‘কভিডে আক্রান্ত বিবেচনায় মৃত্যু হার কম দেশের কাতারেই রয়েছে’
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, বাংলাদেশে কভিডে আক্রান্ত বিবেচনায় মৃত্যু হার বিশ্বের সবচেয়ে কম দেশের কাতারেই রয়েছে।
০৪:৫১ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
অপারেশন টেবিলেই মারা গেল শিশু ইসমাইল
অপারেশন টেবিলেই মারা গেল শিশু ইসমাইল হোসেন (১০)। এ ঘটনায় ভুল চিকিৎসাকেই দায়ী করেছেন শিশুর স্বজনরা। শনিবার (৩ অক্টোবর) রাতে সিরাজগঞ্জের আল-হেরা জেনারেল হাসপাতালে ঘটে এই ঘটনা।
০৪:৩৮ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
বেলকুচিতে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৮
সিরাজগঞ্জের বেলকুচিতে জমি-জমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে গোলাম মোস্তফা নামে ৬০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। আজ রোববার সকালে উপজেলার ভাঙাবাড়ি ইউনিয়নের চর জোকনালা গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
০৪:২১ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
কারাবাখের কয়েকটি গ্রাম নিয়ন্ত্রণে নেওয়ার দাবি আজারবাইজানের
বিতর্কিত নাগর্নো-করাবাখ অঞ্চলে আজারবাইজান এবং আর্মেনিয়ান মধ্যে সামরিক সংঘর্ষ জোরদার হয়েছে। বড় রকমের সংঘর্ষের পর কারাবাখ এলাকায় বেশ কয়েকটি গ্রাম দখল করেছে আজারবাইজান বলে দাবি করেছে বাকু। খবর ফাস্টপোস্ট ও পার্স টুডে’র।
০৪:০৬ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
ফল খাওয়ার সেরা সময়
আমরা সবাই জানি ফল খেলে স্বাস্থ্যের উন্নতি হয়। কিন্তু কখন ফল খেলে উপকার পাওয়া যায় সেটা অনেকেই জানি না। কেউ কেউ খালি পেটে ফল খেতে নিষেধ করেন, তারা ভরা পেটে ফল খাওয়ার কথা বলেন। তাদের এই তথ্য সঠিক নয়। ফল খাওয়ার সেরা সময় সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে। তবে এর আগে নির্দিষ্ট পরিমাণ পানি খেয়ে নিতে হবে।
০৪:০৩ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায় কূটনীতিকরা (ভিডিও)
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন বিদেশী রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। শনিবার আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির ওয়েবিনারে অংশ নিয়ে বাংলাদেশের এগিয়ে যাওয়ার তথ্য তুলে ধরেন তারা। দারিদ্র্যমুক্ত দেশ গড়তে অর্থনৈতিক অগ্রগতি এবং নারী ক্ষমতায়নসহ প্রধানমন্ত্রীর বিভিন্ন অর্জনের প্রশংসা করেন কূটনীতিরা। বঙ্গবন্ধুকন্যার নিয়মানুবর্তিতা ও কঠোর পরিশ্রমে দেশ পরিচালনাকে নেতৃত্বের রোল মডেল হিসেবে আখ্যা দেন তারা।
০৪:০০ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১১২৫, মৃত্যু ২৩
দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৫ হাজার ৩৪৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১২৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৬৯০ জন।
০৩:৫৩ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
সাপকে খাবার খাওয়াতে গিয়ে সাপুড়ের মৃত্যু
সাপকে খাবার খাওয়াতে গিয়ে সেই সাপের কামড়েই তিশা খাঁ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে নড়াইলের নড়াগাতি থানার মহাজন গ্রামে। ইশা খাঁ ফেরি করে চুড়ি-সুতা বিক্রির পাশাপাশি সাপ ধরতেন এবং পুষতেন।
০৩:৪৯ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
রাজশাহীর আট জেলার জন্য ডুবুরি মাত্র ৪ জন
রাজশাহী অঞ্চলে একের পর এক পানিতে ডুবে যাওয়ার ঘটনা ঘটলেও উদ্ধার অভিযানের জন্য ডুবুরি রয়েছে মাত্র চারজন। বিভাগের আট জেলা মিলে মাত্র চারজন ডুবুরি থাকায় ব্যহত হচ্ছে উদ্ধার কাজ। এছাড়া রয়েছে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতির অভাবও। ফলে ডুবুরি নিয়োগ দেওয়া অতীব জরুরি বলে মনে করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা।
