ঢাকা, বৃহস্পতিবার   ০২ জুলাই ২০২৬

দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের ৫ অঞ্চলের ওপর দিয়ে আজ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

০৮:২৪ এএম, ১৭ মে ২০২৫ শনিবার

আজ শনিবার খোলা সরকারি অফিস-ব্যাংক

আজ শনিবার খোলা সরকারি অফিস-ব্যাংক

নির্বাহী আদেশ অনুযায়ী আজ শনিবার (১৭ মে) সাপ্তাহিক ছুটি দিনে সরকারি অফিস খোলা থাকছে। এছাড়া খোলা থাকছে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও। অন্যদিনের মতো ৯-৫টা অফিস করবেন চাকরিজীবীরা।

০৮:১৮ এএম, ১৭ মে ২০২৫ শনিবার

দাবি মানার আশ্বাসে গণঅনশন ভাঙলেন জবি শিক্ষক-শিক্ষার্থীরা

দাবি মানার আশ্বাসে গণঅনশন ভাঙলেন জবি শিক্ষক-শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের অনশন ভাঙালেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ।

১২:০১ এএম, ১৭ মে ২০২৫ শনিবার

বোতলকাণ্ডের সেই শিক্ষার্থীকে ছেড়ে দিলো ডিবি

বোতলকাণ্ডের সেই শিক্ষার্থীকে ছেড়ে দিলো ডিবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপের ঘটনায় আলোচনায় আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সেই শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি)। জিজ্ঞাসাবাদ শেষে  তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

০৭:৩৭ পিএম, ১৬ মে ২০২৫ শুক্রবার

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে গোল দুটি করে আশিকুর রহমান ও অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। আর তাতেই ফাইনাল নিশ্চিত করে লাল সবুজের প্রতিনিধিরা। এর আগে  অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে পরাজিত করেই শিরোপা জিতেছিল বাংলার ছেলেরা।

০৭:৩০ পিএম, ১৬ মে ২০২৫ শুক্রবার

বোতলকাণ্ডে আটক শিক্ষার্থীকে না ছাড়লে ডিবি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

বোতলকাণ্ডে আটক শিক্ষার্থীকে না ছাড়লে ডিবি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

বোতলকাণ্ডে আটক শিক্ষার্থী হুসাইনকে দুই ঘণ্টার ভেতরে না ছাড়লে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন।

০৬:৫৮ পিএম, ১৬ মে ২০২৫ শুক্রবার

আইপিএলে খেলার এনওসি পেলেন মোস্তাফিজ

আইপিএলে খেলার এনওসি পেলেন মোস্তাফিজ

দিল্লি ক্যাপিটালস থেকে ডাক পেলেও বাংলাদেশ জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানের আইপিএলে খেলা নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে সেই শঙ্কা দূর হয়েছে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনুমতিপত্র বা এনওসি পেয়েছেন বাঁহাতি এই তারকা পেসার। চলতি মৌসুমের শেষ ভাগে ৬ কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালসে যোগ দেওয়া এই পেসার ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত ভারতের মাটিতে আইপিএলের শেষ অংশে অংশ নিতে পারবেন।

০৪:৫০ পিএম, ১৬ মে ২০২৫ শুক্রবার

শনিবারও খোলা ব্যাংক-পুঁজিবাজার, কতক্ষণ চলবে লেনদেন?

শনিবারও খোলা ব্যাংক-পুঁজিবাজার, কতক্ষণ চলবে লেনদেন?

সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আগামীকাল শনিবার (১৭ মে) খোলা থাকছে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। একইসঙ্গে শেয়ারবাজারেও চলবে স্বাভাবিক লেনদেন। ঈদের দীর্ঘ ছুটি বিবেচনায় নিয়ে আগামীকাল এবং আগামী ২৪ মে (শনিবার) ব্যাংক ও শেয়ারবাজারের কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

০৪:৩৮ পিএম, ১৬ মে ২০২৫ শুক্রবার

উড্ডয়নের সময় খুলে পড়ে গেল বিমানের চাকা, নিরাপদে অবতরণ

উড্ডয়নের সময় খুলে পড়ে গেল বিমানের চাকা, নিরাপদে অবতরণ

কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিমানটিতে শিশুসহ মোট ৭‌১ জন যাত্রী ছিলেন। তবে বিমানটি নিরাপদে দুপুর ২টা ১৭ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

০৪:০৭ পিএম, ১৬ মে ২০২৫ শুক্রবার

কাকরাইলে জড়ো হচ্ছেন জবি শিক্ষার্থীরা, চলছে অনশনের প্রস্তুতি

কাকরাইলে জড়ো হচ্ছেন জবি শিক্ষার্থীরা, চলছে অনশনের প্রস্তুতি

আবাসন সংকট নিরসনসহ চার দফা দাবি আদায়ে রাজধানীর কাকরাইল মোড়ে তৃতীয় দিনের মতো জড়ো হতে শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

০২:১৪ পিএম, ১৬ মে ২০২৫ শুক্রবার

সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার দুপুরে থানা  ঘেরাও করে তারা। এ সময় ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতারের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। 

০২:০৯ পিএম, ১৬ মে ২০২৫ শুক্রবার

ট্রাম্পের দাবি, শুল্ক ছাড়াই মার্কিন পণ্য নেবে ভারত, দিল্লি বলছে `সিদ্ধান্ত হয়নি’

ট্রাম্পের দাবি, শুল্ক ছাড়াই মার্কিন পণ্য নেবে ভারত, দিল্লি বলছে `সিদ্ধান্ত হয়নি’

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সব ধরনের পণ্যের ওপর থেকে ভারত শুল্ক তুলে নিতে রাজি হয়েছে– ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি দ্রুততার সাথে নাকচ করেছে ভারত সরকার।

০১:৫৩ পিএম, ১৬ মে ২০২৫ শুক্রবার

টিকটকার লায়লা ও প্রিন্স মামুনকে লিগ্যাল নোটিশ প্রেরণ

টিকটকার লায়লা ও প্রিন্স মামুনকে লিগ্যাল নোটিশ প্রেরণ

ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সমালোচনায় থাকেন টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুন এবং লায়লা। এবার ফের নতুন আলোচনায় তারা। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে টিকটকার ঐশী ও মামুনের একাধিক অশ্লীল ভিডিও। মামুনের অভিযোগ লায়লা এই ভিডিও গুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করেছে। এবার লায়লা ও মামুনকে লিগ্যাল নোটিশ পাঠালেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো.সিরাজুল ইসলাম।

০১:৩৯ পিএম, ১৬ মে ২০২৫ শুক্রবার

মধ্যরাতে বিএসএফের ৭৫০ জনকে পুশ-ইনের চেষ্টা, রুখে দিল বিজিবি-জনতা

মধ্যরাতে বিএসএফের ৭৫০ জনকে পুশ-ইনের চেষ্টা, রুখে দিল বিজিবি-জনতা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা সীমান্ত দিয়ে গভীর রাতে ৭৫০ জনকে বাংলাদেশে ঠেলে দেয়ার (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় শতাধিক মানুষ বাধা দিলে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ।

০১:২০ পিএম, ১৬ মে ২০২৫ শুক্রবার

যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে ভারত ও পাকিস্তান

যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে ভারত ও পাকিস্তান

যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে ‘চিরশত্রু’ দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান। আগামী ১৮ মে পর্যন্ত তারা কোনো ধরনের সংঘাতে জড়াবে না বলে সম্মত হয়েছে। শুক্রবার (১৬ মে) সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এমনই প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের স্থানীয় গণমাধ্যম এনডিটিভি। 

০১:১৭ পিএম, ১৬ মে ২০২৫ শুক্রবার

ইতালি সফর শেষে দেশে ফিরলেন বিমান বাহিনী প্রধান

ইতালি সফর শেষে দেশে ফিরলেন বিমান বাহিনী প্রধান

ইতালি সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দেশে ফেরেন তিনি।

০১:০০ পিএম, ১৬ মে ২০২৫ শুক্রবার

ফারাক্কা বাঁধ: ৫০ বছর ধরে ধুঁকে ধুঁকে মরছে পদ্মা

ফারাক্কা বাঁধ: ৫০ বছর ধরে ধুঁকে ধুঁকে মরছে পদ্মা

ভারতের ফারাক্কা বাঁধ চালুর পর গত ৫০ বছরে পদ্মা নদীর পানিপ্রবাহ ৮০ শতাংশ কমেছে। এই পরিবর্তন শুধু একটি নদীর মৃত্যু নয়, এটি একটি অঞ্চলিক পরিবেশগত সংকট, যা বাংলাদেশের কৃষি, জীববৈচিত্র্য ও মানুষের জীবনযাত্রাকে হুমকির মুখে ফেলেছে।

১২:৪২ পিএম, ১৬ মে ২০২৫ শুক্রবার

দাবি বাস্তবায়নের নতুন কেন্দ্র হবে কাকরাইল মোড় : জবি শিক্ষক রইছ উদ্দিন

দাবি বাস্তবায়নের নতুন কেন্দ্র হবে কাকরাইল মোড় : জবি শিক্ষক রইছ উদ্দিন

জবি শিক্ষার্থীদের দাবি পূরণ না হলে কাকরাইল মোড় জনদাবি বাস্তবায়নের নতুন কেন্দ্রে পরিণত হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দিন।

১২:১৫ পিএম, ১৬ মে ২০২৫ শুক্রবার

সবজির দামে স্বস্তি

সবজির দামে স্বস্তি

গেল কয়েক সপ্তাহ ধরে সবজির দাম বাড়তি গেলেও সেই তুলনায় বাজারে সবজির দাম কিছুটা কমেছে। ৭০ থেকে ৮০ টাকার ঘরে থাকা সবজির দাম কমে প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকায় নেমেছে।

১১:৩৯ এএম, ১৬ মে ২০২৫ শুক্রবার

কাতারে ট্রাম্পকে বর্ণাঢ্য সংবর্ধনা, ৪০০ মিলিয়ন ডলারের বিমান উপহার

কাতারে ট্রাম্পকে বর্ণাঢ্য সংবর্ধনা, ৪০০ মিলিয়ন ডলারের বিমান উপহার

উপহার হিসেবে কাতার ৪০০ মিলিয়ন ডলারের যে বিমান দিতে চাচ্ছে, তা গ্রহণ করতে কতটা উদগ্রীব সে কথা এরইমধ্যে প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

১১:৩৪ এএম, ১৬ মে ২০২৫ শুক্রবার

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আজ শুক্রবার (১৬ মে) থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাস মালিকদের সংগঠন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২৯ মে ও পরবর্তী দিনের টিকিট সংগ্রহ করা যাচ্ছে আজ থেকে। ভোর ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই অগ্রিম টিকিট বিক্রি।

১০:৪২ এএম, ১৬ মে ২০২৫ শুক্রবার

ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত, দাবি পাকিস্তানের

ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত, দাবি পাকিস্তানের

ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। চলতি মাসের শুরুতে ভারতের সঙ্গে সংঘাতের সময় ভারতীয় বিমান বাহিনীর মিরাজ ২০০০ ফাইটার জেটটি ভূপাতিত করে পাকিস্তানের বিমান বাহিনী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই তথ্য নিশ্চিত করেছেন।

০৯:৩৮ এএম, ১৬ মে ২০২৫ শুক্রবার

ঢাকার রাস্তায় চলবে ইলেকট্রিক বাস

ঢাকার রাস্তায় চলবে ইলেকট্রিক বাস

ঢাকায় বায়ুদূষণ ও যানজট কমাতে এবার চালু হতে যাচ্ছে বিদ্যুৎ-চালিত (ইলেকট্রিক) বাস। জানা গেছে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জন্য ২,৫০০ কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হেয়েছে। এর আওতায় কেনা হবে ৪০০ ইলেকট্রিক বাস, তৈরি হবে তিনটি চার্জিং ডিপো।

০৯:৩১ এএম, ১৬ মে ২০২৫ শুক্রবার

২৮তম লা লিগা শিরোপা ঘরে তুললো বার্সেলোনা

২৮তম লা লিগা শিরোপা ঘরে তুললো বার্সেলোনা

শিরোপা জয়টা বলতে গেলে নিশ্চিতই ছিল। ম্যাচ ড্র করলে একটু অপেক্ষা বাড়তো। হ্যান্সি ফ্লিকের দল সে অপেক্ষা আর বাড়াতে চাইলো না। দুই ম্যাচ হাতে রেখেই ২৮তম লা লিগা শিরোপা ঘরের তুললো বার্সেলোনা।

০৯:২৩ এএম, ১৬ মে ২০২৫ শুক্রবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি