হ্যালো লিডারে এবার থাকছেন জামালপুরের এমপি
০৯:১৪ এএম, ১৬ নভেম্বর ২০১৯ শনিবার
আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে
সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সেই সঙ্গে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
০৯:০৪ এএম, ১৬ নভেম্বর ২০১৯ শনিবার
শান্তি পরিষদের জাতীয় সম্মেলন আজ
বাংলাদেশ শান্তি পরিষদের জাতীয় সম্মেলন আজ শনিবার। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল ১০টায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
০৯:০২ এএম, ১৬ নভেম্বর ২০১৯ শনিবার
আজ আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার চার দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন। তার সফরকালে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দুটি দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি ও একটি প্রটোকল সই হতে পারে। এছাড়া প্রধানমন্ত্রী আবুধাবিতে অনাবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রমও উদ্বোধন করবেন।
০৮:৫১ এএম, ১৬ নভেম্বর ২০১৯ শনিবার
স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আজ
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলন আজ শনিবার। বেলা ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন উদ্বোধন হবে।
০৮:২২ এএম, ১৬ নভেম্বর ২০১৯ শনিবার
ঢাবি অধিভুক্ত সাত কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বাণিজ্য ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আজ শুক্রবার সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
১২:১০ এএম, ১৬ নভেম্বর ২০১৯ শনিবার
খালিপেটে ভুলেও খাবেন না যেসব খাবার
সারারাত বিশ্রামের পর প্যানক্রিয়াস এবং লিভারে সকাল সকাল বড় এক গ্লাস ফলের রস ভীষণ চাপ তৈরি করে। সারা রাত পেটকে ছুটি দিয়ে সকালে আমরা বেশ কিছু খাবার খেয়ে ফেলি যা আমাদের পেট এবং শরীরের জন্য ক্ষতিকর। পুষ্টি বিশেষজ্ঞ রূপালি দত্ত বলছেন, জাঙ্ক ফুড, কোল্ড বেভারেজ, কফি, স্যালাড খালিপেটে খেলে ক্ষতি হবে।
১১:৫৭ পিএম, ১৫ নভেম্বর ২০১৯ শুক্রবার
বিএনপির নেতিবাচক রাজনীতি না থাকলে দেশ আরো এগিয়ে যেতো: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ও তার মিত্রদের নেতিবাচক রাজনীতি না থাকলে গত দশ বছরে বাংলাদেশ আরো বহুদূর এগিয়ে যেতে পারতো।
১১:৪৮ পিএম, ১৫ নভেম্বর ২০১৯ শুক্রবার
রতন-রবের দ্বন্দ্বে ভাঙ্গছে জেএসডি
ভাঙ্গনের মুখে পড়েছে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। দলটির সভাপতি আ স ম আব্দুর রব ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতনের মধ্যে দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছেছে বলে জানা যায়। এর আগে ঐক্যফ্রন্টের শরিক গণফোরাম ও রাশেদ খান মেননের নেতৃত্বাধীন ওয়ার্কার্স পার্টি ভাঙ্গনের মুখে পড়েছিল।
১১:২২ পিএম, ১৫ নভেম্বর ২০১৯ শুক্রবার
অনুষ্ঠানে দেরিতে আসায় ম্যাডোনার বিরুদ্ধে মামলা!
সাধারণ মানুষ সেলিব্রেটিদের এক নজর দেখার জন্য মুখিয়ে থাকে। তারা আইকনদের প্রতি খুশি থাকলে যেমন ভালোবাসায় ভরিয়ে দিতে পারে তেমনি রেগে গেলে অনাসৃষ্টি বাধাতেও বেশি সময় নেন না।
১০:৫৬ পিএম, ১৫ নভেম্বর ২০১৯ শুক্রবার
শেখ হাসিনা-বাংলাদেশের স্বপ্নসারথি প্রদর্শনীর সময় বাড়ল
প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘র সংগ্রামী জীবনের বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র এবং তাকে নিয়ে সৃজিত শিল্পকর্ম নিয়ে আয়োজিত প্রদর্শনী চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
১০:৩৪ পিএম, ১৫ নভেম্বর ২০১৯ শুক্রবার
মেডিকেল ছাত্র নিখোঁজ
ফরিদপুর মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্র নয়ন চন্দ্র নাথকে পাওয়া যাচ্ছে না। পরীক্ষার জন্য সকাল সাড়ে ৮টায় রুম থেকে বের হওয়ার পূর্ব মুহুর্তে হঠাৎ বের হয়ে গেলে সে আর ফিরে আসেনি।
১০:১৮ পিএম, ১৫ নভেম্বর ২০১৯ শুক্রবার
সাভারে নারী শ্রমিকদের নির্যাতন বন্ধে মানববন্ধন
নারী শ্রমিকদের সকল ধরনের নির্যাতন ও মজুরি বৈষম্য দূর করাসহ নিরাপদ অভিবাসন নিশ্চিত করার দাবিতে সাভারে মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে একটি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
০৮:৫৭ পিএম, ১৫ নভেম্বর ২০১৯ শুক্রবার
চিভ হতে পারে পেঁয়াজের বিকল্প
পেঁয়াজ ছাড়া যেন রান্না হয় না। মশলার অন্যতম এই উপকরণটির রফতানি যখন ভারত থেকে বন্ধ হয়ে গেল তখন এর দাম বেড়ে গেলে কয়েক গুণ। এরপর শুধু বাড়তেই থাকলো। বর্তমানে এক সময়ের ৩০ টাকা কেজির পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ২৩০ টাকায়। এমন অবস্থায় পেঁয়াজের বিকল্প খুঁজছিলেন কৃষিবিজ্ঞানীরা।
০৮:৪৩ পিএম, ১৫ নভেম্বর ২০১৯ শুক্রবার
প্রধানমন্ত্রীকে কটুক্তি করার প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন
রংপুর মহানগর জাতীয় যুব সংহতি কর্তৃক আয়োজিত মিছিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চরমভাবে কটুক্তি করার প্রতিবাদে মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বঙ্গবন্ধুর আদর্শ লালনকারী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ।
০৮:৪৩ পিএম, ১৫ নভেম্বর ২০১৯ শুক্রবার
শার্শা-বেনাপোলে চার পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা
যশোরের শার্শা উপজেলার নাভারণ ও বেনাপোল বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চার অসাধু পেঁয়াজ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) শার্শা উপজেলার বেনাপোল ও নাভারন বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
০৮:৩৫ পিএম, ১৫ নভেম্বর ২০১৯ শুক্রবার
উড়োজাহাজে আনা হচ্ছে পেঁয়াজ
দেশে পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে জরুরি ভিত্তিতে কার্গো উড়োজাহাজে করে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। শুক্রবার মন্ত্রণালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। টিসিবি'র মাধ্যমে সরাসরি তুরস্ক থেকে, এস আলম গ্রুপ মিসর থেকে, বেশ কয়েকটি প্রতিষ্ঠান আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত থেকে এ পেঁয়াজ আনা হচ্ছে। পেঁয়াজ আনতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
০৮:১৪ পিএম, ১৫ নভেম্বর ২০১৯ শুক্রবার
আইপিএল থেকেও বাদ পড়লেন সাকিব
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসির নিষেধাজ্ঞার কারণে ক্রিকেট ক্যারিয়ারে চরম সঙ্কটময় সময় কাটছে সাকিব আল হাসানের। এক বছরের নিষেধাজ্ঞার খাঁড়ায় আইসিসির সবধরনের তালিকা থেকেই বাদ পড়েন তিনি। আর এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকেও ছিটকে গেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
০৮:০৭ পিএম, ১৫ নভেম্বর ২০১৯ শুক্রবার
দেশে ফিরেছেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ নেপালে ৪ দিনের রাষ্ট্রীয় সফর শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরেছেন।
০৭:৫২ পিএম, ১৫ নভেম্বর ২০১৯ শুক্রবার
শিবপুরে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত
নরসিংদীর শিবপুরে পুলিশের সঙ্গে ডাকাত দলের বন্ধুকযুদ্ধের সময় ডাকাতের গুলিতে আব্দুর রাজ্জাক (৩৮) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার তেলিয়া শশ্মানঘাট সংলগ্ন একটি কলা ক্ষেতে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। নিহত রাজ্জাক শিবপুর উপজেলার ধানুয়া গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে নরসিংদীর বিভিন্ন থানায় ১টি হত্যা, ১২টি ডাকাতিসহ ১৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
০৭:৪৮ পিএম, ১৫ নভেম্বর ২০১৯ শুক্রবার
নবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ীসহ আহত ৩
ঢাকার নবাবগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের হামলায় এক ব্যবসায়ীসহ তিনজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার আগলা বাজারে এঘটনা ঘটে।
০৭:৩৯ পিএম, ১৫ নভেম্বর ২০১৯ শুক্রবার
সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনার কারণ ক্ষতিয়ে দেখা হচ্ছে: রেল মন্ত্রী
রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন দুর্ঘটনা এবং সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনা এক রকম নয়। হঠাৎ এখানে কেন ট্রেনে আগুন ধরলো বিষয়টি আমাদের ভাবাচ্ছে। কারণ এখানে মিটার গ্রেজের লাইন একটাই ও তা ক্লিয়ার ছিল। তাই নাশকতা কিনা গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ইতি মধ্যেই জিজ্ঞাসা বাদের জন্য ২ শ্রমিককে আটক করা হয়েছে।
০৭:৩৪ পিএম, ১৫ নভেম্বর ২০১৯ শুক্রবার
রাতেই মহারণে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল
আজ (শুক্রবার) দিবাগত রাতেই মাঠে গড়াতে যাচ্ছে ফুটবলের আরেকটা ‘সুপার ক্লাসিকো’। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে ফুটবলের অন্যতম জনপ্রিয় দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিল। ফুটবলের এই মহারণ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।
০৭:২৮ পিএম, ১৫ নভেম্বর ২০১৯ শুক্রবার
আ’লীগের সম্মেলনে বিএনপিকে আমন্ত্রণ জানানো হবে: কাদের
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল’কে (বিএনপি) আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন দলটি সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
০৭:২৪ পিএম, ১৫ নভেম্বর ২০১৯ শুক্রবার
- হেফাজতের আমির বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- দুই প্রধানমন্ত্রীর বৈঠক হলে অনেক সমস্যার সমাধান হবে: দীনেশ ত্রিবেদী
- অলি আহমদকে কেন রাষ্ট্রপতি প্রার্থী করা, জানালেন নাহিদ ইসলাম
- সালমান শাহ হত্যা মামলার আসামি অভিনেতা ডন বিমানবন্দরে আটক
- মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, এই তালিকায় স্থানীয় নির্বাচন
- বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের নতুন ঘরের দাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী
- ঝালকাঠির ভাসমান পেয়ারা বাজারে মার্কিন রাষ্ট্রদূত, উচ্ছ্বাস প্রকাশ
- সব খবর »
- দক্ষিণখানে নারী চিকিৎসক খুন, স্বামী সোহেল রানা গ্রেপ্তার
- রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের চাকরিজীবীরা
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিচ্ছে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- লিগ্যাল এইডের মাধ্যমে সন্তান ফিরে পেল সেই কিশোরী মা জুঁই
- জেট ফুয়েলের দাম কমলো লিটারে ১৯ টাকা
- মূল্যস্ফীতি কমে জুনে ৯ দশমিক ১৬ শতাংশ
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- এনবিআরের সবাই প্রস্তুত, রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন হবে: অর্থমন্ত্রী
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন
- খামেনির শেষ বিদায়ে তেহরান জনসমুদ্র, পশ্চিমাদের শক্ত বার্তা
- কঠোর ব্যবস্থা গ্রহণে পুঁজিবাজারে আস্থা ফিরছে বিনিয়োগকারীদের: অর্থমন্ত্রী
- রিহ্যাব সদস্যকে শারীরিক নির্যাতন ও চেকে সই আদায় ঘটনার নিন্দা-শাস্তি দাবি
- আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি
- একুশে টেলিভিশনে নতুন অনুষ্ঠান ‘আইন ও আবাসন’, প্রথম অতিথি তাসনোভা মাহবুব সালাম
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
- ইটিভি ডিজিটালে প্রতিমাসের দ্বিতীয় শনিবার দেখবেন ‘আইন ও আবাসন’
- জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান
- আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- ভেনেজুয়েলায় আট দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
- ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে: নাহিদ
- হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ























