সৌদি আরবে কারফিউ সময় পরিবর্তন
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সৌদি আরবজুড়ে কারফিউ জারি করেছেন দেশটির বাদশা সালমান বিন আব্দুল আজিজ বিন আল সউদ । গত সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা থেকে এ সিদ্ধান্ত কার্যকর চলছে ২১ দিনের জন্য । আজ বুধবার আবার নতুন করে এই কারফিউর সময় পরিবর্তন করে বিকাল ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত কার্যকর করার নির্দেশ দিয়েছেন। এটি সৌদি আরবের রাজধানী রিয়াদ, মক্কা ও মদিনা সহ সৌদি আরবে ২৩টি প্রদেশের জন্য কার্যকর হবে বলে জানিয়েছেন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রনালয়।
০৮:১২ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অতি প্রয়োজন না হলে আপনারা ঘরের বাহিরে যাবেন না। করোনাভাইরাসের বিস্তার রোধে আপনারা ঘরেই নামাজ আদায় করুন। এ সময় তিনি অন্যান্য ধর্মাবলম্বীদেরও ঘরে বসে প্রার্থনা করার অনুরোধ জানান।
০৭:৫৪ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
করোনায় কোরআন খতম দিলেন পপি
মহামারিতে রূপ নেয়া করোনা ভাইরাস তাণ্ডব চালাচ্ছে বিশ্বজুড়ে। যাতে বাংলাদেশসহ সারা বিশ্বে মারা গেছে ১৫ হাজারেরও বেশি মানুষ। তবে এখনো আসেনি ভাইরাসটির প্রতিষেধক বা প্রতিরোধক। তাই এ নিয়ে আতঙ্কের শেষ নেই গণমানুষের। যেমন করোনাতঙ্কে কোরআন খতম দিলেন চিত্রনায়িকা পপি।
০৭:৩৭ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
বিশ্বজুড়ে ২০ হাজার প্রাণ নিল করোনাভাইরাস
বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চার লাখ পার হওয়ার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা, যা এখন সাড়ে ১৯ হাজারেরও বেশি বলে জানাচ্ছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়। আসছে দিনগুলোতে যুক্তরাষ্ট্র প্রাদুর্ভাবের নতুন উপকেন্দ্র হয়ে উঠতে পারে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যার দেশ ভারত দেশজুড়ে পুরোপুরি ২৪ ঘণ্টার লকডাউন শুরু করেছে।
০৭:৩৬ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
২৬ শে মার্চ
আজ রাতে ভাল ঘুম হলো না
রাতভর গণনায় উঠে আসে বেলা,
পথে-ঘাটে দেখি মানুষের মেলা।
মাকে বলি মাগো, আজ ছাব্বিশের বেলা?
০৭:২৯ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
জেদ্দায় গণহত্যা দিবস পালন
যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা, সৌদি আরবে “গণহত্যা দিবস” পালন করা হয়েছে। ২৫শে মার্চ বুধবার সকালে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ে দিবসটি উপলক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে কনস্যুলেটের কনফারেন্স কক্ষে এক বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।
০৭:২৩ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
কাল থেকে বন্ধ হচ্ছে ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার
আগামীকাল ২৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে সরকারঘোষিত সাধারণ ছুটির মধ্যে ১ ও ২ এপ্রিল এটি চালু থাকবে। আজ বুধবার (২৫ মার্চ) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক। যা দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।
০৭:১৮ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
মহাসাগরে মার্কিন রণতরীতে করোনার হানা
মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের তিন নৌ সেনা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। থিওডোর রুজভেল্ট প্রশান্ত মহাসাগরে মোতায়েন রয়েছে।
০৭:১২ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
মিরসরাইয়ে লায়নস ক্লাবের উদ্যোগে লক্ষাধিক মাস্ক ও লিফলেট বিতরণ
মিরসরাইয়ে সাধারণ মানুষের মাঝে ১ লাখ ১৫ হাজার পিস মাস্ক বিতরণ করছে লায়নস ক্লাব চিটাগাং মিরসরাই। চট্টগ্রামের ক্লিফটন গ্রুপের সৌজন্যে মিরসরাই সিম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার ব্যবস্থাপনায় ও মিরসরাই এসোসিয়েশন এর সহযোগিতায় করোনা প্রতিরোধক এসব উপকরণ স্থানীয় পর্যায়ে বিতরণ করবে উপজেলা প্রশাসন, প্রেসক্লাব, থানা ও বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।
০৭:০৭ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
ব্যবসায়ী মাইর খাইলেন ফাও!
ছিনিয়ে নেয়া টাকা তুলে দিয়েছেন আটককারীদের হাতে, ছিনতাইকারীকে ছেড়ে দিয়েছেন স্বসস্মানে; আর আমি মাইর খাইছি ফাও? পটুয়াখালীর বাউফলের মদপুর ইউপির চেয়ারম্যানের বিরুদ্ধে এমনই অভিযোগ হায়দার আলীর (৫৫) নামে এক ব্যবসায়ীর।
০৭:০৭ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
নোয়াখালীতে ছাত্রলীগ কর্মী হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোয়াখালী পৌর এলাকার সোনাপুরে সন্ত্রাসী হামলায় আবুল কালাম শুভ (২২) নামে ছাত্রলীগের কর্মীকে কুপিয়ে হত্যা করার প্রতিবাদে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। নিহত শুভ মহব্বতপুর গ্রামের মৃত আক্রাম উদ্দিনের পুত্র ও সোনাপুর কলেজ ছাত্রলীগের কর্মী। নিহতের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
০৬:৫০ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
কাল থেকে বন্ধ হচ্ছে রাইড শেয়ারিং
আগামীকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে ১০ দিনের জন্য দেশে সেবা বন্ধ হচ্ছে রাইড শেয়ারিং। ৪ এপ্রিল পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে নির্দেশনা পাওয়ার পর বুধবার (২৫ মার্চ) দেশের রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলো এই সিদ্ধান্ত নিয়েছে।
০৬:৪৮ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
ভারত ফেরত যুবককে জরিমানা, কোয়ারেন্টাইনে ৩২১
নড়াইলে মুরাদ (৩৪) নামে ভারত ফেরত এক যুবককে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মরণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন ৩২১ জন।
০৬:২৬ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
বাধা দেয়ায় পুলিশের গায়ে লিপস্টিক লাগিয়ে দিল তরুণী!
লকডাউনের মধ্যে কোথায় যাচ্ছেন? এই প্রশ্ন করায় পুলিশের গায়ে মুখের লালা এবং লিপস্টিক লাগিয়ে দিলেন এক তরুণী। পুলিশ ওই তরুণী এবং তাঁর সঙ্গীকে আটক করেছে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে সল্টলেকের পিএনবি মোড়ে।
০৬:১৩ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
পুঁজিবাজারে বেড়েছে সূচক ও লেনদেন
টানা বন্ধের আগে বুধবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি মূল্যসূচকের সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে গত কয়েকদিনের মতো আজও বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম অপরিবর্তিত।
০৬:০৯ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ২০
বগুড়ার শেরপুরে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। আজ (২৫ মার্চ) সকালে বগুড়া-ঢাকা মহাসড়কের উপজেলার ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
০৬:০২ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
ফিরোজা’য় খালেদা জিয়া
রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তিনি এ বাসা থেকে বের হয়ে আদালতে যান। আদালত দুর্নীতি মামলায় তাকে কারাদণ্ড দিলে আর বাসায় ফেরা হয়নি।
০৬:০১ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
সরকারী আদেশ অমান্য করায় ১৮ জনকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারী আদেশ অমান্য করে (ফার্মেসী, কাঁচামাল ও মুদি দোকান ব্যতিত) দোকানপাট খোলা রাখা ও দোকানে বসে আড্ডা দেয়ার দায়ে ১৮ জনকে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার ২৫ মার্চ সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের দুটি টিম পরিচালনা করে তাদের এ অর্থ দন্ড প্রদান করা হয়।
০৫:৫৩ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
নরসিংদীতে হোম কোয়ারেন্টাইনে ৫৬৬ প্রবাসী
করোনা পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করেছে নরসিংদী জেলা প্রশাসন। বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলার বিভিন্ন ইলেক্টনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা এতে অংশ নেয়।
০৫:৪৪ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
এবার করোনায় আক্রান্ত হলেন ব্রিটিশ প্রিন্স চার্লস
রানী দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ দম্পতির জ্যেষ্ঠ পুত্র ও ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
০৫:৩৭ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
করোনা শনাক্ত মাত্র ১৫ মিনিটেই
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে মরণঘাতী করোনা ভাইরাস। তবে এতে আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করার পরীক্ষণ পদ্ধতি নিয়ে চলছে বিস্তর গবেষণা। বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে এর পদ্ধতি আবিষ্কারও করেছে। তবে মাত্র ১৫ মিনিটেই করোনা শনাক্ত করার পদ্ধতি আবিষ্কার করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে একটি ডাচ প্রতিষ্ঠান।
০৫:২৯ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
করোনা প্রতিরোধকারী চিকিৎসকদের বীরের মর্যাদা দিতে হাইকোর্টের রুল
বিশ্ব জুড়ে করোনাভাইরাসে বিপর্যস্ত জনজীবন। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসকসহ সংশ্লিষ্টদের কেন জাতীয় বীরের মর্যাদা দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
০৫:২০ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
নওগাঁয় বিদেশ ফেরত ৮৬১ জন নিখোঁজ
নওগাঁয় ১মার্চ থেকে এ পর্যন্ত ২ হাজার ১৩৫ জন প্রবাসী বিভিন্ন দেশ থেকে এসেছেন। এর মধ্যে মঙ্গলবার পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে নিশ্চিত করা গেছে ১ হাজার ২৭৪ বিদেশ ফেরত ব্যক্তির। বাকি ৮৬১ জন বিদেশ ফেরত ব্যক্তি কোথায়, কিভাবে আছেন, এ বিষয়ে প্রশাসনের কারও কাছে কোনো তথ্য নেই।
০৪:৫৮ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
৭৭৬ দিন পর মুক্ত খালেদা জিয়া
অবেশষে আজ মুক্তি পেলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। এর ফলে দীর্ঘ ৭৭৬ দিন (দুই বছর এক মাস ১৭ দিন) পর রাজধানীর গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’য় ফিরছেন তিনি।
০৪:৫৬ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
- তাহসিফ হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে বান্ধবী দিশা
- যুক্তরাষ্ট্রের বাজারে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার
- রাজধানীতে বৈশাখী পরিবহনে আগুন
- ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
- মনোহরদীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তব শিক্ষক আটক
- টেকনাফে মানবপাচারকারীদের সেই আস্তানায় পড়ে আছে ৩ মরদেহ
- গায়ের জোরে সিদ্ধান্ত বাস্তবায়ন করছে সরকার: নাহিদ ইসলাম
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- পরিবার পরিকল্পনায় ১,৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- নতুন পে-স্কেল বাস্তবায়ন যেভাবে, অবসরভোগীরা যতো পাবেন
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- মধ্যরাতে বাইকে অচেতন তরুণীর রহস্য উদঘাটন, বোনের জিম্মায় হস্তান্তর
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’























