৩ ডিসেম্বর : বরগুনা হানাদার মুক্ত দিবস
আজ ৩ ডিসেম্বর। একাত্তরের ইতিহাসে বরগুনার জন্য স্মরণীয় একটি দিন। ১৯৭১ সালের এই দিনে বরগুনাবাসী হানাদার মুক্ত হয়। সেই ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের পর বরগুনার মুক্তিকামী সহস্রাধিক তরুণ বাঁশের লাঠি, গুটি কয়েক রাইফেল, বন্দুক নিয়ে প্রশিক্ষণ শুরু করে। এরই মধ্যে পাকবাহিনী দুর্বল প্রতিরোধকে উপেক্ষা করে পার্শ্ববর্তী জেলা পটুয়াখালী দখল করে। ব্যাপক ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতির ভয়ে বরগুনার মুক্তিযোদ্ধারা এলাকা ছেড়ে চলে যান। কারণ পাকবাহিনীর মোকাবেলা করার মত তাদের কোনো অস্ত্র ছিল না। পাকবাহিনী বিনা বাঁধায় বরগুনা শহর দখল করে নেয়।
০৮:২৯ এএম, ৩ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
বাংলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী আজ
আজ ৩ ডিসেম্বর- বাংলা একাডেমির ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। মাতৃভাষা আন্দোলনের গৌরবকে তুলে ধরে বাংলা ভাষার সার্বিক পরিচর্যার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি। একাডেমির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর। সেদিন বর্ধমান হাউসের বটতলায় তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার বাংলা একাডেমির উদ্বোধন করেছিলেন। জাতির আবেগ, শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত এ প্রতিষ্ঠান নানা চড়াই-উৎরাই পেরিয়ে সেই উদ্দেশ্যে কাজ করে চলেছে।
০৮:২৬ এএম, ৩ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
নতুন ঠিকানা ভাসানচর
অবশেষে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের একটি দল যাচ্ছে ভাসানচর। সবকিছু ঠিক থাকলে আজ প্রায় ৫০০ রোহিঙ্গার একটি দল ভাসানচরের উদ্দেশে রওনা হবে। স্বেচ্ছায় যারা যেতে আগ্রহ প্রকাশ করেছে তাদের পাঠানোর মাধ্যমেই এ স্থানান্তর প্রক্রিয়া শুরু হচ্ছে।
০৮:২১ এএম, ৩ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
রাষ্ট্রপতির সঙ্গে দুই দেশে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোঃ সহিদুল ইসলাম ও ইথিওপিয়ায় নবনিযুক্ত রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে আজ বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।
১২:০৬ এএম, ৩ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
প্রতিবন্ধী মানুষের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী মানুষের সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের জনগণ, সংশ্লিষ্ট সকল স্বেচ্ছাসেবী সংগঠন ও দেশি-বিদেশি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
১১:১৮ পিএম, ২ ডিসেম্বর ২০২০ বুধবার
পানি ও স্যানিটেশন সম্পর্কিত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলো এডিবি
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আজ স্যানিটেশন এন্ড ওয়াটার ফর অল (এসডব্লিউএ) এশিয়া এন্ড দ্যা প্যাসিফিক অর্থমন্ত্রীদের বৈঠকে ২০২০ সালের পানি ও স্যানিটেশনে বিনিয়োগের ক্ষেত্রে তাদের প্রতিশ্রুতির নিশ্চয়তা দিয়েছে।
১০:২৬ পিএম, ২ ডিসেম্বর ২০২০ বুধবার
উত্তেজনাকর ম্যাচে ১ রানের জয় চট্টগ্রামের
চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আজ মুখোমুখি পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল গাজী গ্রুপ চট্টগ্রাম ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে শেষ বল পর্যন্ত চরম উত্তেজনা ছড়িয়ে মাত্র ১ রানে হেরেছে রাজশাহী। অন্যদিকে এমন জয়ে টানা চার জয় নিয়ে শীর্ষেই থাকলো চট্টগ্রাম।
১০:২০ পিএম, ২ ডিসেম্বর ২০২০ বুধবার
হিলিতে বাড়ি থেকে প্রাইভেট পড়তে বের হয়ে ছাত্রী নিখোঁজ
দিনাজপুরের হিলিতে বাড়ি থেকে প্রাইভেট পড়তে বের হয়ে নিখোঁজ হয়েছেন শিমলা আক্তার রুমি (১৭) নামের এইচএসসি দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। এদিকে ঘটনার পাঁচদিন হয়ে গেলেও এখনও মেয়ের খোঁজ না পাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তার পরিবারের লোকজন।
১০:১৫ পিএম, ২ ডিসেম্বর ২০২০ বুধবার
