ঢাকা, শুক্রবার   ১০ জুলাই ২০২৬

ইডেন ছাত্রলীগের সভাপতি তামান্না রিভা গ্রেফতার

ইডেন ছাত্রলীগের সভাপতি তামান্না রিভা গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখার আলোচিত সভাপতি তামান্না জেসমিন রিভাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।এ ছাড়া সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান মাহবুবকেও গ্রেফতার করা হয়েছে।

০৮:২০ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার

বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

০৮:১০ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার

বিজয় দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন ড. ইউনূস

বিজয় দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মহান বিজয় দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন। একই সঙ্গে ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ডও অবমুক্ত করেন তিনি।

১০:০৬ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪ রবিবার

বাংলাদেশে গুম হওয়া ব্যক্তিদের নির্যাতন করতো ভারতীয়রা 

বাংলাদেশে গুম হওয়া ব্যক্তিদের নির্যাতন করতো ভারতীয়রা 

সাদা পোশাকধারী কয়েকজন ব্যক্তি ধানমণ্ডি এলাকা থেকে এক যুবককে তুলে নিয়ে তার ঠোঁট অবশ করা ছাড়াই সেলাই করে দেয়। এক ব্যক্তিকে আটক করে যৌনাঙ্গ এবং কানে বৈদ্যুতিক শক দেওয়া হয়। এক ভিকটিম নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলে তাকে উদ্ধার করে সেখানেই হত্যা করা হয়। 

০৯:৫৯ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪ রবিবার

দাবি না মানলে ডিম-মুরগি উৎপাদন বন্ধের হুঁশিয়ারি বিপিএ’র

দাবি না মানলে ডিম-মুরগি উৎপাদন বন্ধের হুঁশিয়ারি বিপিএ’র

প্রান্তিক পোল্ট্রি খামারিদের স্বার্থ রক্ষায় করপোরেট কোম্পানির সিন্ডিকেট বন্ধসহ ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। এসব দাবি পূরণ না হলে ১ জানুয়ারি থেকে সারাদেশের প্রান্তিক পোল্ট্রি খামারে ডিম ও মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে বিপিএ।

০৯:৪৯ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪ রবিবার

‘সরকারের কর্মকান্ড সম্পর্কে দেশের জনগণের জানার অধিকার আছে’

‘সরকারের কর্মকান্ড সম্পর্কে দেশের জনগণের জানার অধিকার আছে’

সরকারের কর্মকান্ড সম্পর্কে দেশের জনগণের জানার অধিকার আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

০৯:৩৭ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪ রবিবার

লজিটেক এর এম১৯৬ ব্লুটুথ মাউস বাজারে 

লজিটেক এর এম১৯৬ ব্লুটুথ মাউস বাজারে 

বিশ্বখ্যাত সুইস টেকনোলজি ব্র্যান্ড লজিটেক (Logitech) নতুন মডেলের ব্লুটুথ মাউস এম১৯৬ বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে। সাশ্রয়ী মূল্যের তারবিহীন এই মাউসটি ১২ মাস পর্যন্ত ব্যাটারি লাইফ প্রদান করতে সক্ষম। এটি ব্যহবহারকারীদের অনন্য আরামদায়ক অভিজ্ঞতা প্রদান করবে।

০৯:৩৪ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪ রবিবার

অর্ধেকের বেশি কোটা ফাঁকা রেখে শেষ হলো হজ নিবন্ধন

অর্ধেকের বেশি কোটা ফাঁকা রেখে শেষ হলো হজ নিবন্ধন

২০২৫ সালের হজের জন্য নিবন্ধনের সময় শেষ হয়েছে রোববার (১৫ ডিসেম্বর)। গত বছরের চেয়ে এবার হজের খরচ এক লাখ টাকার বেশি কমিয়ে এবং দফায় দফায় সময় বৃদ্ধি করেও হজযাত্রীদের সাড়া মেলেনি। এখনও অর্ধেকের বেশি কোটা খালি রয়েছে। সাড়ে তিন মাস সময় পেয়েও সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজের প্রাথমিক নিবন্ধন করেছেন মাত্র ৫৫ হাজার ৯২৫ জন হজযাত্রী, যা প্রায় ৪৪ শতাংশ।

০৯:৩২ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪ রবিবার

টিএমজিবি সদস্য সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ

টিএমজিবি সদস্য সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) তাদের সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ২০২৪ এবং শিক্ষা উপকরণ বিতরণ করেছে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই বৃত্তি প্রদান করা হয়।

০৯:১৭ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪ রবিবার

কুড়িগ্রামে মিলল পাতি হাঁসের কালো ডিম

কুড়িগ্রামে মিলল পাতি হাঁসের কালো ডিম

২০২২ সালে কুড়িগ্রামে একটি অদ্ভুত ঘটনা ঘটে, দেশের দক্ষিণের জেলা ভোলার চরফ্যাশন ও উত্তরের জেলা কুড়িগ্রামের নাগেশ্বরীর দুটি স্থানে পাতি হাঁসের কালো ডিমের সন্ধান মেলে। বিষয় দুটি আন্তর্জাতিক ও দেশে গণমাধ্যমে আলোচনা সৃষ্টি করে। প্রায় দুই বছর পর আবারও কুড়িগ্রামে দেখা মিলেছে হাসের কালো ডিম। এ কালো ডিম নিয়ে স্থানীয় মানুষের কৌতূলের শেষ নেই। ভিড় করে আসছেন দেখতে।

০৮:৫৪ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪ রবিবার

এবার বাংলাদেশ থেকে ওষুধ কিনতে চায় পাকিস্তান

এবার বাংলাদেশ থেকে ওষুধ কিনতে চায় পাকিস্তান

পাকিস্তান থেকে যেকোনও পণ্য আমদানিতে যে কড়াকড়ি ছিল, তা শিথিল করা হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে আসে এই সিদ্ধান্ত। এমন প্রেক্ষাপটে এবার বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান।

০৮:৪৮ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪ রবিবার

আটক জেলে-নাবিকদের ফেরত দিতে ‘কঠিন’ শর্ত দিলো ভারত

আটক জেলে-নাবিকদের ফেরত দিতে ‘কঠিন’ শর্ত দিলো ভারত

ভারতের উড়িষ্যা রাজ্যের পারাদ্বীপে ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটকে থাকা ৭৮ জন বাংলাদেশি জেলেকে স্বজনদের কাছে ফিরিয়ে দিতে ইতোমধ্যেই কূটনৈতিক তৎপরতা শুরু করেছে দুই দেশ। এর মধ্যেই বাংলাদেশি জেলেদের শর্তহীন বাংলাদেশে ফেরা আটকাতে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে উড়িষ্যা সামুদ্রিক মৎস্য উৎপাদক সমিতি। তিন দপ্তরেই চিঠি দিয়ে বাংলাদেশি জেলেদের দেশে ফেরা নিয়ে দুই দেশের কূটনৈতিক আলোচনার গোটা প্রক্রিয়ার বিরোধিতা করেছে উড়িষ্যার মৎস্যজীবীদের সর্ববৃহৎ এই সংগঠন। 

০৮:৩৩ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪ রবিবার

`বাংলাদেশিরা বিদেশে চিকিৎসা নিতে বছরে ৫০০ কোটি ডলার খরচ করেন`

`বাংলাদেশিরা বিদেশে চিকিৎসা নিতে বছরে ৫০০ কোটি ডলার খরচ করেন`

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, বাংলাদেশিরা বিদেশে চিকিৎসার জন্য বছরে পাঁচ বিলিয়ন ডলারেরও বেশি খরচ করেন।

০৮:২৮ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪ রবিবার

চলতি মাসেই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

চলতি মাসেই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

তরুণদের নিয়ে একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া বেশ কিছুদিন আগেই শুরু করছে জাতীয় নাগরিক কমিটি। এই লক্ষ্য সামনে রেখে সারা দেশে তারা সংগঠন গোছাচ্ছে। চলতি মাসের মধ্যে তারা নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিতে পারে এমনটাই দলীয় সূত্রে জানা গেছে। এরই মধ্যে চলছে থানা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনের কাজ। জাতীয় নাগরিক কমিটির পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও সাংগঠনিক কাজে তৎপর হয়েছে। তারাও জেলা পর্যায়ে কমিটি দেওয়া শুরু করেছে।

০৮:১১ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪ রবিবার

গুরুতর অসুস্থ ওস্তাদ জাকির হোসেন

গুরুতর অসুস্থ ওস্তাদ জাকির হোসেন

কলকাতায় ঠিক এই সময়ে এক অনুষ্ঠানে আসার কথা ছিল বিশ্বখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেনের। শারীরিক অসুস্থতার জন্য বাতিল হয় তার অনুষ্ঠান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রোববার (১৫ ডিসেম্বর) তাকে ভর্তি করানো হল হাসপাতালে। আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে চিকিৎসাধীন তিনি।  খবর আনন্দবাজারের

০৭:৪৬ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪ রবিবার

আমরা ২৫ মার্চ রাতে স্বাধীনতার জন্য বিদ্রোহ করেছি: জিয়াউর রহমান

আমরা ২৫ মার্চ রাতে স্বাধীনতার জন্য বিদ্রোহ করেছি: জিয়াউর রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কাল রাতে পাকিস্তানি দখলদার বাহিনী যখন নিরীহ বাঙালিদের ওপর সামরিক অভিযান চালানো শুরু করে, তখন তিনি তৎকালীন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্ব দিয়ে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন।

০৭:৩৪ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪ রবিবার

বিজয় দিবসে জামায়াত ও শিবিরের কর্মসূচি ঘোষণা

বিজয় দিবসে জামায়াত ও শিবিরের কর্মসূচি ঘোষণা

মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর বিজয়নগরে সমাবেশ ও শোভাযাত্রা করবে দলটির ঢাকা মহানগরী দক্ষিণ শাখার নেতাকর্মীরা।

০৭:২০ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪ রবিবার

ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডবে ফ্রান্সের মায়োতে নিহত ১৪

ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডবে ফ্রান্সের মায়োতে নিহত ১৪

প্রচণ্ড ঝোড়ো হাওয়া নিয়ে ঘূর্ণিঝড় চিডো শনিবার ফ্রান্সের ভারত মহাসাগরীয় অঞ্চল মায়োতে আঘাত হানে। এতে মায়োত অঞ্চলের অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

০৭:১১ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪ রবিবার

‘আওয়ামী ফ্যাসিস্ট’দের কেউ মিছিল করলেই গ্রেপ্তার: আসিফ

‘আওয়ামী ফ্যাসিস্ট’দের কেউ মিছিল করলেই গ্রেপ্তার: আসিফ

বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে যুক্ত কেউ মিছিল করলে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

০৭:০৩ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪ রবিবার

ছাত্রলীগ নেত্রী নদীসহ চার জন রিমান্ডে

ছাত্রলীগ নেত্রী নদীসহ চার জন রিমান্ডে

রাজধানীর কলাবাগান থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শামসুন্নাহার হল শাখার সাবেক সহ-সভাপতি নিশিতা ইকবাল নদীসহ ৪ জনকে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৫ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসান এ আদেশ দেন।

০৬:৫০ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪ রবিবার

হাসিনা-জয়-টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে হাইকোর্টের রুল

হাসিনা-জয়-টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে হাইকোর্টের রুল

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে শেখ হাসিনা ও তাঁর পরিবারের বিরুদ্ধে ওঠা ৫০০ কোটি মার্কিন ডলার (৫৯ হাজার কোটি টাকা) আত্মসাতের অভিযোগ অনুসন্ধান, তদন্তে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট।

০৬:০২ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪ রবিবার

রাজধানীতে ছিনতাই বেড়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজধানীতে ছিনতাই বেড়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজধানীতে ছিনতাই বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বতী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও বলেন, রাজধানীতে সকালের দিকে ছিনতাই বেশি হচ্ছে। 

০৫:৪৫ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪ রবিবার

জিমন্যাস্টিক্স প্রতিযোগিতায় ১২০ পদকের ৯৬টি পেল কোয়ান্টাম কসমো স্কুল

জিমন্যাস্টিক্স প্রতিযোগিতায় ১২০ পদকের ৯৬টি পেল কোয়ান্টাম কসমো স্কুল

১৪ ডিসেম্বর ঢাকার জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাসিয়ামে ৫ম জাতীয় বয়সভিত্তিক জিমন্যাস্টিক্স প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় মোট ১২০ পদকের মধ্যে কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা অর্জন করে ৯৬টি। 

০৫:১৭ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪ রবিবার

বাংলাদেশিদের ‘রাস্তার কুকুর’ বললেন বিজেপি নেতা 

বাংলাদেশিদের ‘রাস্তার কুকুর’ বললেন বিজেপি নেতা 

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশের মানুষের কিছু অংশের ভারতবিরোধীতার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির সাবেক রাজ‌্য সভাপতি ও সাবেক এমপি দিলীপ ঘোষ। তিনি বাংলাদেশিদের রাস্তার কুকুর ও মশার সঙ্গে তুলনা করেছেন।

০৫:১১ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪ রবিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি