সম্রাট ও তার সহযোগী আরমান চৌদ্দগ্রাম থেকে আটক
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও তার সহযোগী আরমানকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
০৯:৩৮ এএম, ৬ অক্টোবর ২০১৯ রবিবার
স্কুলছাত্রী রিশা হত্যা মামলার রায় আজ
রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলার রায় আজ ঘোষণা করা হবে। দীর্ঘ শুনানি শেষ গত ১১ সেপ্টেম্বর রায়ের দিন ধার্য করেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে আসামির উপস্থিতে এ রায় ঘোষণা করা হবে জানা গেছে।
০৯:০৮ এএম, ৬ অক্টোবর ২০১৯ রবিবার
জাতীয় জন্ম নিবন্ধন দিবস আজ
আজ ৬ অক্টোবর দেশে পালিত হচ্ছে- ‘জাতীয় জন্মনিবন্ধন দিবস’। প্রতি বছরের মতো এবারো স্থানীয় সরকার বিভাগ এবং ইউনিসেফ বাংলাদেশ এর উদ্যোগে জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়ে আসছে।
০৯:০৩ এএম, ৬ অক্টোবর ২০১৯ রবিবার
বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা
আগামী ৩৬ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টিপাতের প্রবনতা বাড়তে পারে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
০৮:৩৪ এএম, ৬ অক্টোবর ২০১৯ রবিবার
আজ মহাষ্টমী ও কুমারী পূজা
সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী ছিল শনিবার। আজ রোববার মহাষ্টমী ও কুমারী পূজা অনুষ্ঠিত হবে।
০৮:২৯ এএম, ৬ অক্টোবর ২০১৯ রবিবার
সম্রাট কি গ্রেফতার!
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার দিবাগত রাত ১২টার দিকে কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ রবিবার তাকে আদালতে তোলা হবে বলেও জানিয়েছে র্যাব।
০৮:১৯ এএম, ৬ অক্টোবর ২০১৯ রবিবার
শিল্পপতির বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়ার বিরুদ্ধে কিছু অসৎ নারী ও অর্থলোভী সাবেক কর্মকর্তাদের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশ করা হয়। এর প্রতিবাদে ইদ্রিস এন্ড কোং (প্রাঃ) লিমিটেড'র পক্ষ থেকে শনিবার (৫ অক্টোবর) দপুরে শেরপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করা হয়েছে।
১২:১৫ এএম, ৬ অক্টোবর ২০১৯ রবিবার
শ্রীলঙ্কার কাছে বড় হার দেখল পাকিস্তান
দীর্ঘ ১০ বছর পর নিজেদের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। এবার শুরু টি-২০ লড়াই। তবে তিন ম্যাচের এই সিরিজের প্রথমটিতে হেরে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে স্বাগতিকরা। শনিবার সন্ধ্যার এ ম্যাচে সফরকারী শ্রীলঙ্কার কাছে পাকিস্তান হেরেছে ৬৪ রানের বড় ব্যবধানে।
১১:৩৩ পিএম, ৫ অক্টোবর ২০১৯ শনিবার
সরাইলে তরুণীর মস্তকবিহীন দেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক তরুণীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৭টার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামের একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই তরুণীর পরিচয় জানতে পারেনি পুলিশ।
১১:০৩ পিএম, ৫ অক্টোবর ২০১৯ শনিবার
টঙ্গীতে ৯ বছরের শিশুকে ধর্ষণ
গাজীপুরের টঙ্গীতে নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকালের এ ঘটনায় টঙ্গী পুর্ব থানায় মামলা হয়েছে এবং পুলিশ আনোয়ার নামে এক সবজি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আর শিশুটিকে শারিরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
১০:৫৩ পিএম, ৫ অক্টোবর ২০১৯ শনিবার
উচ্চ শিক্ষায় বেশিরভাগ শিক্ষার্থীর আগ্রহে কানাডা
প্রতি বছর দেশের বাইরে লেখাপড়া করতে কয়েক হাজার শিক্ষার্থী বিদেশে পাড়ি জমান। যাদের বেশিরভাগের আগ্রহ থাকে কানাডায় পড়াশুনা করার। এদের কেউ আগ্রহ অনুযায়ী সুযোগ পান আবার কেউ পান না। যারা পান না তাদের আক্ষেপটা রয়ে-ই যায়।
১০:৪৬ পিএম, ৫ অক্টোবর ২০১৯ শনিবার
থমথমে জেনেভা ক্যাম্প
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শনিবার দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে বিহারিদের। এতে পুলিশ, কাউন্সিলর ও বিহারিসহ আহত হয়েছেন অর্ধশতাধিক। এর জেরে পুরো ক্যাম্পে অভিযান চালিয়েছে পুলিশ। এতে থমথমে পরিবেশ বিরাজ করছে পুরো ক্যাম্প এলাকায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্প এলাকায় মোতায়েন রয়েছে র্যাব ও পুলিশ।
১০:৩৩ পিএম, ৫ অক্টোবর ২০১৯ শনিবার
হ্যাটট্রিকে হাসনাইনের বিশ্ব রেকর্ড
দীর্ঘ ১০ বছর পর নিজেদের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। এবার শুরু টি-২০ লড়াই। শনিবার লাহোরে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক কীর্তি গড়েছেন পাকিস্তানের স্পিড স্টার মোহাম্মদ হাসনাইন। টি-টোয়েন্টি ক্রিকেট সবচেয়ে কমবয়সী ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিকের রেকর্ড খাতায় নাম লিখালেন তিনি।
১০:৩১ পিএম, ৫ অক্টোবর ২০১৯ শনিবার
হ্যালো লিডারে এবার কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ
জনপ্রতিনিধির সঙ্গে স্থানীয় ভোটার আর জনগণের সেতুবন্ধন গড়ে তুলতে একুশে টেলিভিশনে শুরু হয়েছে জবাবদিহিতামূলক অনুষ্ঠান হ্যালো লিডার। ভোটের আগে নেতারা যে রঙ্গিন প্রতিশ্রুতি দেন তা বাস্তবায়নে সহায়কশক্তি হিসেবে কাজ করতেই দেশের প্রথম টেরিস্ট্রিযাল টিভি একুশের এই উদ্যোগ।
০৯:৩৯ পিএম, ৫ অক্টোবর ২০১৯ শনিবার
লাহোরে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল শ্রীলঙ্কা
দীর্ঘ ১০ বছর পর নিজেদের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। এবার শুরু টি-২০ লড়াই। তিন ম্যাচের এই সিরিজের প্রথমটিতে শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ব্যাট করে স্বাগতিকদেরকে ১৬৬ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কা। ওপেনার গুণাথিলাকার ঝোড়ো ফিফটিতে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে সফরকারীরা।
০৯:২৭ পিএম, ৫ অক্টোবর ২০১৯ শনিবার
রাজবাড়ীতে মেয়ের বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ
রাজবাড়ীতে মেয়ের বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের আগমাড়াই গ্রামে। এ ঘটনায় পুলিশ মেয়েকে গ্রেপ্তার করেছে। নিহতের নাম নাজনিন আক্তার (৪৫)। নাজনিনের স্বামীর নাম মান্নান মৃধা। আর মেয়ের নাম বৃষ্টি খাতুন (১৫)।
০৯:২৪ পিএম, ৫ অক্টোবর ২০১৯ শনিবার
সুনামগঞ্জে প্রকৃত কৃষকের মাঝে কৃষি উপকরণ দেয়ার দাবি
বোরো চাষীদের বিনামূল্যে সার, বীজ, কীটনাশকসহ যাবতীয় কৃষি উপকরণ সরবরাহ ও বিনাসুদে কৃষিঋণ প্রদান, সঠিকভাবে কাজ সম্পাদনকারী পিআইসদের চূড়ান্ত বিল পরিশোধ, প্রকৃত বোরো চাষিদের তালিকা প্রণয়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’।
০৯:০৬ পিএম, ৫ অক্টোবর ২০১৯ শনিবার
প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠল কাশ্মীর
আবারও গ্রেনেড বিস্ফোরণে কেঁপে উঠল কাশ্মীরের উপত্যকা। যাতে পথচারী, ট্রাফিক পুলিশ ও সাংবাদিকসহ কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। শনিবার সকাল ১১টার দিকে অনন্তনাগে ডেপুটি কমিশনারের অফিস লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার পর এটা ছিল দ্বিতীয় হামলার ঘটনা।
০৯:০৪ পিএম, ৫ অক্টোবর ২০১৯ শনিবার
সুনামগঞ্জে স্বামী ও পিতৃ পরিচয়ের দাবিতে কিশোরির মামলা
সুনামগঞ্জে ৬ বছর ধরে ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী এখনো পুলিশের ধরা ছোয়ার বাহিরে। বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছরের কিশোরীকে একাধিকবার ধর্ষণের ফলে সে ৫ মাসের অন্তসত্তা হয়ে ন্যায় বিচারের স্বার্থে আদালতে মামলা করেছিলেন। বর্তমানে ঐ কিশোরী এখন ৫ বছরের এক শিশু সন্তানের মা হলেও শিশুটির পিতৃ পরিচয়ের অধিকারের দাবিতে আদালতে মামলাটি চলমান রয়েছে বলে জানা যায়।
০৮:৫৪ পিএম, ৫ অক্টোবর ২০১৯ শনিবার
সম্পর্ককে ‘আরও উচ্চতায়’ নিয়ে যাওয়ার অঙ্গীকার
বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ‘আরও উচ্চতায়’ নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ভারত। শনিবার দেশটিতে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে এ অঙ্গীকার পূনর্ব্যক্ত করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর।
০৮:৩৮ পিএম, ৫ অক্টোবর ২০১৯ শনিবার
দিল্লিতে ‘টেগর শান্তি পুরস্কার’ পেলেন প্রধানমন্ত্রী
ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতি প্রতিরোধে বিশেষ অবদান রাখায় ‘টেগর শান্তি পুরস্কারে’ ভূষিত করা হয়েছে।
০৮:১৯ পিএম, ৫ অক্টোবর ২০১৯ শনিবার
ঢাকা কলেজ ক্যাফেটেরিয়ায় নিম্নমানের খাবারে উচ্চমূল্য
নানান সমস্যায় জর্জরিত ঢাকা কলেজ ক্যাফেটরিয়া। নিম্নমানের খাবারে উচ্চমূল্য, বিশুদ্ধ পানির ব্যবস্থা না থাকা, পর্যাপ্ত আসনের অভাব, লোকবলের অভাব, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ক্যাফেটরিয়াটির নিত্য নৈমিত্তিক চিত্র। ২৫ হাজার শিক্ষার্থীর ক্যাম্পাসে মাত্র একটি ক্যাফেটেরিয়া। টেন্ডারের মাধ্যমে মাসিক ভাড়া ভিত্তিক চুক্তিতে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে চলে এটি। ফলে বেশি দামে নিম্নমানের খাবার কিনে খেতে বাধ্য হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা।
০৮:১৯ পিএম, ৫ অক্টোবর ২০১৯ শনিবার
দুর্নীতিবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে ডাকসুর পদযাত্রা
চলমান দুর্নীতিবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে পদযাত্রা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এসময় শুদ্ধি অভিযান পরিচালনা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদও জানায় ডাকসু। শনিবার দুপুরে ডাকসু ভবন থেকে এ পদযাত্রা শুরু হয়।
০৮:০২ পিএম, ৫ অক্টোবর ২০১৯ শনিবার
পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার উড়ন্ত শুরু
দীর্ঘ ১০ বছর পর নিজেদের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। এবার শুরু টি-২০ লড়াই। তিন ম্যাচের এই সিরিজের প্রথমটিতে আজ লাহোরে টস জিতে বোলিং করছে সরফরাজের দল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হওয়া এ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাট করছে শ্রীলঙ্কা।
০৭:৫১ পিএম, ৫ অক্টোবর ২০১৯ শনিবার
- স্বাধীনতা দিবস উপলক্ষে দুস্থদের মাঝে জামায়াতের খাদ্য বিতরণ
- স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- দুবাইয়ে লটারিতে ১২ কোটি টাকা জিতলেন বাংলাদেশি মনিরুল
- দৌলতদিয়ায় নদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় বিএনপি মহাসচিবের শোক
- দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় জামায়াত আমিরের শোক ও সমবেদনা
- দেশবাসীকে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে ২ নারীর মরদেহ উদ্ধার
- সব খবর »
- ৮ মাস দেশেই পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন
- জানুয়ারিতেই শুরু পে-স্কেল, পুরোপুরি কার্যকর জুলাইতে
- গফরগাঁওয়ে নির্বাচনী সহিংসতায় বিএনপি প্রার্থীর অনুসারী জখম ২
- চাঞ্চল্যকর তথ্য দিলেন রাষ্ট্রপতি, যেভাবে ব্যর্থ হয় অপসারণের চেষ্টা
- কেমন হচ্ছে নতুন মন্ত্রিসভা, আলোচনায় যারা
- বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কী হবে, স্পষ্ট করলেন নাহিদ
- পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা
- ওসমান হাদির স্ত্রী শম্পার ফেসবুক পোস্ট
- পাংশায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই মোটরসাইকেল আরোহী
- টঙ্গীতে জাল টাকার কারখানায় র্যাবের অভিযান, আটক ৩
- সংরক্ষিত আসনে জামায়াতের প্রার্থী প্রায় চূড়ান্ত, তালিকায় ১২ নেত্রী
- সাজাপ্রাপ্ত আসামি ধরতে গিয়ে মারধরের শিকার ২ পুলিশ সদস্য
- গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয় নিজের অধীনে রেখেছেন প্রধানমন্ত্রী
- কাপাসিয়ায় রাতের আঁধারে ৮ ঘোড়া জবাই, জীবিত উদ্ধার ১১টি
- রাজধানীর বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট
- মেয়েকে হত্যার পর ট্রাংকে লুকিয়ে রেখে প্রেমিকের সঙ্গে চলে যান মা
- ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতিসহ ৩ জনের মৃত্যু
- মাদারীপুরে সেনা অভিযানে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার
- পদ হারানোর পর ঢাবি ছাত্রদলের হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল
- বাড়ল সহকারী শিক্ষকদের বেতন সুবিধা, কে কত পাবেন?
- টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে মা-ছেলে নিহত
- মানুষের হাতের মুঠোয় ব্যাংকিং পৌঁছে দেয়া এক স্বপ্নদ্রষ্টা
- ফরিদপুরে মাদক দ্বন্দ্বে দুই ভাই জখম, রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা
- চাঁদা না পেয়ে তাণ্ডব, একুশের প্রতিবেদনে নড়েচড়ে বসলো প্রশাসন
- নতুন ৪ থানা স্থাপন ও একটি জেলাকে ‘এ’ ক্যাটাগরিতে অনুমোদন
- স্ত্রীর অন্তরঙ্গ ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে সাবেক স্বামী গ্রেপ্তার
- নরসিংদীর সেই কিশোরীকে হত্যা করেছিল সৎপিতা, আদালতে জবানবন্দি
- ভৈরবে বগি লাইনচ্যুত, ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ
- ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না: চরমোনাই পীর
- নতুন মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন























