কলকাতার মেয়র হিসাবে শপথ নিচ্ছেন ফিরহাদ
কলকাতার ৩৯তম মেয়র হিসাবে শপথ নিতে চলেছেন ফিরহাদ হাকিম। মেয়রের শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে কলকাতা পুরভবন ঘিরে সাজো সাজো রব। এই প্রথম পুরভবনের লনে মঞ্চ তৈরি করে শপথের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১২:৩৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
রোড ডিভাইডার ভেঙে মাইক্রোর ওপর বাস
রোড ডিভাইডার ভেঙে অপর পাশে থাকা মাইক্রোর ওপর উঠে পড়েছে এনা পরিবহণের যাত্রীবাহী বাস। এতে মাইক্রোবাসটির চালক আহত হয়েছেন।
১২:৩৫ পিএম, ২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
শেহনাজ গিলের বাবাকে লক্ষ্য করে গুলি
সিদ্ধার্থ-শেহনাজ জুটি একদম মাতিয়ে রেখেছিল বলিউড অনুরাগীদের। তবে হঠাৎ অভিনেতা সিদ্ধার্থ শুক্লার মৃত্যু যেনো সবকিছু উল্টোপাল্টা করে দিয়েছে। প্রিয় বন্ধুর এমন চিরবিদায়ে বড় একা ও বেশ আড়ালে চলে যান শেহনাজ। তবে আবারও নিজেকে সবার মাঝে ফিরিয়ে আনার চেষ্টায় ছিলেন তিনি। তবে আবারও হোঁচট খেলেন তিনি। এবার অমৃতসরের রাস্তায় শেহনাজ গিলের বাবাকে লক্ষ্য করে গুলি করল দুই অজ্ঞাত ব্যক্তি।
১২:১৩ পিএম, ২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
লঞ্চে আগুন: যুবকের লাশ উদ্ধার, ঝালকাঠিতে মামলা
ঝালকাঠি লঞ্চঘাট সংলগ্ন সুগন্ধা নদীর দক্ষিণ তীর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স ৩৫ বছর হতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসকর্মীরা। মরদেহের শরীরে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে।
১২:০৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
জয়নাল হাজারীর প্রথম জানাজা সম্পন্ন
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আলোচিত রাজনীতিক জয়নাল আবেদীন হাজারীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
১২:০২ পিএম, ২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
শীতকাল, সোয়েটার পরেই ঘুমাচ্ছেন? কী ক্ষতি হচ্ছে?
বেজায় গরম লাগলে নাহয় হিমালয়ে যাবেন, কিন্তু বেজায় শীতে কী করবেন? কী আবার! একবাক্যে সকলেই বলবেন, লেপ-কম্বলের তলায় ঢুকে পড়ব। সে নয় পড়লেন, কিন্তু গায়ের সোয়েটার কি গায়েই থেকে গেল! ভাবছেন তাতে গরম হবে, আরাম বাড়বে। কিন্তু কিছু বিপদও যে থেকে যাচ্ছে। আসুন জেনে নিই, সোয়েটার পরে ঘুমালে কী ক্ষতি হচ্ছে।
১১:৫০ এএম, ২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
নির্মাণ ব্যয় বাড়বে না, তৈরি হচ্ছে এমন ইট (ভিডিও)
ভবনের নির্মাণ ব্যয় বাড়বে না; রক্ষা পাবে পরিবেশও। এমন ইট তৈরির প্রযুক্তি নিয়ে অনেক প্রতিষ্ঠানই কাজ করছে দেশে। ২০২৫ সালের মধ্যে শতভাগ পরিবেশবান্ধব ইট ব্যবহার নিশ্চিতের লক্ষ্য রয়েছে সরকারের।
১১:৪৬ এএম, ২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
করোনায় বিশ্বে ২৪ ঘন্টায় মৃত্যু সাড়ে ৪ হাজারের ওপর
বিশ্বজুড়ে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১ হাজার ৩৪৫ জন। সেই সঙ্গে এ রোগে মৃত্যু হয়েছে ৪ হাজার ৫৩১ জনের।
১১:৪১ এএম, ২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
করোনায় কড়া বিধি-নিষেধ ফ্রান্সে
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রণের কারণে বিধিনিষেধ আরও কঠোর করেছে ফ্রান্স। বিধিনিষেধের নতুন নির্দেশনা কার্যকর হবে আগামী ৩ জানুয়ারি থেকে।
১১:৩৫ এএম, ২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
কোভিডে আক্রান্ত সৌরভ
সৌরভ গাঙ্গুলিকে নিয়ে বাঙালীর আবেগ এবং প্রেম একটু বেশি। তাই সর্বক্ষণ মনেই থাকেন বাঙালীর এই দাদা। আর সেই প্রিয় দাদা এবার আক্রান্ত কোভিডে।
১১:১৪ এএম, ২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
নতুন বছরের প্রথম ৪ দিন বন্ধ পশ্চিমবঙ্গের বেলুর মঠ
নতুন বছরের প্রথম চারদিন বন্ধ থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণেশ্বরের বেলুড় মঠ। করোনা পরিস্থিতিতে ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়ছে বলে ধারণা করা হচ্ছে।
১১:০৪ এএম, ২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
কক্সবাজার হোটেলে স্কুলশিক্ষার্থী ধর্ষণ, মূলহোতাসহ গ্রেপ্তার ৩
কক্সবাজার শহরের কলাতলীর হোটেল-মোটেল জোনের আবাসিক হোটেলে অষ্টম শ্রেণির ছাত্রীকে জিম্মি রেখে ধর্ষণের মূলহোতা আশিকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব।
১১:০১ এএম, ২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
পুরাতন মোবাইল ফেরত দিয়ে নতুন ফোন পাওয়ার সুযোগ
আপনার ব্যবহৃত যেকোন কোম্পানীর মোবাইল সেট ফেরত দিলে পাবেন নতুন একটি হ্যান্ডসেট। অবাক হওয়ার কিছু নেই, ঘটনাটি সত্য। চমৎকার এই সুযোগটি নিয়ে এসেছে সাতক্ষীরার কলারোয়ার বাপ্পি টেলিকম।
১০:৪৩ এএম, ২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
পরকীয়ায় এগিয়ে কোন দেশ? জানাল সমীক্ষা
প্রকাশ্যে পরকীয়া নিয়ে আলোচনা করা এখনও অনেক জায়গায় সংস্কৃতি বর্হিভূত। কিন্তু মানুষের মন, কখন যে কার প্রেমে পড়ে বোঝা মুশকিল। তবে কয়েক বছর আগেও পরকীয়া নিয়ে কথা বলা যত অস্বস্তি তৈরি করত, এখন আবার ততটাও নয়। এবারে এই পরকীয়ায় কোন দেশ সবচেয়ে এগিয়ে সেই তথ্যই উঠে এলো সমীক্ষায়।
১০:৪১ এএম, ২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
মাদার তেরেসার সাহায্য সংস্থার বিদেশি অনুদান স্থগিত
মাদার তেরেসার প্রতিষ্ঠিত সাহায্য সংস্থার বিদেশি অনুদান পাওয়ার লাইসেন্স স্থগিত করেছে ভারত সরকার। খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন বা ক্রিসমাস ডে’তে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় ওই সংস্থাটির রেজিস্ট্রেশন বিষয়ে নতুন এই সিদ্ধান্তের কথা জানায়। পরে সোমবার এক বিবৃতিতে
১০:১৯ এএম, ২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
অবশেষে মা-বোনকে ফিরে পেয়েছে পথভোলা সম্ভু
ইন্দ্রজিৎ সরকার সম্ভু (৩৫) নামের এক পথভোলা যুবক অবশেষে ভারতে তার মায়ের কাছে ফিরতে পেরেছে। দীর্ঘদিন পর মাকে দেখে কেঁদে ফেলে সে। পথভোলা সম্ভু মা-বোনকে পেয়ে অনেক খুশি।
১০:১৩ এএম, ২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
হারতে বসা ম্যানইউকে বাঁচাল কাভানি
ইংলিশ প্রিমিয়ার লিগে কাভানির গোলে হার এড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুতে এক গোল খেয়ে হারতে বসেছিল দলটি। তবে বদলি নেমে সেটা আর হতে দেননি উরুগুয়ের অভিজ্ঞ স্ট্রাইকার এডিনসন কাভানি।
০৯:৫৫ এএম, ২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
ধর্মীয় রীতিতে নয়, সংবিধান ছুঁয়ে বিয়ে করলেন ভারতের পাত্র-পাত্রী
বিয়েতে ছিলো না কোনও শাস্ত্রজ্ঞ পুরোহিত বা মন্ত্রোচ্চারণ। আগুনকে সাক্ষী রেখে সাতবার ঘোরা পাত্রপাত্রীর? না, তাও ছিল না। হিন্দু বিয়ের কোনও রীতিই পালন হয়নি, এই বিয়ের অভিনবত্ব হলো, ভারতীয় সংবিধানকে সাক্ষী রেখে বিয়ে করলেন দুজনে।
০৯:২৯ এএম, ২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
হৃদযন্ত্র-মস্তিষ্কে কয়েক মাস টিকতে পারে করোনা: গবেষণা
কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির শ্বাসনালী থেকে হৃদযন্ত্র, মস্তিষ্ক এবং শরীরের প্রায় প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গে করোনাভাইরাস কয়েক দিনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এমনকি এই ভাইরাস কয়েক মাস ধরে এসব অঙ্গ-প্রত্যঙ্গে টিকে থাকতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে।
০৯:১৭ এএম, ২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
রাজধানীর যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না
পাইপলাইনে সংস্কারের কাজ করবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। ফলে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
০৯:০০ এএম, ২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
২০২১ সালে প্রাকৃতিক দুর্যোগে হাজার কোটি ডলারের ক্ষতি
জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন দুর্যোগে বিশ্বের লাখ লাখ মানুষের জীবনে দুর্দশা নেমে এসেছে। সম্প্রতি নতুন এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দাতব্য সংস্থা ক্রিশ্চিয়ান এইড চলতি বছরের ১০টি দুর্যোগের ঘটনা চিহ্নিত করেছে যেগুলোর প্রতিটির কারণে ১৫০ কোটি ডলারের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। অর্থাৎ মোট ক্ষতি হয়েছে কয়েক হাজার কোটি ডলারের বেশি।
০৮:৫৩ এএম, ২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
কোহলির অধিনায়কত্ব চলে যাওয়ায় খুশী রবি শাস্ত্রী
টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ান বিরাট কোহলি। এরপর কোহলির ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। সীমিত ওভারের ক্রিকেটের দায়িত্বে কোহলি না থাকায় খুশী ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী।
০৮:৪৮ এএম, ২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
বৃষ্টিতে ভিজে শেষ হবে বছর
বছর শেষ হতে আর বাকি তিনদিন। এই তিন দিনের মধ্যে আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর দেশের চারটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। বৃষ্টির পর শীতের তীব্রতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
০৮:৪০ এএম, ২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
পূর্বাচলে ১ জানুয়ারি শুরু হচ্ছে বাণিজ্য মেলা
করোনা অতিমারির কারণে ২০২১ সালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা সম্ভব হয়নি। তবে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় আগামী ১ জানুয়ারি থেকে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে শুরু হচ্ছে মাসব্যাপী বাণিজ্য মেলা।
০৮:৩২ এএম, ২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
- পাকিস্তানকে বিদায় করে বাংলাদেশকে নিয়ে সেমিফাইনালে ভারত
- ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল ‘ডিপ স্টেট’: আসিফ
- কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব ফাহমিদা আখতার
- দৌলতদিয়ার বাস দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন
- ভিয়েতনামের কাছে তিন গোলে হারল বাংলাদেশ
- বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
- সব খবর »
- জানুয়ারিতেই শুরু পে-স্কেল, পুরোপুরি কার্যকর জুলাইতে
- গফরগাঁওয়ে নির্বাচনী সহিংসতায় বিএনপি প্রার্থীর অনুসারী জখম ২
- চাঞ্চল্যকর তথ্য দিলেন রাষ্ট্রপতি, যেভাবে ব্যর্থ হয় অপসারণের চেষ্টা
- কেমন হচ্ছে নতুন মন্ত্রিসভা, আলোচনায় যারা
- বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কী হবে, স্পষ্ট করলেন নাহিদ
- পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা
- ওসমান হাদির স্ত্রী শম্পার ফেসবুক পোস্ট
- পাংশায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই মোটরসাইকেল আরোহী
- টঙ্গীতে জাল টাকার কারখানায় র্যাবের অভিযান, আটক ৩
- সংরক্ষিত আসনে জামায়াতের প্রার্থী প্রায় চূড়ান্ত, তালিকায় ১২ নেত্রী
- সাজাপ্রাপ্ত আসামি ধরতে গিয়ে মারধরের শিকার ২ পুলিশ সদস্য
- গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয় নিজের অধীনে রেখেছেন প্রধানমন্ত্রী
- কাপাসিয়ায় রাতের আঁধারে ৮ ঘোড়া জবাই, জীবিত উদ্ধার ১১টি
- মেয়েকে হত্যার পর ট্রাংকে লুকিয়ে রেখে প্রেমিকের সঙ্গে চলে যান মা
- ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতিসহ ৩ জনের মৃত্যু
- মাদারীপুরে সেনা অভিযানে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার
- পদ হারানোর পর ঢাবি ছাত্রদলের হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল
- টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে মা-ছেলে নিহত
- বাড়ল সহকারী শিক্ষকদের বেতন সুবিধা, কে কত পাবেন?
- চাঁদা না পেয়ে তাণ্ডব, একুশের প্রতিবেদনে নড়েচড়ে বসলো প্রশাসন
- মানুষের হাতের মুঠোয় ব্যাংকিং পৌঁছে দেয়া এক স্বপ্নদ্রষ্টা
- ফরিদপুরে মাদক দ্বন্দ্বে দুই ভাই জখম, রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা
- নতুন ৪ থানা স্থাপন ও একটি জেলাকে ‘এ’ ক্যাটাগরিতে অনুমোদন
- স্ত্রীর অন্তরঙ্গ ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে সাবেক স্বামী গ্রেপ্তার
- নরসিংদীর সেই কিশোরীকে হত্যা করেছিল সৎপিতা, আদালতে জবানবন্দি
- ভৈরবে বগি লাইনচ্যুত, ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ
- ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না: চরমোনাই পীর
- নতুন মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
- মাদারীপুরে বিএনপি প্রার্থীকে সমর্থন আওয়ামী লীগের নেতাকর্মীদের
- নরসিংদীতে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণ























