রোববার প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজ ঘোষণা
প্রাণঘাতি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে দেশের সম্ভাব্য প্রতিকূল অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় প্রণোদনা প্যাকেজ ঘোষণার বিষয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী।
১১:৪৬ পিএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
করোনা সংকট: বেসরকারী হাসপাতালের এ কেমন আচরণ
বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশ এখন প্রাণঘাতী করোনাভাইরাসের আগ্রাসনে বিপর্যস্থ। সব দেশে প্রতিদিনই বাড়ছে মানুষের মৃত্যুর মিছিল। ভয়াবহ এই দুর্যোগে খোড়া যুক্তি দেখিয়ে দেশের বড় বড় সব বেসরকারী হাসপাতাল, ক্লিনিক আর ডায়াগনষ্টিক সেন্টারের মালিক, ডাক্তার এবং নার্সদের স্বেচ্ছা-অন্তরীণে চলে গেছেন। এ যাওয়া যেমন দুঃখজনক তেমনি লজ্জাজনকও বটে। আমরা বাংলাদেশের জনগণ তাদের এমন আতংক-প্রসূত নিষ্ক্রিয়তায় সত্যিই হতবাক হয়েছি। হাসপাতাল মালিক ও চিকিৎসকদের আচরণ দেখলে মনে হয় তারা অন্য গ্রহ থেকে এসেছেন। মানুষের জীবন বাঁচাতে বা দেশের সংকটে তাদের কোন দায়িত্ব নেই। নিজেদের নিরাপত্তা দেয়াই একমাত্র এবং অন্যতম লক্ষ্য।
১১:৩৬ পিএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
আমরা কি আরেকটু মানবিক হতে পারি না?
বিশ্বব্যাপী যে করোনা মহামারী চলছে তা মানুষের মধ্যে নানামুখী আচরণ সৃষ্টি করছে। বিশেষত বাংলাদেশের মানুষ ব্যাখ্যার অযোগ্য কিছু আচরণ করছেন। অধিকাংশ মানুষ ঘরে থাকছেন, ফোনে আত্মীয় স্বজনের খোঁজ নিচ্ছেন, প্রতিবেশীর ভাল মন্দ সম্পর্কে খোঁজ খবর রাখছে। অনেকে নিজের কষ্টে উপার্জিত অর্থ খরচ করে গরীব মানুষের খাবারের ব্যবস্থা করছেন। বিভিন্ন সংগঠন তাদের সাধ্য মতো চাঁদা তুলে তাদের সহায়তা করছেন।
১১:৩১ পিএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
প্রধানমন্ত্রীর তহবিলে আল-আরাফাহ্’র ১ দিনের বেতন
করোনা সংক্রমণ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড-এর এক দিনের বেতন প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১১:২৪ পিএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
বৈশ্বিক প্রেক্ষাপট : বিশ্বব্যাপী করোনাভাইরাসে
বিশ্বব্যাপী করোনাভাইরাসের কারণে যেভাবে মৃত্যুর হার বেড়ে চলেছে, তার সঙ্গে পাল্লা দিয়ে সামাজিক বন্ধন নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রে কেবল মন্দা নয় বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনা করলে প্রথম ও দ্বিতীয় বিশ্ব যুদ্ধোত্তর স্থবির অবস্থা বিরাজ করছে। মানুষের মৃত্যুর হার এক্সপোনেন্সিয়াল (Exponential) হারে বেড়ে চলেছে। বেকারত্বের ধাক্কা মানুষকে ঠেলে দিচ্ছে এক অজানা-অচেনা পরিবেশে। এমনকি খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে ৩.২৮ মিলিয়ন লোক বেকার হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই হার বৈশ্বিক মন্দা যা ২০০৭-২০০৮-এ অনুষ্ঠিত হয়েছিল, তার চেয়ে পাঁচগুণ বেশি।
১১:১৯ পিএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
করোনা আতঙ্ক কমাতে মোদির যোগ ব্যায়ামের পরামর্শ
ছড়িয়ে পড়া করোনাভাইরাস ঠেকানোর নানা চেষ্টা চলছে। কিন্তু এরপরও কিছুতে কিছুই হচ্ছে না। বিশ্বের প্রায় ২’শটি দেশে এখন এই ভাইরাস হানা দিয়েছে। মারা গেছে এ পর্যন্ত ৫০ হাজার মানুষ।
১১:০৬ পিএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
ঝুঁকিপূর্ণ রোগী ও চিকিৎসকদের পাশে সিঙ্গার বাংলাদেশ
ঝুঁকিপূর্ণ করোনা রোগী ও সেবাপ্রদানকারী ডাক্তার ও নার্সদের বর্ধিত সেবা প্রদানের লক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে (ঢামেক) ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন এবং ইলেক্ট্রিক আয়রন দিল ইলেক্ট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড।
১১:০২ পিএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
করোনা সংকটে সতর্কতায় সুস্থতা
পৃথিবীর বেশিরভাগ মানুষই এখন করোনা ভাইরাস নয়, করোনা-আতঙ্কে আক্রান্ত। বিশ্বের জনসংখ্যা এখন ৭৫৩ কোটি। আর নিবন্ধটি যখন লেখা হচ্ছে (২ মাচ, ২০২০ রাত ১০টায়) করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় পৌনে ১০ লাখ। তার মানে পৃথিবীর জনসংখ্যার মাত্র ০.০০৩৩% মানুষ এ রোগটিতে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫০ হাজার ৩০০ জন। যাদের মধ্যে প্রায় দুই লাখ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অসুস্থরা দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।
১০:৫৩ পিএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
জোহর বারুতে বাংলাদেশিদের পাশে দাঁড়ালেন ব্যবসায়ী মিজান
মালয়েশিয়ার জোহর বারুতে করোনা ভাইরাসের কারণে খাবার সঙ্কটে পরা প্রবাসী বাংলাদেশিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ব্যবাসায়ী মিজান চৌধুরী। নিত্যপ্রয়োজনীয় খাবার, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেন জোহর বারুর বাংলাদেশি ব্যবসায়ী মিজান গ্লোবাল রিসোর্সের চেয়ারম্যান মিজান চৌধুরী।
১০:৪৭ পিএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
মাস্ক-স্যানিটাইজার রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার
বিশ্বজুড়ে করোনা ভাইরাসে প্রাদুর্ভাবে শুরুতে সঙ্কট দেখা দেওয়ার পর মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল বাংলাদেশ সরকার। রপ্তানির ঐ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
১০:৪৬ পিএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
চিকিৎসা না পেয়ে ইবি ছাত্রীর আবেগঘন স্টাটাস
করোনার উপসর্গ তীব্র শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা নিতে গিয়েছিলেন হাসপাতালে। শ্বাসকষ্টের রোগী শুনে তার চিকিৎসা দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। বরং অন্য হাসপাতালে চিকিৎসা নিতে পরামর্শ দিয়েছে। মারাত্মক অসুস্থ হওয়ার পরেও কোনো প্রাথমিক চিকিৎসা মেলেনি ভুক্তভোগির।
১০:৪০ পিএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
আটকে-পড়া বাংলাদেশিদের ভারতেই থাকার পরামর্শ
ভারতে যেসব বাংলাদেশি লকডাউনের কারণে আটকা পড়েছেন তাদের এখন সেখানেই থাকার পরামর্শ দিচ্ছে বাংলাদেশ সরকার।
১০:৩১ পিএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
করোনাক্রান্ত সর্বোচ্চ মাত্র ১০ দেশে, দ. এশিয়ায় সর্বনিন্ম
করোনা ভাইরাসের সূত্রপাত এশিয়ার দেশ থেকে হয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়লেও এখন তা চেপে বসেছে ইউরোপ-আমেরিকার ওপর। উত্তর ও দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া মহাদেশে করোনার প্রকোপ চলছে কয়েকটি দেশে, যদিও তা এখনো উদ্বেগজনক নয়। অন্যদিকে আফ্রিকায় যেমন ভাইরাসটি তেমন সুবিধা করতে পারছে না তেমনি দক্ষিণ এশিয়াতেও এর অবস্থান বেশ দুর্বল।
১০:১৫ পিএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
আইন ও স্বাস্থ্য বিধি মেনে চলতে সৌদি রাষ্ট্রদূতের আহ্বান
বিশ্ব জুড়ে মহামারী করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে স্বাস্থ্য বিধি মেনে চলা, ঘর থেকে বের না হওয়ার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ্।
০৯:২৯ পিএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
৩শ’ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
করোনা ভাইরাসে ঢাকার বিপর্যস্ত অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে দাঁড়ানোর লক্ষে পুরান ঢাকার একশো রিক্সাচালক ও তিনশো হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
০৯:২৭ পিএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
নড়াইল হাসপাতালের নার্সকে ঢাকায় প্রেরণ
নড়াইল সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মাধবী রানী দাসের করোনা উপসর্গ দেখা দেখায় তাকে ঢাকার কুর্মিটোলা করোনা হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে তাকে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।
০৯:১৪ পিএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
ঢাকা দক্ষিণ সিটিতে ফোন দিলেই পৌঁছে যাবে সহায়তা
করোনাভাইরাসের সব কিছু বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে সাধারণ মানুষ। এসব অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বা ডিএসসিসি। তারা চালু করেছে হটলাইন। সহায়তার জন্য ফোন দিলেই বাসায় নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিবে ডিএসসিসি।
০৯:১৪ পিএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
সৌদি’র মক্কা-মদিনায় কারফিউ চলছে
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের বিস্তার রোধে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় ২৪ ঘণ্টা কারফিউ ঘোষণা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার থেকে এ কারফিউ কার্যকর হয়েছে।
০৯:১২ পিএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
রাজশাহীতে তিন জঙ্গি গ্রেফতার
রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল ইসলামের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
০৮:৪২ পিএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
করোনা নিয়ে ভয়ের কারণ নেই: নাগেশ্বর রেড্ডি
করোনা ভাইরাসে ভয়ের কারণ নেই বলে মনে করেন ভারতের খ্যাতিমান চিকিৎসক জি পি নাগেশ্বর রেড্ডি। ইংরেজি দৈনিক দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ভাইরাসকে জয় করা সম্ভব। ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং বা জীবন রহস্যের উন্মোচন এবং এর ওপর তাপমাত্রার প্রভাব রয়েছে। তার এ বক্তব্য ভারতসহ বিভিন্ন দেশে হৈচৈ ফেলে দিয়েছে। তিনি বলেন, ‘এ ভাইরাসকে ঘিরে নানা কাহিনি আর মিথ্যা সংবাদ তৈরির মাধ্যমে মানুষকে আতঙ্কিত করা হচ্ছে।’
০৮:২৮ পিএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
ব্যাংকারদের বিড়ম্বনা
গোটা বিশ্বে চলছে করোনা মহামারী। আমাদের দেশেও এর বাইরে নয়। স্কুল কলেজ থেকে শুরু করে সব কিছুই বন্ধ। কিন্তু ব্যাংক খোলা। মানুষের জীবনযাত্রায় ব্যাংক এখন অপরিবহার্য এক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই ভয় আতঙ্ক থাকলেও আমাদেরকে অফিস করতে হচ্ছে।
০৮:২৮ পিএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত উঠতি ফসল
কয়েকদিনের তীব্র তাপদাহের পর রাজধানীসহ বেশ কয়েকটি জেলায় শিলাবৃষ্টি ও ঝড়ের খবর পাওয়া গেছে। আজ (২ এপ্রিল) বিকেলে হঠাৎ করে নামা এই শিলাবৃষ্টি ও ঝড়ে জনমনে স্বস্তি ফিরে এলেও ক্ষতিগ্রস্ত হয়েছে উঠতি ফসলের।
০৮:২২ পিএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
মার্কেন্টাইল ব্যাংকের এমডি’র মায়ের ইন্তেকাল
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরীর মা নূর নাহার হালিম আজ (০২.০৪.২০২০) বৃহস্পতিবার ভোর ৫টায় ঢাকার নিউ ইস্কাটনে মেয়ের বাসায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনীত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তিন পুত্র, এক মেয়ে, নাতী, নাতনী জামাইসহ বহু আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন।
০৮:১২ পিএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
শেরপুরে মা-ছেলের নমুনা সংগ্রহ, ২ বাড়ি লকডাউন
শেরপুরের নকলা রাজধানী ফেরত এক যুবকের ও তার মায়ের শরীরে করোনা ভাইরাস সংক্রমণের লক্ষণ প্রকাশের সন্দেহে তাদের দুইজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। একইসঙ্গে তাদের দুটি বাড়ি লকডাউন করাসহ ৮ জনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন।
০৭:৫৫ পিএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
- তাহসিফ হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে বান্ধবী দিশা
- যুক্তরাষ্ট্রের বাজারে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার
- রাজধানীতে বৈশাখী পরিবহনে আগুন
- ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
- মনোহরদীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তব শিক্ষক আটক
- টেকনাফে মানবপাচারকারীদের সেই আস্তানায় পড়ে আছে ৩ মরদেহ
- গায়ের জোরে সিদ্ধান্ত বাস্তবায়ন করছে সরকার: নাহিদ ইসলাম
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- পরিবার পরিকল্পনায় ১,৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- নতুন পে-স্কেল বাস্তবায়ন যেভাবে, অবসরভোগীরা যতো পাবেন
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- মধ্যরাতে বাইকে অচেতন তরুণীর রহস্য উদঘাটন, বোনের জিম্মায় হস্তান্তর
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’























