ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬

সাটুরিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু, ভাই আহত

সাটুরিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু, ভাই আহত

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টি হয়েছে। এসময় মানিকগঞ্জের সাটুরিয়া থানার তিল্লি ইউনিয়নে বজ্রপাতে জাহিদ হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন নিহতের জমজ ভাই জাকির হোসেন।

০৮:৩৪ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার

অপারেশন ডেভিল হান্টে ১৫ দিনে গ্রেপ্তার ৮০৭৯

অপারেশন ডেভিল হান্টে ১৫ দিনে গ্রেপ্তার ৮০৭৯

দেশব্যাপী সন্ত্রাসবাদ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান চালাচ্ছে  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই অভিযানে সারাদেশ থেকে আরও ৭৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে ৮ ফেব্রুয়ারি রাত থেকে শুরু করে শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত ১৫ দিনে এ নিয়ে মোট ৮ হাজার ৭৯ জনকে গ্রেপ্তার করা হলো অপারেশন ডেভিল হান্টে।

০৮:১৪ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার

বিচারকরা জামিনের সর্বময় ক্ষমতার অধিকারী নন: অ্যাটর্নি জেনারেল

বিচারকরা জামিনের সর্বময় ক্ষমতার অধিকারী নন: অ্যাটর্নি জেনারেল

বিচারকদের উদ্দেশ্যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জামিন দেওয়ার একচ্ছত্র অধিকার আপনাদের নেই। ৫ আগস্টের আগের তত্ত্বে বিচার কার্যক্রম চালানো যাবে না। নতুন বিচার প্রক্রিয়া শুরু করতে হবে।

০৭:৩৬ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার

স্কুলছাত্রের শহীদ মিনার ভাঙার ভাইরাল ভিডিওটি নিয়ে যা জানা গেল

স্কুলছাত্রের শহীদ মিনার ভাঙার ভাইরাল ভিডিওটি নিয়ে যা জানা গেল

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একজন স্কুলছাত্র শহীদ মিনার ভাঙার ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি প্রচার করে দাবি করা হয়, ‘ইউনুস সাহেব আপনি পারছেন, একটা গোটা প্রজন্মকে দেশের ইতিহাস ঐতিহ্য ধ্বংস করার জন্য।’ বিষয়টি বিভ্রান্তিকর বলে জানিয়েছে তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার। 

০৭:২৩ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার

খুলনায় ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার

খুলনায় ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার

খুলনার কয়রা উপজেলার ঘড়িলাল এলাকার কপোতাক্ষ নদ থেকে ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড ও বনবিভাগ। অভিযানে একটি নৌকা জব্দ করতে সক্ষম হলেও শিকারীদের আটক করতে পারেনি তারা।

০৭:০৬ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার

ইসরায়েলকে মাটিতে মিশিয়ে দেওয়ার হুমকি ইরানের

ইসরায়েলকে মাটিতে মিশিয়ে দেওয়ার হুমকি ইরানের

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। ইরান ও ইসরায়েলের ঊর্ধ্বতন সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক হুমকি বিনিময় এই অঞ্চলের স্থিতিশীলতাকে আরও ঝুঁকিতে ফেলছে। সর্বশেষ হুমকি এসেছে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) জেনারেল ইব্রাহিম জাব্বারির কাছ থেকে। তিনি ঘোষণা দিয়েছেন, "অপারেশন ট্রু প্রমিজ-থ্রি"-এর মাধ্যমে ইরান ইসরায়েলকে ধ্বংস করবে।

০৭:০৬ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার

বরিশালে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক ও পেশাজীবীদের মতবিনিময়

বরিশালে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক ও পেশাজীবীদের মতবিনিময়

শিক্ষার্থীদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে বরিশালের বাকেরগঞ্জে  শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক ও বিভিন্ন পেশাজীবীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

০৬:৪১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। এর মধ্যে কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টি, আবার কোথাও ধমকা হাওয়াসহ ঝড়ো বৃষ্টি হয়েছে। শীত শেষের দিকে এ বৃষ্টিতে স্বস্তি নেমেছে জনজীবনে। 