০৩:৪৭ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালু
সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা পূরণ করে ওসমানী বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। আজ রোববার দুপুর ১২টায় ২৪৪ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি (বিজি ০০১) লন্ডনের উদ্দেশ্যে ওসমানী বিমানবন্দর ত্যাগ করে।
০৩:৪৪ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
দেশের শান্তি নষ্টের অপচেষ্টা করলে প্রতিহত করা হবে : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘গণতান্ত্রিক আন্দোলনের নামে কোন অপশক্তি দেশের বিদ্যমান শান্তি ও স্বস্তি নষ্ট করার অপচেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে।’
০৩:৩০ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
সলোমন দ্বীপপুঞ্জে প্রথম করোনা ভাইরাস সংক্রমণ
করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার যুদ্ধে হেরে গেল সলোমন দ্বীপপুঞ্জ। প্রধানমন্ত্রী মানাশে সোগাভারে গতকাল শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া এক টেলিভিশন ভাষণে করোনা ভাইরাসে এক ছাত্রের আক্রান্ত হওয়ার ঘোষণা দেন।
০৩:১৫ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
নাক ডাকা সমাচার
০৩:০৪ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
লঞ্চেই জন্ম নিল শিশু, আজীবনের জন্য যাতায়াত ফ্রি
স্বামীর সঙ্গে অ্যাডভেঞ্চার (এডভেঞ্চার)-৯ নামের একটি লঞ্চে গতকাল শনিবার রাতে ঢাকা থেকে বরিশাল ফিরছিলেন এক সন্তান সম্ভাবা নারী। রাত সোয়া ১১টার দিকে লঞ্চের ২১০ নম্বর কেবিনে ওই নারীর কোল আলোকিত করে জন্ম নেয় একটি কন্যা সন্তান। খবর পেয়ে নবজাতককে দেখতে ভিড় করেন লঞ্চের অন্য যাত্রীরা।
০২:৫৮ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
ইডেন অধ্যক্ষ হত্যায় দুই গৃহকর্মীর মৃত্যুদণ্ড
ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলায় গৃহকর্মী স্বপ্না ও রেশমার মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
০২:৩৮ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
বিপাকে কেরানীগঞ্জের তাওয়াপট্টির কারিগররা (ভিডিও)
করোনা মহামারি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে কেরানীগঞ্জের তাওয়াপট্টির কারিগরদের। তবুও ঘুড়ে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। ব্যবসায়ীরা বলছেন, করোনা প্রভাবে টিকে থাকাটাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ঘুরে দাঁড়াতে সরকারি-বেসরকারি সহায়তা চান তারা।
০২:২৩ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
টিকিটের আশায় জনসমুদ্র সোনারগাঁও, চলছে উত্তেজনা
আজও রাজধানীর কারওয়ান বাজারে টিকেটের জন্য বিক্ষোভ করছেন সৌদির প্রবাসীরা। হোটেল সোনারগাঁও ঘিরে তারা এই বিক্ষোভ শুরু করেন।
০২:১৫ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
‘ভালো থাকা’ নিয়ে বিভ্রান্তি, অক্সিজেন দিতে হচ্ছে ট্রাম্পকে
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বেশ সুস্থ আছেন এমনটি শনিবার (যুক্তরাষ্ট্র সময়) জানানো হয়েছিল। তবে খোদ হোয়াইট হাউস তার সুস্থতা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। ট্রাম্পের চিকিৎসক ও নেভি কমান্ডার ড. শন কনলি জানিয়েছিলেন, তার অক্সিজেনের প্রয়োজন নেই। তবে শ্বাসকষ্টে ভোগায় ট্রাম্পকে অক্সিজেন সরবারহ করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।
০২:০০ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
ভারতে কমেছে প্রাণহানি, আক্রান্ত ৬৫ লাখ
প্রায় একমাস পর দৈনিক প্রাণহানি হাজারের নিচে নামল ভারতে। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ২ হাজার ছুঁতে চলেছে। কিছুটা সংক্রমণ কমলেও নতুন করে পৌনে এক লাখের বেশি মানুষের শরীরে চিহ্নিত হয়েছে ভাইরাসটি। তবে বেড়েছে সুস্থতা। আক্রান্তদের মধ্যে দুই-তৃতীয়াংশই সুস্থতা লাভ করেছেন।
০১:৫৯ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
৫৪ বছরে জাহিদ হাসান
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা জাহিদ হাসান। ছোট পর্দারও জনপ্রিয় তারকা তিনি। আজ তার জন্মদিন। ১৯৬৭ সালের আজকের এই দিনে সিরাজগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন তিনি। সময়ে সঙ্গে বয়স বাড়লেও এখনও সবুজ তার মন, শরীর ও অভিনয়।
০১:৩৩ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
ঘরে প্রতিবন্ধী ছেলের গলাকটা লাশ, বাবা উধাও
নরসিংদীর মনোহরদীতে সাইফুল ইসলাম (২০) নামে এক মানসিক প্রতিবন্ধীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার কামারআলগী এলাকার নিজ বাড়ি থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত প্রতিবন্ধী সাইফুল ইসলাম ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে। ঘটনার পর থেকে উধাও নিহতের বাবা মজিবুর রহমান।
০১:২২ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
ট্রাম্পের মতো ‘বেশি চালাক’ না ভেবে মাস্ক ব্যবহার করুন
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী জো বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ‘বেশি চালাক’ না ভেবে সবাই মাস্ক পরিধান করুন। প্রেসিডেন্ট ট্রাম্পের করোনা ভাইরাসে অসুস্থ হবার খবর এই মহামারীকে আরও গভীরভাবে নেবার প্রতি গুরুত্ব আরোপ করেন তিনি। খবর ভয়েস অব আমেরিকা’র।
০১:১৪ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
ডিএমপিতে চলছে শুদ্ধি অভিযান (ভিডিও)
ঢাকা মেট্রোপলিটন পুলিশে চলছে শুদ্ধি অভিযান। সন্দেহভাজন মাদকাসক্ত সদস্যদের ডোপ টেস্ট চলছে। গত সপ্তাহ পর্যন্ত ৪০ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২৬ পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হচ্ছে। ডিএমপি কমিশনার সফিকুল ইসলাম একুশে টেলিভিশনকে বলেন, এই শুদ্ধি অভিযান চলমান থাকবে।
০১:০১ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
নেত্রকোনায় গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার
নেত্রকোনার পূর্বধলায় লিপি আক্তার (৩৫) নামে এক গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোর রাতে উপজেলা সদরের পশ্চিম বাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় নিহতের দেবর রাসেলকে আহতাবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
১২:৫০ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
- শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- টর্নেডোর আঘাতে তছনছ কক্সবাজার সৈকত
- নবজাতক শিশুর পা মুচড়ে দেওয়ার ভাইরাল ঘটনার সেই চাচী গ্রেপ্তার
- নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি: ডেপুটি স্পীকার
- ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের
- শিক্ষার্থীদের জন্য ভিসানীতি আরও কঠোর করলো ট্রাম্প প্রশাসন
- কার্পেটিং হবে জানিয়ে সড়কের ইট তুলে বিক্রি, গ্রেপ্তার প্রতারক চক্র
- সব খবর »
- রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের চাকরিজীবীরা
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- খামেনির শেষ বিদায়ে তেহরান জনসমুদ্র, পশ্চিমাদের শক্ত বার্তা
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল
- মূল্যস্ফীতি কমে জুনে ৯ দশমিক ১৬ শতাংশ
- ভেনেজুয়েলায় আট দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
- জেট ফুয়েলের দাম কমলো লিটারে ১৯ টাকা
- জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান
- পারিবারিক কবরস্থানে শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ
- ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে: নাহিদ
- হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ























