সিরিজ নিশ্চিতের ম্যাচে ফিল্ডিংয়ে টাইগ্রেসরা
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছিল বাংলাদেশ। এবার সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে আইরিশদের মুখোমুখি হয়েছে টাইগ্রেসরা। আর এই ম্যাচে টস হেরে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে স্বাগতিকরা।
১০:৩৬ এএম, ৩০ নভেম্বর ২০২৪ শনিবার
ওয়ানডেতেও সাকিবকে নিচ্ছে না বিসিবি!
ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটা দেশের মাটিতে খেলে বিদায় নিতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ায় নিরাপত্তা নিয়ে সরকারের সবুজ সংকেত না পাওয়ায় দেশের মাটিতে খেলা হয়নি সাকিবের টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ। আগেই ইতি টেনেছেন টি-টোয়েন্টি থেকে। এবার বাকি শুধু ওয়ানডে অধ্যায়। এবারও সেটিং শঙ্কার মুখে।
১০:২৪ এএম, ৩০ নভেম্বর ২০২৪ শনিবার
ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল
দশ দিনের সফরে আজ লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি ২০১) সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন তিনি।
১০:০৪ এএম, ৩০ নভেম্বর ২০২৪ শনিবার
জোড়া গোল করে আল নাসরকে জিতালো রোনালদো
বয়স ৩০ বছর হওয়ার পর ফুটবল ছাড়ার দিন গুণতে থাকেন অনেকে। ক্রিস্তিয়ানো রোনালদো তার ব্যতিক্রম। সেখানে বয়স ৩৯ হওয়ার পরেও রয়েছেন দারুণ ছন্দে। সেই ছন্দে আরও একবার জ্বলে উঠলেন ঘরের মাঠে। ডামাকের জালে একাই দুইবার বল পাঠিয়েছেন এই পর্তুগিজ তারকা। সিআর সেভেনের অসাধারণ নৈপুণ্যে ২-০ গোলে জিতেছে আল নাসর।
০৯:৫৮ এএম, ৩০ নভেম্বর ২০২৪ শনিবার
সিরিজ বাঁচানোর মিশনে মাঠে নামবে বাংলাদেশ
ক্যারিবিয়ান সফরে স্বস্তিতে নেই বাংলাদেশ। এন্টিগা টেস্টে বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল। বড় হার আর চিরচেনা সেই ব্যাটিং দৈন্যতা ভাবাচ্ছে সবাইকে। তারপরও সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি টাইগারদের জন্য সিরিজ রক্ষার ম্যাচ। সেই লক্ষ্যে শনিবার (৩০ নভেম্বর) জ্যামাইকার কিংস্টনের সাবিনা পার্কে মাঠে নামবে মিরাজ বাহিনী। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।
০৯:৪২ এএম, ৩০ নভেম্বর ২০২৪ শনিবার
গাজায় ইসরাইলের ভয়াবহ হামলায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর ভয়াবহ হামলায় অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরইমধ্যে উত্তরের বেইত লাহিয়ার দুটি বাড়িতে বিমান হামলায় ৭৫ জন নিহত হয়েছেন। উত্তর গাজায় গত ২৪ ঘণ্টায় এই বর্বর হামলা চালিয়েছে ইসরাইল। খবর আলজাজিরার।
০৯:১৫ এএম, ৩০ নভেম্বর ২০২৪ শনিবার
শাহজালালে স্বর্ণের বারসহ বিদেশী নাগরিক আটক
ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে ১২টি স্বর্ণের বারসহ মালয়েশিয়া থেকে আসা এক যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধার স্বর্ণের বারগুলোর প্রতিটির ওজন ১ কেজি বলে জানা গেছে।
০৯:০৩ এএম, ৩০ নভেম্বর ২০২৪ শনিবার
বিকেলের মধ্যেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ফিনজাল
দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করা ঘূর্ণিঝড় ফিনজালে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আজ শনিবার বিকেলে তামিলনাড়ু রাজ্যের পুদুচেরিতে আঘাত হানতে পারে। এদিকে, ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলো ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অফিস।
০৮:৫২ এএম, ৩০ নভেম্বর ২০২৪ শনিবার
স্যার জগদীশ চন্দ্র বসুর জন্মদিন আজ
জগদীশ চন্দ্র বসু একজন সফল বাঙালি বিজ্ঞানী। উদ্ভিদ ও তড়িৎ চৌম্বক ছিল তার গবেষণার প্রধান বিষয় বস্তু। ব্রিটিশশাসিত ভারতীয় উপমহাদেশে বিভিন্ন আশ্চর্যজনক যন্ত্র আবিষ্কার করে বিশ্বে হইচই ফেলে দেয়া এই বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর জন্মদিন আজ। ১৮৫৮ সালে ৩০ নভেম্বর ময়মনসিংহ শহরে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন তিনি।
০৮:৪৪ এএম, ৩০ নভেম্বর ২০২৪ শনিবার
চিন্ময় দাস গ্রেফতার নিয়ে জাতিসংঘে যা জানালো বাংলাদেশ
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে জাতিসংঘ ফোরামকে জানিয়েছে বাংলাদেশ।
০৮:৩১ এএম, ৩০ নভেম্বর ২০২৪ শনিবার
সংখ্যালঘু সম্প্রদায় আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে
বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে। সম্প্রতি ভয়েস অব আমেরিকা বাংলার দেশব্যাপী এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
১০:০৬ পিএম, ২৯ নভেম্বর ২০২৪ শুক্রবার
সাবেক ছাত্র নেতাকর্মীদের যে বার্তা দিলেন জামায়াত আমির
সাবেক ছাত্র নেতাকর্মীদের উদ্দেশে বার্তা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জামায়াতের প্রতি মানুষের ভালোবাসার যে জায়গা তৈরি হয়েছে তা ধারণ করারও আহ্বান জানান তিনি।
০৯:৫৮ পিএম, ২৯ নভেম্বর ২০২৪ শুক্রবার
মুমিনের মর্যাদা নিয়ে যা বললেন আজহারী
মহান আল্লাহর কাছে মুমিনের মর্যাদা কাবার চেয়েও বেশি বলে জানিয়েছেন ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী।
০৯:৪৮ পিএম, ২৯ নভেম্বর ২০২৪ শুক্রবার
‘বাংলাদেশের পরিবর্তনকে মেনে নিতে পারছে না ভারত’
জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে যে পরিবর্তন সূচিত হয়েছে, পার্শ্ববর্তী দেশ ভারত তা কোনভাবেই মেনে নিতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
০৯:৩৩ পিএম, ২৯ নভেম্বর ২০২৪ শুক্রবার
দেশেব্যাপী আদালত ও আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ
সুপ্রিমকোর্টসহ দেশের সব আদালত, বিচারকদের এজলাস ও বাসভবন এবং আইনজীবীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
০৮:১৮ পিএম, ২৯ নভেম্বর ২০২৪ শুক্রবার
মহিলা আওয়ামী লীগের ৫ নেত্রী গ্রেপ্তার
রাজধানীর মিরপুরের পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় মহিলা আওয়ামী লীগের ৫ জন নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
০৮:০৮ পিএম, ২৯ নভেম্বর ২০২৪ শুক্রবার
ট্রাকের ধাক্কায় হত্যাচেষ্টা, কারণ জানালেন সারজিস
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে গাড়ি চাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। একদিনের ব্যবধানে তাদের গাড়িবহর দুবার দুর্ঘটনার কবলে পড়ে। বিষয়গুলোকে কেন নিছক দুর্ঘটনা না বলে হত্যাচেষ্টা বলা হচ্ছে— এ নিয়ে পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোচনা হচ্ছে। হত্যাচেষ্টার দাবি সম্পর্কে অনেককে নেতিবাচক মন্তব্যও করতে দেখা গেছে। বিপরীতে অনেকেই তাদের পাশে দাঁড়িয়েছেন। যদিও এর ব্যাখ্যা দিয়েছেন সারজিস আলম নিজেই। এসেব ঘটনাকে হত্যাচেষ্টার দাবি করছেন তারা।
০৮:০৩ পিএম, ২৯ নভেম্বর ২০২৪ শুক্রবার
জয় দিয়ে এশিয়া কাপ শুরু টাইগার যুবাদের
গত বছর আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবারের আসরের প্রথম ম্যাচে জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করলেন তারা। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের দুর্দান্ত এক সেঞ্চুরিতে আফগানিস্থানকে ৪৫ রানে হারিয়ে দারুণ এক শুরু পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
০৭:৫৫ পিএম, ২৯ নভেম্বর ২০২৪ শুক্রবার
গভীর নিম্নচাপটি রূপ নিলো ঘূর্ণিঝড় ‘ফিনজাল’-এ
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’ এ পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের সমুদ্রবন্দরে সতর্ক সংকেত ১ নামিয়ে দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
০৭:৪৩ পিএম, ২৯ নভেম্বর ২০২৪ শুক্রবার
কলকাতায় জাতীয় পতাকা অবমাননা, তীব্র নিন্দা বাংলাদেশের
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা। একই সঙ্গে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন ও ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি কূটনৈতিক এবং অ-কূটনৈতিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
০৭:৩১ পিএম, ২৯ নভেম্বর ২০২৪ শুক্রবার
ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ৩৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
০৭:২০ পিএম, ২৯ নভেম্বর ২০২৪ শুক্রবার
বাংলাদেশ নিয়ে আজও ভারতের সংসদে জয়শঙ্করের বিবৃতি
বাংলাদেশের পরিবর্তীত পরিস্থিতির পর থেকেই দেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত হামলার অভিযোগ ভারতের। এসব অভিযোগে ভারতের মিডিয়া বেশ ফলাও করে প্রচারও করছে। বিষয়টি নিয়ে ভারতের সংসদে বক্তব্য দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ আবারও ভারতের সংসদ লোকসভায় আলোচনা হয়েছে।
০৭:০৮ পিএম, ২৯ নভেম্বর ২০২৪ শুক্রবার
‘বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে ভারতের মিডিয়া অপপ্রচার চালাচ্ছে’
বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে ভারতের মিডিয়া অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেইসঙ্গে সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে কেউ যাতে জুলাই বিপ্লবের অর্জন কেড়ে নিতে না পারে, সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
০৬:৫৬ পিএম, ২৯ নভেম্বর ২০২৪ শুক্রবার
আরও এক মামলায় খালাস পেলেন তারেক রহমান
গাজীপুরের জয়দেবপুরে বিস্ফোরক আইনে করা আরেকটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১০ বছর আগে গাজীপুরে বিস্ফোরক আইনে এ মামলা করা হয়।
০৬:৪৯ পিএম, ২৯ নভেম্বর ২০২৪ শুক্রবার
- মৌলভীবাজারে বন্যার অবনতি, পানিতে ডুবে একজনের মৃত্যু
- জাল সনদে চাকরি, শিক্ষক ইদ্রিস আলী কারাগারে
- চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ
- চট্টগ্রামে পানিবন্দী সাড়ে ৪ লাখ মানুষ, বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া
- শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- স্ত্রীর অধিকারের দাবিতে চিকিৎসক স্বামীর বাড়িতে আমরণ অনশন
- সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ জনকে বহিষ্কার
- পারিবারিক কবরস্থানে শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: মুন্না সভাপতি, নয়ন সা.সম্পাদক
- জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান কে পূরণ করবে: এ টি এম আজহার
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি এনসিপির
- ভারতে ক্লাস নিচ্ছেন পলাতক সাবেক এমপি প্রাণ গোপাল