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়কে একসঙ্গে দাঁড়াতে হবে: ইইউ
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত রেনসিয়ে তেরিঙ্ক জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে ও স্বেচ্ছায় তাদের নিজভূমি মিয়ানমারে ফিরে যাওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করে আজ বলেছেন, রোহিঙ্গা সংকটের সমাধানের লক্ষ্যে সকল আন্তর্জাতিক সম্প্রদায়কে একসাথে প্রচেষ্টা চালাতে হবে।
১০:০৯ পিএম, ২ ডিসেম্বর ২০২০ বুধবার
মানসিক স্বাস্থ্য সমস্যা মোকাবেলায় কর্ম-পরিকল্পনা প্রণয়নের আহ্বান
লন্ডনে জলবায়ু ক্ষতিগ্রস্ত ফোরাম (সিভিএফ)-এর এক উচ্চ-স্তরের সংলাপে ফোরামের থিম্যাটিক দূত সায়মা ওয়াজেদ হোসেন জলবায়ু পরিবর্তন ও মানসিক স্বাস্থ্য সমস্যা মোকাবেলায় সিভিএফ-কপ২৬ সহনশীলতা কর্মপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানিয়েছেন।
০৯:৫২ পিএম, ২ ডিসেম্বর ২০২০ বুধবার
বিরোধীদল বিজয়ী হলে পদত্যাগ করব: মাদুরো
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যদি বিরোধীদল বিজয়ী হয় তাহলে পদত্যাগ করবেন বলেই ঘোষণা দিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি বলেন, “যদি আমরা বিজয়ী হই তাহলে আমরা সামনে এগিয়ে যাব। কিন্তু যদি বিরোধীদল বিজয়ী হয় তাহলে আমি পদত্যাগ করবো। সুতরাং আমার ভাগ্য এখন জনগণের হাতে।”
০৯:৩৮ পিএম, ২ ডিসেম্বর ২০২০ বুধবার
কোস্টগার্ডের হাতে ১৭ ভারতীয় জেলে আটক
০৯:০৩ পিএম, ২ ডিসেম্বর ২০২০ বুধবার
রোহিঙ্গাদের ভাষানচরে স্বেচ্ছায় স্থানান্তরের আহ্বান জাতিসংঘের
জাতিসংঘ নিজ দেশ থেকে জোরপূর্বক বাস্তুচ্যূত রোহিঙ্গাদের কক্সবাজার আশ্রয় শিবির থেকে স্বেচ্ছায় ভাষানচরে স্থানান্তরের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
০৮:৫৩ পিএম, ২ ডিসেম্বর ২০২০ বুধবার
ইয়েমেনে প্রতি ১০ মিনিটে একটি শিশু মারা যাচ্ছে
ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত এ দেশটিতে প্রতি ১০ মিনিটে একটি করে শিশু মারা যাচ্ছে। সৌদি নেতৃত্বাধীন আরব জোটের সর্বাত্মক অবরোধ এবং আগ্রাসনের কারণে এসব শিশু মারা যাচ্ছে বলে মন্ত্রণালয় জানায়।
০৮:৩৭ পিএম, ২ ডিসেম্বর ২০২০ বুধবার
লিটন-মোসাদ্দেক ঝড়ে চট্টগ্রামের বড় সংগ্রহ
চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আজ মুখোমুখি পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল গাজী গ্রুপ চট্টগ্রাম ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এ লিটন দাসের ক্যারিয়ার সেরা ব্যাটিং শৈলিতে ১৭৬ রানের বড় সংগ্রহ দাঁড় করেছে আগে ব্যাট করে চট্টগ্রাম। ব্যাটিংয়ে লিটনকে যোগ্য সঙ্গ দেন সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন সৈকত।
০৮:৩২ পিএম, ২ ডিসেম্বর ২০২০ বুধবার
ক্রয় সংক্রান্ত কমিটির ১২টি প্রস্তাব অনুমোদন
সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি) আজ দু’টি পৃথক প্রস্তাবনাসহ মোট ১২টি প্রস্তাব অনুমোদন করেছে। তারমধ্যে ৬ লাখ ২৫ হাজার মেট্রিক টন সার ক্রয়ের একটি আলাদা ক্রয় প্রস্তাব রয়েছে।
০৮:২৭ পিএম, ২ ডিসেম্বর ২০২০ বুধবার
আঙ্কারায় স্থাপিত হবে বঙ্গবন্ধুর ভাস্কর্য
তুরস্কের রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান।
০৮:১৯ পিএম, ২ ডিসেম্বর ২০২০ বুধবার
বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ
০৮:০৯ পিএম, ২ ডিসেম্বর ২০২০ বুধবার
প্রভাবশালীর নেতৃত্বে বাড়ীতে হামলা-আগুন, আহত-৭
ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়পুর ইউনিয়নের ভূল্লী বাজারে এক ব্যক্তি ভাড়াটিয়ে সেজে দোকান ঘরে ঢুকে মালিকানা দাবী করে আসছিল। এর প্রেক্ষিতে ঘরের মালিক কয়েকদিন আগে তাকে স্থানীয় লোকজনের সহায়তায় শান্তিপূর্ণ পরিবেশে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়। কিন্ত তিনি মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে সরকার দলীয় প্রভাবশালী এক নেতার নেতৃত্বে ঘর মালিকের বাড়ীতে আগুন, হামলা-ভাংচুর, লুৎপাট করে কয়েকটি দোকান ঘর দখল করেন এবং হামলা চালিয়ে ঘরের প্রকৃত মালিক ও স্ত্রী, কন্যাসহ ৭ জনকে আহত করেন। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এতে আবারো যে কোন মূর্হতে প্রাণহানীর ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা আশংকা প্রকাশ করেছেন।
০৮:০৩ পিএম, ২ ডিসেম্বর ২০২০ বুধবার
অনুমতি ছাড়া সভা সমাবেশ করলে আইনানুগ ব্যবস্থা: ডিএমপি
ঢাকা মহানগরীর নাগরিকবৃন্দের জানমালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অনুমতি ছাড়া সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন কর্তৃক সভা, সমাবেশ, মিছিল ও গণ জমায়েতসহ কোনও কর্মসূচি গ্রহণ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭:২৬ পিএম, ২ ডিসেম্বর ২০২০ বুধবার
স্বামীর গোপনাঙ্গ কেটে হত্যা, আমৃত্যু কারাদণ্ডিত স্ত্রী
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীকে পুরুষাঙ্গ কেটে ও জবাই করে হত্যার ঘটনায় ঘাতক স্ত্রীকে আমৃত্যু সশ্রম কারাদন্ডে দন্ডিত করেছে আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ডের রায় দেয়া হয়েছে।
০৭:১৯ পিএম, ২ ডিসেম্বর ২০২০ বুধবার
ক্যানবেরায় কোহলিদের সম্মান রক্ষা
সিডনিতে পর পর দুটো ম্যাচ হেরে আগেই ওয়ানডে সিরিজ হেরে বসে টিম ইন্ডিয়া। আজ বুধবার ক্যানবেরায় তৃতীয় ও শেষ ম্যাচটি তাই নিয়ম রক্ষার হলেও অবশেষে জয়ের মুখ দেখল কোহলিরা। মানরক্ষার ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৩ রানে হারালো সফরকারীরা। ডনের দেশে একদিনের সিরিজে হোয়াইটওয়াশ থেকে বাঁচল কোহলির দল।
০৭:০৩ পিএম, ২ ডিসেম্বর ২০২০ বুধবার
হিলিতে মাস্ক না পরায় ৭জনকে জরিমানা
দিনাজপুরের হিলিতে স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক না পড়ায় পথচারীসহ ৭জনকে ১ হাজার ২শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
০৬:৪১ পিএম, ২ ডিসেম্বর ২০২০ বুধবার
সিঙ্গাপুরে চালু হচ্ছে ল্যাবরেটরিতে তৈরি মুরগীর মাংস
সিঙ্গাপুরের সরকার গবেষণাগারে তৈরি মাংস বিক্রির এক পরিকল্পনা অনুমোদন করেছে। এই সিদ্ধান্তের পর স্যান ফ্রান্সিসকো-ভিত্তিক কোম্পানি ‘ইট জাস্ট’ সিঙ্গাপুরের বাজারে গবেষণাগারে তৈরি মুরগীর মাংস বিক্রি করতে পারবে।
০৬:৩৯ পিএম, ২ ডিসেম্বর ২০২০ বুধবার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু
- শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান
- দেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও পাঁচজনের মৃত্যু
- লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু
- এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
- রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন
- গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
- সব খবর »
- রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের চাকরিজীবীরা
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- জেট ফুয়েলের দাম কমলো লিটারে ১৯ টাকা
- মূল্যস্ফীতি কমে জুনে ৯ দশমিক ১৬ শতাংশ
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- এনবিআরের সবাই প্রস্তুত, রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন হবে: অর্থমন্ত্রী
- নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন
- খামেনির শেষ বিদায়ে তেহরান জনসমুদ্র, পশ্চিমাদের শক্ত বার্তা
- রিহ্যাব সদস্যকে শারীরিক নির্যাতন ও চেকে সই আদায় ঘটনার নিন্দা-শাস্তি দাবি
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি
- একুশে টেলিভিশনে নতুন অনুষ্ঠান ‘আইন ও আবাসন’, প্রথম অতিথি তাসনোভা মাহবুব সালাম
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
- আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল
- ইটিভি ডিজিটালে প্রতিমাসের দ্বিতীয় শনিবার দেখবেন ‘আইন ও আবাসন’
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ভেনেজুয়েলায় আট দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
- জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান
- ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে: নাহিদ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ























