ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জুলাই ২০২৬

হাসিনাকে প্রত্যর্পণে চিঠি : উত্তর এলে পরবর্তী পদক্ষেপ নেবে ঢাকা

হাসিনাকে প্রত্যর্পণে চিঠি : উত্তর এলে পরবর্তী পদক্ষেপ নেবে ঢাকা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতকে যে চিঠি দেওয়া হয়েছে, সেটির উত্তর এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

০৫:০৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার

সাবেক মেয়র ও আ.লীগ নেতা কবীর মোল্লা গ্রেপ্তার

সাবেক মেয়র ও আ.লীগ নেতা কবীর মোল্লা গ্রেপ্তার

ঢাকার ধামরাই পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম কবীর মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।

০৪:৫৫ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার

ঢাকা মেট্রোকে হারিয়ে চ্যাম্পিয়ন রংপুর

ঢাকা মেট্রোকে হারিয়ে চ্যাম্পিয়ন রংপুর

এনসিএল টি-টোয়েন্টির শিরোপা নির্ধারণী ম্যাচে বোলিংয়েই কাজটা সহজ করে রেখেছিল রংপুর। ঢাকা মেট্রোকে গুড়িয়ে দিয়েছিল মাত্র ৬২ রানে। সহজ লক্ষ্যে শুরুটা ভালো না হলেও ম্যাচ জিততে খুব একটা বেগ পেতে হয়নি রংপুরকে। ১১.২ ওভারে ৫ উইকেট হারিয়ে শিরোপা নিশ্চিত করে রংপুর।

০৪:৪৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার

১৫ দফা দাবি জানাল বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন

১৫ দফা দাবি জানাল বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন

ক্যাডার থেকে বাদ দেওয়ার অপচেষ্টার প্রতিবাদে ১৫ দফা দাবি জানিয়ে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের নেতারা বলেছেন, আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে সরকারকে একটি সন্তোষজনক উদ্যোগ নিতে হবে। আর যদি এ সময়ের মধ্যে সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে কোন উদ্যোগ দৃশমান না হয়, তাহলে ৩১ ডিসেম্বর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

০৪:৩৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার

রোহিঙ্গাক্যাম্পে আগুনে ২ জনের মৃত্যু, পুড়ল ৫শ’ ঘর

রোহিঙ্গাক্যাম্পে আগুনে ২ জনের মৃত্যু, পুড়ল ৫শ’ ঘর

কক্সবাজারে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে দুইজনের মৃত্যু হয়েছে এবং পুড়ে গেছে পাঁচ শতাধিক বসতঘরসহ নানা স্থাপনা। 

০৪:১৮ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার

শেখ হাসিনাকে ফেরানো ও বিচার নিয়ে পোস্টে যা বললেন জয়

শেখ হাসিনাকে ফেরানো ও বিচার নিয়ে পোস্টে যা বললেন জয়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ‘প্রহসনের বিচার’ চালাতে চাইছে অন্তর্বর্তী সরকার। মুহাম্মদ ইউনূসের স্বার্থরক্ষার জন্যই তা করা হচ্ছে। বিদেশে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এমনটাই দাবি করেছেন হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়।

০৪:০০ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার

আ.লীগের নেতাদের বিএনপিতে যোগদান, যা বললেন মির্জা ফখরুল 

আ.লীগের নেতাদের বিএনপিতে যোগদান, যা বললেন মির্জা ফখরুল 

ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগদান করেছেন। এর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মানবন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় বিএনপি। এমন প্রেক্ষাপটে, সারাদেশে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতারা বিএনপিতে যোগদান করছেন, এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয়ভাবে নির্দেশনা দেওয়া আছে, যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের বিএনপিতে নেওয়া হবে না।

০৩:৪৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার

প্রত্যর্পণের বিরুদ্ধে হাসিনাকে যে পরামর্শ সাবেক ভারতীয় রাষ্ট্রদূতের

প্রত্যর্পণের বিরুদ্ধে হাসিনাকে যে পরামর্শ সাবেক ভারতীয় রাষ্ট্রদূতের

গত ৫ আগস্ট  গণআন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান আওয়ামী সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায় বাংলাদেশ। ইতোমধ্যে তাকে ফেতর চেয়ে নয়াদিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। নয়াদিল্লিও সেই চিঠির প্রাপ্তিস্বীকার করেছে।

০৩:২৩ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার

‘কূটনৈতিক চ্যানেলে শেখ হাসিনাকে ফেরত আনার চেষ্টা করা হচ্ছে’

‘কূটনৈতিক চ্যানেলে শেখ হাসিনাকে ফেরত আনার চেষ্টা করা হচ্ছে’

মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানাভুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার যদি ফেরত আনতে পারে তাহলে বিচারটা ভালোভাবে করা সম্ভব হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

০৩:০৮ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার

বড়দিনের নিরাপত্তায় সোয়াত-স্পেশালাইজড ইউনিট

বড়দিনের নিরাপত্তায় সোয়াত-স্পেশালাইজড ইউনিট

বড়দিন উৎসবকে ঘিরে রাজধানীতে সোয়াত, বোম্ব ডিসপোজাল টিমসহ পুলিশের স্পেশালাইজড ইউনিটগুলো দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মো. মাসুদ করিম।

০২:৫৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার

হাসিনা ও তার পরিবারের দেশে-বিদেশে লেনদেনের নথি তলব

হাসিনা ও তার পরিবারের দেশে-বিদেশে লেনদেনের নথি তলব

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পরিবারের সদস্যদের দেশে-বিদেশে লেনদেনের যাবতীয় নথি তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

০২:৩৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার

যুবলীগ নেতার বাড়িতে পোড়ানো হচ্ছিল নারীর মরদেহ, ছেলে আটক

যুবলীগ নেতার বাড়িতে পোড়ানো হচ্ছিল নারীর মরদেহ, ছেলে আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গর্তে ঢুকিয়ে এক নারীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তবে মাথা একেবারেই ছিল না। হাতে চুরি থাকায় দেহটি নারীর বলে ধারণা করা হচ্ছে। আর এই ঘটনাটি ঘটেছে স্থানীয় এক যুবলীগ নেতার বাড়িতে।

০২:২৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার

সাধন চন্দ্রের সহযোগি সাবেক সচিব ইসমাইল দুদকের মামলায় গ্রেপ্তার

সাধন চন্দ্রের সহযোগি সাবেক সচিব ইসমাইল দুদকের মামলায় গ্রেপ্তার

দুদকের করা মামলায় খাদ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব ইসমাইল হোসেনকে গ্রেফতার দেখিয়েছেন ঢাকার একটি আদালত। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের "ঘুষ ও দুর্নীতি"র মাধ্যমে প্রাপ্ত অর্থ আড়াল করার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে ছিলেন তিনি। 

০২:০৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার

জাহাজে খুন ৭ নাবিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

জাহাজে খুন ৭ নাবিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

চাঁদপুরের মেঘনা নদীতে কার্গো জাহাজে সাত শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনায় নিহতদের পরিচয় সনাক্ত করা হয়েছে। আজ পোস্ট মর্টেম শেষে নিহতের স্বজনদের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়।

০১:৪৮ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার

আতশবাজি-পটকা-ফানুস ওড়ানো নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি

আতশবাজি-পটকা-ফানুস ওড়ানো নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি

খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান বড়দিনে সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে।

০১:০৮ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার

আশুলিয়ায় লাশ পোড়ানোয় ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আশুলিয়ায় লাশ পোড়ানোয় ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই-আগস্টের গণআন্দোলনে আশুলিয়ায় মরদেহ পোড়ানোর অভিযোগে সাবেক এক সংসদ সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 

১২:৫২ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার

শীতের মধ্যে যেসব জায়গায় বৃষ্টির আভাস

শীতের মধ্যে যেসব জায়গায় বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

১২:৩৮ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার

১৭ বছর পর মুক্তি পেলেন আব্দুস সালাম পিন্টু

১৭ বছর পর মুক্তি পেলেন আব্দুস সালাম পিন্টু

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়া বিএনপির নেতা ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু প্রায় ১৭ বছর পর গাজীপুরে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

১২:১৫ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার

ঘটনার বর্ণনা দিলেন হেনস্তার শিকার সেই বীর মুক্তিযোদ্ধা

ঘটনার বর্ণনা দিলেন হেনস্তার শিকার সেই বীর মুক্তিযোদ্ধা

কুমিল্লার চৌদ্দগ্রামে হেনস্তার শিকার বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু। তিনি বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে ফেনিতে ছেলের বাসায়। সেখান থেকে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি।

১২:০১ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার

হাসপাতালে ভর্তি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন

হাসপাতালে ভর্তি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্রচণ্ড জ্বর নিয়ে ওয়াশিংটনের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। সাবেক এই প্রেসিডেন্ট গত কয়েক বছর ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। 

১১:২৯ এএম, ২৪ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার

তসলিমা নাসরিনের নাটকের ওপর মমতার নিষেধাজ্ঞা

তসলিমা নাসরিনের নাটকের ওপর মমতার নিষেধাজ্ঞা

বাংলাদেশে থেকে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের উপন্যাস ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

১১:১২ এএম, ২৪ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার

গোপন বৈঠক থেকে যুব মহিলালীগ নেত্রী গ্রেপ্তার

গোপন বৈঠক থেকে যুব মহিলালীগ নেত্রী গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে গোপন বৈঠকের সময় কোহিনুর বেগম (৩৮) নামের এক যুব মহিলালীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোহিনুর বেগম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার অন্যতম আসামি। 

১০:৫৫ এএম, ২৪ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার

মার্কিন উপদেষ্টার সঙ্গে ফোনালাপে যা বললেন ড. ইউনূস

মার্কিন উপদেষ্টার সঙ্গে ফোনালাপে যা বললেন ড. ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। ফোনালাপে বাংলাদেশের প্রতি মার্কিন সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি। 

১০:৪১ এএম, ২৪ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার

১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সোনাটিলা সীমান্ত এলাকা থেকে ১৩ জন বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

১০:২৩ এএম, ২৪ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি