১৪ দিনে প্রবাসীরা পাঠালেন সাড়ে ১৬ হাজার কোটি টাকা
চলতি ডিসেম্বর মাসের প্রথম ১৪ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৩৮ কোটি ১৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ হাজার ৫৭৬ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)।
১২:৪১ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার
কারো তাবেদারির জন্য মুক্তিযুদ্ধ করিনি: আ স ম রব
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, কৃষক-শ্রমিক-জনতা এরা যে বৈষম্যবিরোধী আন্দোলন শুরু করলো, চাকরির জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য। এইটা যদি কার্যকরী হয়, ভাত-কাপড়ের জন্য কেউ মরবেনা, বিনা চিকিৎসায় কেউ থাকবে না, আমাদের দেশ কেউ দখল করতে আসলে ১৮ কোটি মানুষ একসাথে লড়াই করব, তবেই হবে বিজয়। আমরা কারো তাবেদারি করার জন্য মুক্তিযুদ্ধ করিনাই।
১২:২৭ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার
জাতীয় নাগরিক কমিটির তিন নেতাকে মারধরের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের কক্ষে জাতীয় নাগরিক কমিটির তিন নেতাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
১২:২৭ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার
বর্ণাঢ্য আয়োজনে রেড ক্রিসেন্ট’র বিজয় দিবস উদযাপন
নানা আনুষ্ঠানিকতায় মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বাংলাদেশের বিজয়ের ৫৩ বছর পুর্তির এ আয়োজনের মধ্যে ছিলো জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন, জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, রক্ত সংগ্রহ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম।
১২:২১ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার
বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত চেয়ে আসিফ নজরুলের পোস্ট
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে, বিডিআর হত্যাকাণ্ডের স্বাধীন একটি তদন্ত প্রয়োজন। ২০০৯ সালে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় দুটি মামলা চলমান থাকায় জাতীয় স্বাধীন কমিটি গঠন হচ্ছে না- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের পর এই মতামত দেন তিনি।
১২:১৫ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার
মুক্তিযুদ্ধকে ‘ভারতের যুদ্ধ’ দাবি করে মোদীর স্ট্যাটাস
১৬ ডিসেম্বর বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাঙালি জাতি অর্জন করে তার শ্রেষ্ঠতম অর্জন ‘বিজয়’। তবে, বারবার বাংলোদেশের এই মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করে আসছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবারও সেই দাবি করে বসলেন তিনি। এমনকি, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস নিয়ে পোস্টে বাংলাদেশের নামই বললেন না তিনি। মোদীর দাবি, একাত্তরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ভারতের জয় হয়েছিল।
১২:০৯ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার
পাচারের অর্থ দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: ড. ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। সেই টাকা দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি।
১১:৫৩ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার
স্মৃতিসৌধে অসুস্থ হয়ে পড়লেন মির্জা ফখরুল, নেয়া হল হাসপাতালে
মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১১:৩০ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার
ভৈরবে কাভার্ডভ্যানের ধাক্কায় নারীসহ নিহত ৫
ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের সিমেন্টবাহী কার্ভাডভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকসার চালকসহ ৫ জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী যাত্রী রয়েছেন।
১১:১৫ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার
যেসব এলাকায় আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না
জিটিসিএলের ডেমরা সিজিএস থেকে টিজিটিডিপিএলসির ডেমরা সিজিএসগামী ২০০১০০০ পিএসআইজি বিতরণ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
১০:৫২ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার
জাতীয় নির্বাচন কবে হতে পারে জানালেন প্রধান উপদেষ্টা
আগামী বছর ২০২৫ সালের শেষে দিকে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কারের বিষয়টি যোগ করি তাহলে আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে বলে মন্তব্য করেন তিনি।
১০:৩৫ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার
‘জামায়াত করার কারণে ৬ মাসের অন্তঃসত্ত্বাকে ৫ ঘণ্টা দাঁড়িয়ে রাখা হয়েছিল’
নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু বলেছেন, জামায়াতের অসংখ্য মা-বোনদের ওপর নির্যাতন করা হয়েছে। ছয় মাসের অন্তঃসত্ত্বা বোন খাদিজাকে একটানা পাঁচ ঘণ্টা থানার মধ্যে দাঁড়িয়ে রাখা হয়েছিল। তার ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে।’
১০:২৬ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার
জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা
মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
১০:১৫ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার
তাজউদ্দীন কন্যা শারমিন আহমদের দৃষ্টিতে জুলাই-আগস্ট বিপ্লব
শারমিন আহমদ লেখক ও গবেষক। তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের কন্যা। তার মা সৈয়দা জোহরা তাজউদ্দীন। মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লব নিয়ে তিনি বলেছেন, দেয়ালে পিঠ ঠেকে গেলে এবং মানুষের যখন আর হারাবার ভয় থাকে না তখন মানুষ মৃত্যুভয়কে অতিক্রম করে যায়, সে অবস্থাই ঘটেছে জুলাই বিপ্লবে। শতাব্দীতে একবার কিংবা দু’বার এরকম সময় আসে। আমাদের জীবনে এটা একবার এসেছিল মুক্তিযুদ্ধের সময়, আবার এসেছে এই গণ-অভ্যুত্থানের সময়।
১০:০৫ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার
বিজয়ের দিনে শ্বাসরুদ্ধকর জয় ছিনিয়ে আনলো বাংলাদেশ
ব্যাট হাতে ভালো করতে না পাররেও বোলিং তোপে ওয়েস্ট ইন্ডিজের থেকে জয় ছিনিয়ে আনলো টাইগাররা। শেষ ওভারে জয়ের জন্য ক্যারিবীয়দের দরকার ছিল ১০ রান, হাতে ছিল ২ উইকেট। কিন্তু হাসান মাহমুদের বোলিং তোপে জয়ের দেখা পেল না স্বাগতিকরা। ওভারের প্রথম বলে ১ রান দিলেও দ্বিতীয় বলটি হয় ডট। আর তৃতীয় বল অফ স্ট্যাম্পের বাইরে করা বলে লিটনের হাতে ক্যাচ দেন পাওয়েল। শেষ তিন বলে জয়ের জন্য ৯ রান প্রয়োজন ছিল ক্যারিবীয়দের। এরপর ব্যাটাররা চেষ্টা করলেও দলকে জেতাতে পারেননি। আর ১৬ই ডিসেম্বরের সকালে দেশের মানুষের উৎসবের উপলক্ষ্যটা আরেকটু চওড়া হলো টিম টাইগার্সের শ্বাসরুদ্ধকর এক জয়ের সুবাদে। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেশবাসীকে উপহার দিল ৭ রানের নাটকীয় এক জয়।
১০:০৩ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
০৯:৩৮ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার
তবলার জাদুকর জাকির হোসেন মারা গেছেন, নিশ্চিত করলো পরিবার
উপমহাদেশের অন্যতম তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন মারা গেছেন। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে মারা গেছেন তিনি। সোমবার জাকির হোসেনের পরিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
০৯:৩৭ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার
‘৭১ বিজয় আসলেও স্বাধীনতা পূর্ণতা পেয়েছে ২০২৪ এর গণঅভ্যুত্থানে’
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বিজয় আসলেও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
০৯:২৫ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার
সহজ প্রতিপক্ষের কাছে ঘরের মাঠেই হার বার্সার
ঘরের মাঠে আবারও ধাক্কা খেলো কাতালানরা। লিগের পয়েন্ট টেবিলের তলানির দিকে থাকা লেগানেসের কাছে ১-০ গোলে হেরে হেরেছে বার্সা। এনিয়ে নিজেদের ঘরের মাঠে এটি তাদের টানা দ্বিতীয় হার।
০৯:১৩ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার
পুলিশের ওপর হামলা: তাহেরীসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
মাওলানা গিয়াস উদ্দিন তাহেরীকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার ৬ পুলিশ সদস্য। এসময় তিনটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় তাহেরীসহ ২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
০৮:৫৯ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার
বাংলাদেশের দেওয়া ১৪৮ রানের লক্ষে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ
ফরম্যাট, ভেন্যু কিংবা প্রতিপক্ষ বদলালেও, ব্যাটিং ব্যর্থতা কোনোভাবেই পিছু ছাড়ছে বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজেও ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখেছে টাইগাররা। ব্যাটারদের ছন্দহীনতা ও ক্যারিবীয়দের বোলিং তোপে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই আটকে গেল দেড় শ রানেরও কমে। টসের সময় লিটন বলেছিলেন এই উইকেটে ১৮০ রানের মতো করতে চান। কিন্তু ১৪৭ রানেই থেমেছে বাংলাদেশের ইনিংস।
০৮:৪৯ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার
আত্মগোপনে থাকা সাবেক সংসদ সদস্য নদভী আটক
চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
০৮:৪২ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার
মহান বিজয় দিবস, বাঙালির শ্রেষ্ঠতম অর্জন
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাঙালি জাতি অর্জন করে তার শ্রেষ্ঠতম অর্জন ‘বিজয়’। এদিন বাঙালির আত্মপরিচয় লাভের দিন।
০৮:৩১ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
আজ ১৬ ডিসেম্বর। ৫৪তম মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন।বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
০৮:২০ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার
- খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী
- সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
- আগারগাঁওয়ে তিন দিনব্যাপী হাউজবোট মেলা শুরু
- মির্জাপুরে রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন প্রকৌশলী
- শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনে নির্বাচিত এমপি সরোয়ার আলমগীর
- পশ্চিমবঙ্গে গীর্জায় হামলা-নির্যাতনের নিন্দা বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের
- যুগ্ম সচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ জনকে বহিষ্কার
- স্ত্রীর অধিকারের দাবিতে চিকিৎসক স্বামীর বাড়িতে আমরণ অনশন
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী
- পারিবারিক কবরস্থানে শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: মুন্না সভাপতি, নয়ন সা.সম্পাদক
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ
- ভারতে ক্লাস নিচ্ছেন পলাতক সাবেক এমপি প্রাণ গোপাল























