ঢাকা, রবিবার   ২৯ মার্চ ২০২৬

কাতারে পৌঁছেছেন ড. ইউনূস, পেলেন লালগালিচা সংবর্ধনা

কাতারে পৌঁছেছেন ড. ইউনূস, পেলেন লালগালিচা সংবর্ধনা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন। স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়েছেন কাতারের প্রটোকল প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু। সেখানে প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।

০৮:৪৬ এএম, ২২ এপ্রিল ২০২৫ মঙ্গলবার

ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান আগ্রাসনে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১,২৫০ জনে।

০৮:৪৩ এএম, ২২ এপ্রিল ২০২৫ মঙ্গলবার

যে কারণে হঠাৎ সরিয়ে দেয়া হলো দুই উপদেষ্টার এপিএসকে

যে কারণে হঠাৎ সরিয়ে দেয়া হলো দুই উপদেষ্টার এপিএসকে

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

০৮:৪১ এএম, ২২ এপ্রিল ২০২৫ মঙ্গলবার

আজ আবারও ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক বিএনপির

আজ আবারও ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক বিএনপির

তৃতীয় দফায় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ ফের বৈঠকে বসবে বিএনপি। বৈঠকের বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, এমন প্রস্তাবের সঙ্গে বিএনপি একমত হতে পারেনি। তবে দলের পক্ষ থেকে মনে করা হচ্ছে, প্রধানমন্ত্রী পদে নির্বাচনের ক্ষেত্রে অপশন ফ্রি থাকা উচিত। 

০৮:৩৭ এএম, ২২ এপ্রিল ২০২৫ মঙ্গলবার

ভিসি অপসারণের দাবিতে আমরণ অনশনে কুয়েট শিক্ষার্থীরা

ভিসি অপসারণের দাবিতে আমরণ অনশনে কুয়েট শিক্ষার্থীরা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে আমরণ অনশন শুরু করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩২ জন শিক্ষার্থী। সোমবার বিকাল ৪টা থেকে কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় এ কর্মসূচি শুরু করেন তারা। শিক্ষকরা ২ বার শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেও তাদের কর্মসূচি প্রত্যাহার করাতে পারেননি।

১০:৩২ পিএম, ২১ এপ্রিল ২০২৫ সোমবার

বরিশালের আগৈলঝাড়ায় র‍্যাবের মাদক বিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে একজ

বরিশালের আগৈলঝাড়ায় র‍্যাবের মাদক বিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে একজ

বরিশালের আগৈলঝাড়ায় র‍্যাবের মাদক বিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও অপর একজন আহত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর এলাকায় এঘটনা ঘটে। 

১০:২৯ পিএম, ২১ এপ্রিল ২০২৫ সোমবার

বাকেরগঞ্জে কারখানা নদীর বালুমহাল ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন 

বাকেরগঞ্জে কারখানা নদীর বালুমহাল ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন 

বরিশালের বাকেরগঞ্জে কারখানা নদীর বালুমহাল ইজারা বাতিল এবং অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। সোমবার (২১ এপ্রিল) বিকেল ৪ টা থেকে ৫টা পর্যন্ত ডিসি রোড খেয়াঘাটে ‘সর্বস্তরের জনসাধারণ’—এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

১০:০৩ পিএম, ২১ এপ্রিল ২০২৫ সোমবার

মেজর সিনহা হত্যা মামলা : আপিল শুনানি বুধবার

মেজর সিনহা হত্যা মামলা : আপিল শুনানি বুধবার

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি হবে। এ সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। একই সঙ্গে মামলার যাবতীয় নথি বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চে পাঠানো হয়েছে।

১০:০২ পিএম, ২১ এপ্রিল ২০২৫ সোমবার

গত এক মাসে গাজায় ৬০০ শিশু নিহত

গত এক মাসে গাজায় ৬০০ শিশু নিহত

যুদ্ধবিরতি ভঙ্গ করে গত মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে গাজায় তীব্র মাত্রায় হামলা চালাচ্ছে দখদার ইসরায়েল। এই এক মাসেই প্রায় ৬০০ শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে আরও ১৬০০ জনেরও বেশি শিশু আহত হয়েছে।

০৯:৫৯ পিএম, ২১ এপ্রিল ২০২৫ সোমবার

ডিম-মুরগির খামার বন্ধের ঘোষণা প্রত্যাহার

ডিম-মুরগির খামার বন্ধের ঘোষণা প্রত্যাহার

আগামী ১ মে থেকে সারা দেশে ডিম ও মুরগি উৎপাদনকারী খামার বন্ধ রাখার ঘোষণা প্রত্যাহার করেছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)।

০৯:৩২ পিএম, ২১ এপ্রিল ২০২৫ সোমবার

ব্যবসায়িক কার্যক্রমে নতুন প্রজন্মকে যুক্ত করার উদ্যোগ ওয়ালটনের

ব্যবসায়িক কার্যক্রমে নতুন প্রজন্মকে যুক্ত করার উদ্যোগ ওয়ালটনের

স্থানীয় ইলেকট্রনিক্স পণ্যের বাজারে শীর্ষস্থান বজায় রাখার পাশাপাশি বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ব্র্যান্ড হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে দেশের পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানী ‘ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’। সেই লক্ষ্য পূরণে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা সম্প্রসারণ করে চলেছে প্রতিষ্ঠানটি। ওয়ালটনের এই অগ্রযাত্রায় ভবিষ্যত নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে তরুণ প্রজন্মকে ব্যবসায়িক কার্যক্রমে যুক্ত করার পরিকল্পনা নিয়েছেন ওয়ালটন হাই-টেক পিএলসির উদ্যোক্তা পরিচালকগণ। তারই অংশ হিসেবে ইতোমধ্যে তরুণ প্রজন্মকে উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার হস্তান্তর করেছেন তাঁরা।

০৯:৩০ পিএম, ২১ এপ্রিল ২০২৫ সোমবার

দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিবকে অব্যাহতি দিলো এনসিপি

দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিবকে অব্যাহতি দিলো এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান ও সাময়িকভাবে দলের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

০৯:০০ পিএম, ২১ এপ্রিল ২০২৫ সোমবার

মিথ্যা বলেছিলেন টিউলিপ!

মিথ্যা বলেছিলেন টিউলিপ!

‘আমি বাংলাদেশি নই, আমি একজন ব্রিটিশ এমপি’—২০১৭ সালে এক ব্রিটিশ সাংবাদিকের প্রশ্নের জবাবে এভাবেই সাফ জানিয়ে দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। অথচ বাংলাদেশের রাষ্ট্রীয় নথি বলছে সম্পূর্ণ ভিন্ন কথা।

০৮:৪৪ পিএম, ২১ এপ্রিল ২০২৫ সোমবার

ফিট থাকতে শিল্পার ভরসা ‘পুল আপ’

ফিট থাকতে শিল্পার ভরসা ‘পুল আপ’

ফিট থাকতে পছন্দ করেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। নিয়মিত তিনি যোগাভ্যাস করেন। সময় কাটান জিমেও। প্রায়শই তাঁর শরীরচর্চার এইসব ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেন। এ বার তিনি অনুরাগীদের সঙ্গে তার ফিট থাকার গোপন সূত্র শেয়ার করেছেন।  

০৮:৩৩ পিএম, ২১ এপ্রিল ২০২৫ সোমবার

দেশের বাজারে নতুন রেকর্ড গড়ল সোনার দাম 

দেশের বাজারে নতুন রেকর্ড গড়ল সোনার দাম 

দুই দিনের ব্যবধানে দেশের বাজারে ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৪ হাজার ৭১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা নির্ধারণ করেছে বাজুস। যা দেশের বাজারে ইতিহাসে সর্বোচ্চ।

০৮:১৮ পিএম, ২১ এপ্রিল ২০২৫ সোমবার

জাতীয় পরিচয়পত্র লক: যেসব সুবিধা থেকে বঞ্চিত হবেন শেখ হাসিনা

জাতীয় পরিচয়পত্র লক: যেসব সুবিধা থেকে বঞ্চিত হবেন শেখ হাসিনা

রাষ্ট্র ও মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত এবং বর্তমানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অবরুদ্ধ (লক) করে দিয়েছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। ফলে ভোটার তালিকায় নাম থাকলেও তিনি এনআইডি-নির্ভর সরকারি-বেসরকারি কোনো সেবা গ্রহণ করতে পারবেন না।

০৮:১৫ পিএম, ২১ এপ্রিল ২০২৫ সোমবার

আল-জাজিরাকে সাক্ষাৎকার দেবেন ড. ইউনূস

আল-জাজিরাকে সাক্ষাৎকার দেবেন ড. ইউনূস

চারদিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যায় কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা দেন তিনি। সেখানে ‘আর্থনা সামিট-২০২৫’-এ অংশগ্রহণ করবেন।

০৭:৫৪ পিএম, ২১ এপ্রিল ২০২৫ সোমবার

কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

চারদিনের সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে তিনি 'আর্থনা সামিট ২০২৫'-এ অংশ নিতে যাচ্ছেন।

০৭:৪৮ পিএম, ২১ এপ্রিল ২০২৫ সোমবার

চীনের সঙ্গে সম্পর্ক গভীর করতে অঙ্গীকার পুনর্ব্যক্ত ড. ইউনূসের

চীনের সঙ্গে সম্পর্ক গভীর করতে অঙ্গীকার পুনর্ব্যক্ত ড. ইউনূসের

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ককে আরও গভীর ও অর্থবহ করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি বলেন, “আমরা ভালো প্রতিবেশী হতে চাই, তবে তার চেয়েও বেশি—ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই।”

০৬:৪৯ পিএম, ২১ এপ্রিল ২০২৫ সোমবার

কে হচ্ছেন পরবর্তী পোপ? কখন ও কীভাবে হবে নির্বাচন

কে হচ্ছেন পরবর্তী পোপ? কখন ও কীভাবে হবে নির্বাচন

ক্যাথলিক খ্রিষ্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস আজ সোমবার সকালে মারা গেছেন। ভ্যাটিকান এই খবর নিশ্চিত করেছে। শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসার পর কয়েক দিন আগে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। পোপ হিসেবে দায়িত্ব গ্রহণের ১২ বছর পর তাঁর মৃত্যু হলো। এর ফলে, ১৩৯ কোটি ক্যাথলিক খ্রিষ্টানদের পরবর্তী নেতা কে হবেন, তা নিয়ে আবার প্রশ্ন উঠেছে।

০৬:২৬ পিএম, ২১ এপ্রিল ২০২৫ সোমবার

মেঘনা ব্যাংকের ‘সেন্টার ফর এক্সিলেন্সের’ আনুষ্ঠানিক উদ্বোধন

মেঘনা ব্যাংকের ‘সেন্টার ফর এক্সিলেন্সের’ আনুষ্ঠানিক উদ্বোধন

মেঘনা ব্যাংক পিএলসি ব্যাংকিং খাতে জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা এবং কর্মীদের পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে সংগঠনের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করতে ঢাকার মহাখালীতে ‘সেন্টার ফর এক্সিলেন্স’ প্রতিষ্ঠা করেছে।

০৬:১৬ পিএম, ২১ এপ্রিল ২০২৫ সোমবার

‘আ’লীগের পলাতক সব এমপি-মন্ত্রীদের আইনের আওতায় আনা হবে’

‘আ’লীগের পলাতক সব এমপি-মন্ত্রীদের আইনের আওতায় আনা হবে’

আওয়ামী লীগের পলাতক সব এমপি মন্ত্রীদের আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যারা হত্যা ও দুর্নীতি করে বিদেশে পালিয়ে গেছেন, তাদের সবাইকে ফেরত চাইবে সরকার।

০৬:১০ পিএম, ২১ এপ্রিল ২০২৫ সোমবার

সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে শিল্পপ্রতিষ্ঠান স্থাপন নিষিদ্ধ

সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে শিল্পপ্রতিষ্ঠান স্থাপন নিষিদ্ধ

সুন্দরবনের ১০ কিলোমিটার প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার (ইসিএ) মধ্যে নতুন কোনও শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প স্থাপন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করবে পরিবেশ মন্ত্রণালয়।

০৫:৩৭ পিএম, ২১ এপ্রিল ২০২৫ সোমবার

কর ফাঁকির কারণে ২০২৩ সালে রাজস্ব ক্ষতি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা
সিপিডির গবেষণা

কর ফাঁকির কারণে ২০২৩ সালে রাজস্ব ক্ষতি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা

কর ফাঁকির কারণে ২০২৩ সালে বাংলাদেশ আনুমানিক ২ লাখ ২৬ হাজার ২৩৬ কোটি টাকার রাজস্ব হারিয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সোমবার (২১ এপ্রিল) সিপিডির কার্যালয়ে বাংলাদেশের উত্তরণে কর্পোরেট আয়কর সংস্কার বিষয়ক ব্রিফিংয়ে তাদের গবেষণার এই তথ্য তুলে ধরা হয়।

০৫:৩৩ পিএম, ২১ এপ্রিল ২০২৫ সোমবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি