এবার ৩০০ ছাড়াল জিম্বাবুয়ে, পারবে কী শ্রীলঙ্কা?
জিম্বাবুয়ে দলের আরেকটি চমৎকার ব্যাটিং প্রচেষ্টার দেখা মিলল। শেষ ৭ বলের ব্যবধানে ৩টি উইকেট হারালেও অধিনায়ক ক্রেইগ আরভিন ও রাজাদের ব্যাটিং নৈপুণ্যে শ্রীলঙ্কার বিপক্ষে ৩০২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে সফরকারীরা।
০৭:৫৪ পিএম, ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ এর লোগো উন্মোচন
বাংলাদেশ বিজ্ঞান একাডেমী-ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ এর লোগো উন্মোচন করা হয়েছে। বিজ্ঞান শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তোলাই এই অলিম্পিয়াডের মূল লক্ষ্যে। আগামী ২১ জানুয়ারি দেশের ৮টি বিভাগের ২৮টি কেন্দ্রে বিভাগীয় অলিম্পিয়াড নামে প্রাথমিক বাছাই পর্ব এবং এই বাছাই পর্বে নির্বাচিতদের নিয়ে ৪ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
০৭:৪৯ পিএম, ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
নতুন বছরে নতুন রূপে দারাজ
নতুন বছরে নতুন প্রত্যয়ে নিজেদের নতুন লোগো ও ব্র্যান্ড লুক উন্মোচন করল দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ (daraz.com.bd)। বিগত বছরের ব্যাপক সাফল্যের ধারা অব্যাহত রাখতেই সকলের কাছে নিজেদের নতুন রুপে তুলে ধরল ইকমার্স প্ল্যাটফর্মটি।
০৭:৪৩ পিএম, ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
মেটলাইফ থ্রিসিক্সটি হেলথ অ্যাপের অ্যাম্বাসেডর হলেন মুশফিকুর রহিম
সুস্থ থাকার জীবনধারা মেনে চলতে অনুপ্রাণিত করা ও জটিল ব্যাধি প্রতিরোধের উপায়সমূহ সম্পর্কে দেশের সবাইকে অবহিত করার জন্য বাংলাদেশের অন্যতম সেরা ক্রীড়া ব্যাক্তিত্ব ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ক্রিকেটার ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, মুশফিকুর রহিম, মেটলাইফ বাংলাদেশের স্বাস্থ্য বিষয়ক অ্যাপ, মেটলাইফ থ্রিসিক্সটি হেলথ অ্যাপের হেলথ অ্যাম্বাসেডর হিসেবে অভিষিক্ত হয়েছেন। মেটলাইফ বাংলাদেশের পক্ষ থেকে মুশফিকুর রহিমের সাথে এই স্ট্রাটেজিক উদ্যোগটির চুক্তি সাক্ষর করেন মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী, আলা আহমদ।
০৭:১৮ পিএম, ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
একদিনেই শনাক্ত বাড়ল ২ হাজার
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন শনাক্ত রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে প্রায় দুই হাজার বেড়েছে। আগের দিনের ৬ হাজার ৬৭৬ জনের বিপরীতে গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ৮ হাজার ৪০৭। এই সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৪ শতাংশ ছুঁইছুঁই। গত ১৩ আগস্টের পর এই প্রথম সংক্রমণ ৮ হাজার ছাড়াল। এছাড়া গত একদিনে করোনাভাইরাসে মারা গেছেন আরও ১০ জন।
০৭:১২ পিএম, ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
শ্রুতির জন্যই সংসার ভাঙলো ধনুষ-ঐশ্বর্যার!
বিবাহ বিচ্ছেদের পথে হাঁটলেন ধনুষ এবং রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বর্যা। ১৮ বছরের দাম্পত্যে দাঁড়ি টেনে টুইটার এবং ইনস্টাগ্রামে সে কথা ঘোষণা করলেন দুই দক্ষিণী তারকা।
০৭:১১ পিএম, ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
প্রথম ম্যাচেই অনিশ্চিত মাশরাফি
আর মাত্র কিছু ঘণ্টার অপেক্ষা, শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। ২১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এবারের আসরে মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে খেলবেন মাশরাফি বিন মর্তুজা। তবে নিজের প্রথম ম্যাচেই অনিশ্চিত জাতীয় দলের সাবেক অধিনায়ক।
০৭:০৬ পিএম, ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
২৭ কেজি হরিণের মাংসসহ ধরা খেল চোরা শিকারী
সুন্দরবন থেকে শিকার করে আনা ২৭ কেজি হরিণের মাংসসহ জাফর সানা (৩৯) নামের এক চোরা শিকারীকে আটক করেছে মোংলা কোস্টগার্ড সদস্যরা।
০৬:৪৬ পিএম, ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
মুক্তিযোদ্ধা পরিবারের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করুন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মুক্তিযোদ্ধাদের পরিবারগুলোর যত্ন নেয়ার পাশাপাশি তাদের মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করতে এবং ভয় ও লোভকে দূরে রেখে আইনানুগ দায়িত্ব পালন করার জন্য ডিসিদের প্রতি আহ্বান জানিয়েছেন।
০৬:৪৪ পিএম, ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
শাবিপ্রবির তিন’শ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
প্রশাসনিক কাজে বাধা প্রদান, গুলিবর্ষণ এবং হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ এনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অজ্ঞাতনামা তিন'শ শিক্ষার্থীকে আসামি করে মামলা করেছে পুলিশ।
০৬:৪২ পিএম, ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
হুইপ স্বপনের পিতার মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগের শোক
জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের পিতা আলহাজ্ব মো. শরীফ উদ্দিন মন্ডল এর মৃত্যুতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ গভীর শোক প্রকাশ করেছে।
০৬:২০ পিএম, ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
মুড়ি মুড়কির মতো খাচ্ছেন সাপ্লিমেন্ট? ঘটতে পারে বিপদ!
কোভিড প্রতিরোধে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকে নজর দিতে। আর সেই সূত্রেই অনেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাচ্ছেন রোগ প্রতিরোধক সাপ্লিমেন্ট। বিশেষজ্ঞরা কিন্তু বলছেন এই ধরনের সাপ্লিমেন্ট মাত্রাতিরিক্তভাবে সেবন করলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কাই বেশি।
০৬:১২ পিএম, ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, আটক ১
সিরাজগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের ঘটনায় এক যুবককে আটক করেছে র্যাব। এতে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। আটককৃত মুন্নাফ সিদ্দিকী ওরফে মুন্না (২৫) জেলার সলঙ্গা থানার নলকা গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
০৬:০৭ পিএম, ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
অগ্ন্যুৎপাতের ছাইয়ে ঢেকে গেছে টোঙ্গা, নিহত ২
টানা ৪ দিন পর আগ্নেয়গিরি শান্ত হলেও এখন অগ্নুৎপাতের ছাইয়ে ঢেকে গেছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গা। এই দুর্যোগে এখন পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
০৬:০১ পিএম, ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
সারা বিশ্বকে টিকা দেয়ার আহ্বান গুতেরেসের
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সোমবার ভার্চুয়ালী আয়োজিত ডাভোস ফোরামের সম্মেলনে অংশ গ্রহণকারি সকলকে বলেছেন, মহামারি করোনা ভাইরাসের অবসান নিশ্চিত করতে বিশ্বে সকলকে অবশ্যই কোভিড-১৯ বিরুদ্ধে টিকা দিতে হবে। খবর এএফপি’র।
০৫:৫৩ পিএম, ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
যাঁর হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন শিমু
সম্প্রতি নিখোঁজের একদিন পর অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর (৪৫) বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টায় কেরানীগঞ্জের হজরতপুর ব্রিজের কাছে আলিয়াপুর এলাকায় রাস্তার পাশ থেকে দুটি বস্তায় থাকা শিমুর খণ্ডিত লাশ উদ্ধার করা হয়।
০৫:৪৮ পিএম, ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
বর্তমানে আক্রান্তদের ২০ শতাংশেরই ওমিক্রন
দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের মধ্যে ২০ শতাংশই দক্ষিণ আফ্রিকার ধরন ওমিক্রনে আক্রান্ত।
০৫:৩৮ পিএম, ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
স্বামী হত্যার দায়ে স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বামী আবু বক্কার মন্ডলকে হত্যার দায়ে স্ত্রী ও তাঁর পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেয়া হয়।
০৫:৩৫ পিএম, ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
কলম্বোয় নতুন দুবাই বানাচ্ছে চীন
শ্রীলংকার রাজধানীর সাগরতীরে কলম্বো পোর্ট সিটি নামে যে ঝকঝকে নতুন নগরী মাথা তুলে দাঁড়াচ্ছে, কর্মকর্তাদের ভাষায়, সেটি হতে যাচ্ছে দেশটির অর্থনৈতিক রূপান্তরের গুরুত্বপূর্ণ কেন্দ্র।
০৫:৩২ পিএম, ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
গ্রামের নাম এমন, যা লজ্জায় উচ্চারণই করতে পারেন না গ্রামবাসী!
জন্মস্থানকে গর্বের সঙ্গে সবার কাছে তুলে ধরতে চান বেশিরভাগ মানুষ। তবে জন্মস্থানের নাম যদি এমন হয়, যা উচ্চারণ করতেও লজ্জা পান সেখানকার মানুষ! বাস্তবেই সুইডেনে এমন একটি গ্রাম রয়েছে, যেখানকার বাসিন্দারা গ্রামের নাম নিয়ে বেশ বিপাকে আছেন। পরিস্থিতি এমন হয়েছে যে, গ্রামের নাম পরিবর্তনের জন্য আন্দোলনে নেমেছেন সেখানকার বাসিন্দারা। কিন্তু প্রশ্ন হল, কী সেই নাম? যা উচ্চারণই করা যায় না!
০৫:৩২ পিএম, ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
অ্যামাজন ওয়েব সার্ভিসেসের সাথে টেলিনরের অংশিদারিত্ব
ফাইভজি সেবার রূপান্তর ও সম্প্রসারণে এবং বিশ্বব্যাপী পেশাদার গ্রাহকদের নতুন ফাইভজি এবং এজ সেবা প্রদানে সহায়তার ক্ষেত্রে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) সাথে একটি কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে টেলিনর। এর ফলে, ডেটার গতি বৃদ্ধি পাবে এবং ল্যাটেন্সি হ্রাস পাবে৷
০৫:১৩ পিএম, ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ, আটকে আছে শতাধিক ট্রাক
বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোলে পরিচয়পত্র নিয়ে জটিলতায় দ্বিতীয় দিনের মতো বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে রফতানি কার্যক্রম। এর ফলে কাঁচামালসহ শত শত পণ্য বোঝাই ট্রাক আটকা পড়েছে পেট্রাপোল বন্দরে। এর মধ্যে রফতানিমূখী শিল্প প্রতিষ্ঠানের মালামাল রয়েছে।
০৫:১২ পিএম, ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
মডার্না’র কোভিড-ফ্লু-আরএসভি বুষ্টার টিকা আসবে ২০২৩ সালে
মডার্না ২০২৩ সালের শেষের দিকে একটি সম্মিলিত কোভিড-ফ্লু-আরএসভি বুস্টার ভ্যাকসিন উৎপাদনের পরিকল্পনা করেছে। মার্কিন ফার্মাসিউটিক্যাল ফার্ম সোমবার বলেছে, এতে লোকেরা বছরে একটি যৌথ ডোজ নিতে আগ্রহী হবেন।
০৫:০৭ পিএম, ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে লেনদেন কমেছে। একই সঙ্গে শেয়ার বাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে।
০৪:৫৫ পিএম, ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
- দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী
- হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মমতাজ
- বগুড়ার বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গনশুনানি
- নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪
- স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা
- নওগাঁয় ৯ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড
- মালয়েশিয়া প্রধানমন্ত্রীর ভিডিওতে নিজের গান, বিষয়টি না জানলেও ‘সারপ্রাইজড’ হাবিব
- সব খবর »
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- শিশু আতিকা হত্যায় প্রধান অভিযুক্ত নাঈম গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- মাদারীপুরে বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যানকে অব্যাহতি
- রাজবাড়ীতে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় গ্রেপ্তার ২
- পদ্মার ২৫ কেজির কাতল সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি
- সংসদে ৩৬ নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- ছাগল চুরির অভিযোগে নারীসহ ২ জনকে গণপিটুনি, থানায় সোপর্দ
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপার নিহত
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ























