আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো’ সেরি আনোয়ার ইব্রাহিম ঢাকায় আসছেন আজ। তিনি দুপুর আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। তাকে গার্ড অব অনার দেওয়া হবে।
০৮:১৭ এএম, ৪ অক্টোবর ২০২৪ শুক্রবার
ছয় কমিশনের ৫টির পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ
রাষ্ট্র সংস্কারে গঠিত ছয়টি কমিশনের মধ্যে পাঁচটির পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই গেজেট প্রকাশ করা হয়। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এতে সই করেন।
১০:৪৮ পিএম, ৩ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
‘আয়নাঘরের’ প্রমাণ পেয়েছে গুম কমিশন, ৪০০ অভিযোগ জমা
গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কার্যক্রম শুরুর পর এ পর্যন্ত ৪০০ অভিযোগ জমা পড়েছে। ভুক্তভোগীদের দেয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি গুমের অভিযোগ এসেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই), ডিবি ও সিটিটিসির বিরুদ্ধে।
১০:৪১ পিএম, ৩ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ চুক্তি সই
বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ চুক্তি সই হয়েছে। এ চুক্তির অধীনে জুন থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসের জন্য নেপাল থেকে ভারতের মাধ্যমে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে।
১০:১৮ পিএম, ৩ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
ট্রাম্পের সান্নিধ্য পেতে মরিয়া জয়, লবিস্ট নিয়োগ
মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সান্নিধ্য পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। মার্কিন নীতিনির্ধারকদের সান্নিধ্য পাওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে ওয়াশিংটন ডিসির বিশিষ্ট লবিং ফার্ম স্ট্রাইক গ্লোবাল ডিপ্লোম্যাসির সঙ্গে চুক্তি করেছেন জয়। সুইডেনভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল নেত্র নিউজের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
০৯:৩৯ পিএম, ৩ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
যে কারণে আদিত্যের ছবি পোড়ালেন অনন্যা
প্রেম ভেঙে গেছে অনন্যা পাণ্ডের। দূরে সরে গেছেন প্রেমিক আদিত্য রায় কাপুর। একদিন দুইদিন নয়, দুই বছরে গড়ে ওঠা সম্পর্ক ভেঙে একেবারেই খান খান। সম্পর্ক ভাঙার সঙ্গে সঙ্গে দুমড়ে মুচড়ে গেছে তার মনও। মুচড়ে যাওয়া মনের যন্ত্রণা সামলানো খুবই কঠিন।
০৯:২৯ পিএম, ৩ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেপ্তার
সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
০৯:০১ পিএম, ৩ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
‘বিএসএফকে কোনো ছাড় নয়’
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সীমান্ত রক্ষার জন্য আমরা বদ্ধপরিকর। বিএসএফকে আমরা কোনো ধরনের ছাড়- যেটা নিয়মনীতির বাইরে, আমরা দেব না- এটুকু আশ্বাস দিতে চাই। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
০৮:৫৬ পিএম, ৩ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
‘ফ্যাসিবাদের প্রতি সহানুভূতি মূলত তাদের রক্ষার জন্য’
অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘যারা পতিত ফ্যাসিবাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন। অন্তত ব্যক্তিগতভাবে তাদেরকেও আমি ফ্যাসিবাদের রক্ষাকর্তা হিসেবেই বিবেচনা করবো।’
০৮:৪৯ পিএম, ৩ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১০২২
দিন দিন দেশের ডেঙ্গু পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২২ জন ডেঙ্গু রোগী।
০৮:৩৫ পিএম, ৩ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসছে বিএনপি
আগামী শনিবার (৫ অক্টোবর) দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
০৮:১৭ পিএম, ৩ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
যে দুই অভিযোগ তুলে পদত্যাগ করলেন জাবির ১৭ সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে সরকারি দলের মতো আচরণ ও গণ-অভ্যুত্থানের স্পিরিট বিরুদ্ধে কাজে যুক্ত থাকার অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১৩ জন সমন্বয়ক ও চারজন সহ-সমন্বয়ক পদত্যাগ করেছেন।
০৭:৫৮ পিএম, ৩ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
রাষ্ট্রপতির অপসারণ চাইলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে।’
০৭:৪৩ পিএম, ৩ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় উপদেষ্টা নাহিদ
টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের ‘টাইম-১০০’-এ অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের নাম। প্রতি বছর বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করে বিখ্যাত এই সাময়িকী।
০৭:৩১ পিএম, ৩ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
চার বিশ্বকাপের খরা ঘুচিয়ে জয় পেল বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের পাঁচ আসরে অংশ নিলেও কেবল দুই ম্যাচে জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। এর মধ্যে গত চারটি বিশ্বকাপেই তারা ছিল জয়হীন। সেই খরা কাটানোর লক্ষ্যে আজ (বৃহস্পতিবার) বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অভিষিক্ত স্কটল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। যদিও ব্যাটিংয়ে তাদের পুঁজি ছিল ছোট, ১১৯ রানের। সেই পুঁজিকে যথেষ্ট প্রমাণ করে বোলাররা টাইগ্রেসদের ১০ বছর পর বিশ্বকাপে আরেকটি জয় এনে দিয়েছেন।
০৭:২৩ পিএম, ৩ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে: আইন উপদেষ্টা
সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
০৭:১০ পিএম, ৩ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
চলতি বছরের এইচএসসির ফল প্রকাশ মধ্য অক্টোবরে
০৬:৫২ পিএম, ৩ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে কমিটি গঠন
জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ।
০৬:৪১ পিএম, ৩ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
গাজার প্রধানমন্ত্রী রাহী মুস্তাহাকে হত্যার দাবি ইসরায়েলের
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রধানমন্ত্রী রাহী মুস্তাহাসহ আরও দুই উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েল।
০৫:৫৬ পিএম, ৩ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ
চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় ডি-৮ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে মিশর। বাংলাদেশে মিশরের রাষ্টদূত ওমর মোহি আলদিন আহমেদ ফাহমি গতকাল বুধবার (২ অক্টোবর) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎকালে এ আমন্ত্রণ জানিয়েছেন।
০৫:৪৫ পিএম, ৩ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
কারামুক্ত হলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগেন মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
০৪:৫০ পিএম, ৩ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতির তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি
বিগত শেখ হাসিনা সরকারের সময়ে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের অধীনে করা চুক্তিগুলো পর্যালোচনায় গঠিত জাতীয় কমিটি জনগণের কাছে দুর্নীতির তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছে। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় থেকে জারি করা হয়।
০৪:৩২ পিএম, ৩ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
রংপুরের আবু সাঈদ হত্যা: ১৪ আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেনসহ ১৪ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
০৪:১৯ পিএম, ৩ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
জেলের জালে ধরা পড়লো বিশালাকৃতির দুই জোড়া পাখি মাছ
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে দুই জোড়া বিশালাকৃতির সেইল ফিস (যা জেলেদের ভাষায় পাখি মাছ) ধরা পড়েছে।
০৩:২৪ পিএম, ৩ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
- এনসিপি নেত্রী ঢাবি শিক্ষার্থী রাফিয়া রাফি আর নেই
- নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা
- অস্ত্র মামলায় হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড
- সংসদে পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল, ২০২৬ পাস
- আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
- ডিজিটাল ডিসপ্লেতে গণপরিবহনের ভাড়া প্রদর্শন করা হবে: সড়কমন্ত্রী
- শিশুর অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি, ৩ জনের আমৃত্যু দণ্ড
- সব খবর »
- গফরগাঁওয়ে নির্বাচনী সহিংসতায় বিএনপি প্রার্থীর অনুসারী জখম ২
- পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
- চাঞ্চল্যকর তথ্য দিলেন রাষ্ট্রপতি, যেভাবে ব্যর্থ হয় অপসারণের চেষ্টা
- সাজাপ্রাপ্ত আসামি ধরতে গিয়ে মারধরের শিকার ২ পুলিশ সদস্য
- মেয়েকে হত্যার পর ট্রাংকে লুকিয়ে রেখে প্রেমিকের সঙ্গে চলে যান মা
- কেমন হচ্ছে নতুন মন্ত্রিসভা, আলোচনায় যারা
- চাঁদা না পেয়ে তাণ্ডব, একুশের প্রতিবেদনে নড়েচড়ে বসলো প্রশাসন
- বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কী হবে, স্পষ্ট করলেন নাহিদ
- পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা
- টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে মা-ছেলে নিহত
- সংরক্ষিত আসনে জামায়াতের প্রার্থী প্রায় চূড়ান্ত, তালিকায় ১২ নেত্রী
- সংসদে সরকারি চাকরি বিল পাস, নতুন বয়সসীমা নিধারণ
- গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয় নিজের অধীনে রেখেছেন প্রধানমন্ত্রী
- নরসিংদীর সেই কিশোরীকে হত্যা করেছিল সৎপিতা, আদালতে জবানবন্দি
- পদ হারানোর পর ঢাবি ছাত্রদলের হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল
- মাদারীপুরে বিএনপি প্রার্থীকে সমর্থন আওয়ামী লীগের নেতাকর্মীদের
- মানুষের হাতের মুঠোয় ব্যাংকিং পৌঁছে দেয়া এক স্বপ্নদ্রষ্টা
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার
- ফরিদপুরে মাদক দ্বন্দ্বে দুই ভাই জখম, রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা
- কৃষকের ক্ষতিগ্রস্ত পেঁয়াজ ক্ষেত পরিদর্শন করলেন এমপি হারুন
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের
- নতুন মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
- ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
- বিনোদন শাখায় তিন পদে জনবল নিয়োগ দিচ্ছে একুশে টেলিভিশন
- ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন পাচারের শিকার ৩৩ বাংলাদেশি
- আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারী ছাত্রলীগ নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা
- মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট
- সৌদিতে ঈদ কবে, জানা যাবে আজ
- মাদক সেবনকারীদের হাতে সৌদি প্রবাসীর ছেলে নিহত
- পরাজিত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে হাজির এমপি খায়রুল কবির