০৬:৩৮ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার

বিএনপির মূল লক্ষ্য কী, জানালেন তারেক রহমান

বিএনপির মূল লক্ষ্য কী, জানালেন তারেক রহমান

বিএনপি রাষ্ট্রক্ষমতায় যেতে পারলে সবার আগে দেশ পুনর্গঠন করবে উল্লেখ করে, তাদের মূল লক্ষ্য কী তা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

০৬:১২ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার

আউটসোর্সিং কর্মীদের সড়ক অবরোধ, জলকামান-লাঠিচার্জে ছত্রভঙ্গ

আউটসোর্সিং কর্মীদের সড়ক অবরোধ, জলকামান-লাঠিচার্জে ছত্রভঙ্গ

চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করেছে আউটসোর্সিং কর্মীরা। তাদেরকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ  ও জলকামান ব্যবহার করেছে পুলিশ।

০৫:৪১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার

শেরপুরে স্কুল ম্যানেজিং কমিটির সভা কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

শেরপুরে স্কুল ম্যানেজিং কমিটির সভা কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

শেরপুর জেলার সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের হরিণধরা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাকে কেন্দ্র করে বিবদমান দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৫ জন। 

০৫:৩২ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার

নিজ বাড়িতে হামলার শিকার দিতিকন্যা লামিয়া চৌধুরী

নিজ বাড়িতে হামলার শিকার দিতিকন্যা লামিয়া চৌধুরী

প্রয়াত চিত্রনায়িকা দিতির কন্যা লামিয়া চৌধুরী হামলার শিকার হয়েছেন। তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, এমনকি তার পা ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেছেন লামিয়া।

০৫:১১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার

ইটিভিতে ভাঙচুরের হুমকি, অভিযুক্ত মিঠুকে দায়িত্ব থেকে সরালো জামায়াত

ইটিভিতে ভাঙচুরের হুমকি, অভিযুক্ত মিঠুকে দায়িত্ব থেকে সরালো জামায়াত

পেশাগত দায়িত্বপালনের সময় একুশে টেলিভিশনের ক্যামেরা পার্সন মোহাম্মদ রুমি হাসান তালুকদারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের স্টাফ সাইফুল ইসলাম মিঠু। এসময় মোহাম্মদ রুমি হাসানকে চাকরিচ্যুত না করলে একুশে টেলিভিশন ভাঙচুরের হুমকিও দেন অভিযুক্ত মিঠু। এই ঘটনায় সাংগঠনিক পদ থেকে অভিযুক্ত মিঠুকে অব্যাহতি দিয়েছে সংগঠনটি। একইসঙ্গে দুঃখ প্রকাশ করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ।

 

০৪:৫১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার

‘ভারত কিছু একটা করবে’ এই ভরসায় আ.লীগের নেতাকর্মীরা
বিবিসির প্রতিবেদন

‘ভারত কিছু একটা করবে’ এই ভরসায় আ.লীগের নেতাকর্মীরা

বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা নিষিদ্ধ করার দাবি যখন জোরালো হচ্ছে, সেই সময় সারা দেশে প্রবল চাপের মুখে থাকা দলটির তৃণমূল নেতাকর্মীদের অনেকে ভারত কী ভূমিকা নিচ্ছে সেই অপেক্ষায় আছেন। অনেকের বিশ্বাস এবং প্রত্যাশা, ভারত কিছু একটা ভূমিকা রাখবে যার মাধ্যমে রাজনীতিতে ঘুরে দাঁড়াবে এবং পুনঃপ্রতিষ্ঠিত হবে আওয়ামী লীগ।

০৪:৩১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার

দেশ গড়তে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান ফখরুলের

দেশ গড়তে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান ফখরুলের

নতুন করে দেশ গড়ে তুলতে সবাইকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

০৩:৫৮ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার

যে ৪ বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস

যে ৪ বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চার বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

০৩:৫২ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার

৬ জনের নেতৃত্বে আসছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল

৬ জনের নেতৃত্বে আসছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল

পূর্বঘোষণা আনুয়ায়ী চলতি মাসে দেশের রাজনীতিতে নতুন দল নিয়ে আসছেন ছাত্র-তরুণরা। আর এ দলে শীর্ষ ছয় পদে কারা থাকবেন, তা-ও প্রায় চূড়ান্ত। তবে শনিবার (২২ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৪ জন নয়, নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে থাকছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ৬ নেতা।  

০৩:৩১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার

হাই-ভোল্টেজ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে ইংল্যান্ড

হাই-ভোল্টেজ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে ইংল্যান্ড

আভিজাত্যের ছোঁয়া ক্রিকেট বিশ্বের সবচেয়ে পুরোনো দ্বৈরথ ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার দ্বৈরথ। ভারত-পাকিস্তান ম্যাচের পর সবচেয়ে উত্তেজনাপূর্ণ ও আকর্ষণীয় লড়াই অস্ট্রেলিয়া-ইংল্যান্ড লড়াই। তা যেকোনো ফরম্যাট যেমনই হোক। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে আজ সেই মহারণ  গড়িয়েছে মাঠে।

০৩:২৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার

নিজেদের পাতা ফাঁদে প্রাণ হারাল স্বামী-স্ত্রী

নিজেদের পাতা ফাঁদে প্রাণ হারাল স্বামী-স্ত্রী

শরীয়তপুরের জাজিরায় বন্যপ্রাণী থেকে ফসল বাঁচানোর জন্য নিজেদের তৈরি বৈদ্যুতিক ফাঁদেই প্রাণ হারিয়েছেন স্বামী-স্ত্রী। শনিবার সকালে উপজেলার বালিয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

০৩:০৭ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার

প্রকাশ্যে স্ত্রীর সামনে সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

প্রকাশ্যে স্ত্রীর সামনে সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

ঢাকার ধামরাইয়ে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে স্ত্রীর সামনে পিটিয়ে বাবুল হোসেন (৫০) নামে সাবেক এক ইউপি সদস্যকে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। 

০৩:০২ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার

তবে কী দেশে ফিরছেন সাকিব আল হাসান?

তবে কী দেশে ফিরছেন সাকিব আল হাসান?

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। ২০২৫ মৌসুমের দল পরিবর্তন করলেন এই অলরাউন্ডার। এরপর থেকেই বাতাসে একটি প্রশ্ন ভেসে বেড়াচ্ছে, তবে কি দেশে ফিরছেন টাইগার অলরাউন্ডর? যদিও নিশ্চিতভাবে জানা যায়নি আসন্ন এই আসরে সাকিব খেলবেন কিনা।

০২:৫৫ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার

ববির প্রতিষ্ঠাবার্ষিকীতে সাবেক শিক্ষার্থীর আবেগী স্ট্যাটাস ভাইরাল

ববির প্রতিষ্ঠাবার্ষিকীতে সাবেক শিক্ষার্থীর আবেগী স্ট্যাটাস ভাইরাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৪  তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল শনিবার (২২ ফেব্রুয়ারী) । দিনটি উদযাপনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়। তবে দিনটিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শফিক মুন্সির সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একটি স্ট্যাটাস বেশ আলোচিত হয়েছে।

০২:৪৬ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার

বিয়ে করলেন ক্রিকেটার জাকির, কনে ঢাবি শিক্ষার্থী

বিয়ে করলেন ক্রিকেটার জাকির, কনে ঢাবি শিক্ষার্থী

বিয়ে করেছেন ক্রিকেটার জাকির হাসান। এর মধ্য দিয়ে জীবনের নতুন ইনিংস শুরু করলেন বাংলাদেশ জাতীয় দলের এই ওপেনার। 

০২:৪১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার

কোরআনের আলোকে তৈরি হবে বাংলাদেশ: জামায়াতের আমির

কোরআনের আলোকে তৈরি হবে বাংলাদেশ: জামায়াতের আমির

কোরআনের আলোকে বাংলাদেশ তৈরি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ কোরআনের আলোকে তৈরি হবে। কেউ বলেন, কোরআন এক জিনিস, রাজনীতি আরেক জিনিস- এটা ঠিক না।

০২:৩৮ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি