হাসপাতালে ভ্যাকসিন না থাকায় সাপুড়ের মৃত্যু
নড়াইলে বিষধর পোষা সাপের দংশনে সাপুড়ের মৃত্যু হয়েছে। সাপের কামড়ের পর সাপুড়ে আনোয়ার হোসেন (৩৫) অসুস্থ হয়ে পড়লে শনিবার দুপুরে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।
১১:৪৩ পিএম, ২০ জুলাই ২০১৯ শনিবার
প্রিয়া সাহার বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার ঝড়
বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী নির্যাতিত হচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগ তুলছেন প্রিয়া সাহা নামে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সংগঠনের এক নেত্রী। যার ভিডিও প্রকাশের পর দেশে-বিদেশে ব্যাপক আলোড়ন ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বইছে সমালোচনার ঝড়।
১১:২৭ পিএম, ২০ জুলাই ২০১৯ শনিবার
ছেলেধরা সন্দেহে হত্যা ফৌজদারি অপরাধ: পুলিশ
ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে হত্যা ফৌজদারী অপরাধ উল্লেখ করে পুলিশ সদর দফতর আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছে। আজ শনিবার বিকেলে পুলিশ সদর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই আহ্বান জানানো হয়। পুলিশ সদর দফতরের এই বার্তায় বলা হয়, ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে হত্যা ফৌজদারী অপরাধ। আইন নিজের হাতে তুলে নিবেন না।
১১:০২ পিএম, ২০ জুলাই ২০১৯ শনিবার
অপ্রচলিত ফল বিলাতিগাব
নতুন প্রজন্মের কাছে বিলাতিগাব অপরিচিত একটি ফল। শহর অঞ্চলে ফলটি কম দেখা যায়। তবে গ্রামাঞ্চলের হাট-বাজারে প্রচুর দেখা যায়। পাকলে ফলটি দেখতে খুব সুন্দর। লাল ও লাল-গোলাপী রঙের এবং কাঁচা অবস্থায় সবুজাভ বাদামী রঙের হয়ে থাকে।
১০:৫৮ পিএম, ২০ জুলাই ২০১৯ শনিবার
কবি নজরুলে বৃক্ষরোপণ কর্মসূচি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) এর শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন নির্ভয় এর উদ্যোগে বৃক্ষরোপণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে।
১০:৪৯ পিএম, ২০ জুলাই ২০১৯ শনিবার
সুনামগঞ্জে লাখ টাকার কারেন্ট জাল আটক
ফরমালিন বিরোধী অভিযান ও মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাখ টাকা মূল্যের ২০ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টায় সুরমা নদী হতে গজারিয়া নদী পর্যন্ত পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমদ।
১০:২৪ পিএম, ২০ জুলাই ২০১৯ শনিবার
৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা ৭০ বছরের বৃদ্ধের
রাজশাহীর দুর্গাপুরে তিন বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৭০ বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মজিবর কারিগর (৭০) নামের এক বৃদ্ধকে হাতেনাতে গ্রেফতার করে গ্রামবাসী পুলিশে দেয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মজিবর কারিগরকে সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বলে জানিয়েছেন দুর্গাপুর থানার ওসি (ভারপ্রাপ্ত) আতিকুর রেজা সরকার।
১০:২৩ পিএম, ২০ জুলাই ২০১৯ শনিবার
কুড়িগ্রামে খাদ্য ও পানির সংকটে ৮ লাখ মানুষ
কুড়িগ্রাম জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তীত হলেও মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির অভাব। নেই কোন শৌচকর্ম সারার সু-ব্যবস্থা। এতে চরম ভোগান্তিতে পরেছে সাড়ে ৮ লাখ বানভাসি মানুষ। এদিকে বন্যার কারণে চিলমারী উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছে স্থানীয়রা।
০৯:৩৭ পিএম, ২০ জুলাই ২০১৯ শনিবার
কলারোয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
সাতক্ষীরার কলারোয়ায় দেড় কেজি গাঁজাসহ কাজী শাহনেওয়াজ (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
০৯:১৩ পিএম, ২০ জুলাই ২০১৯ শনিবার
মিন্নিকে আইনি সহায়তা দিতে বরগুনায় আসকের ৪ আইনজীবী
আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী ও পরবর্তীতে মামলার আসামি হওয়া আয়েশা সিদ্দিকা মিন্নিকে আইনি সহায়তা দিতে সহযোগিতার লক্ষ্যে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) চার সদস্যের একটি দল ঢাকা থেকে বরগুনায় পৌঁছেছেন। শনিবার (২০ জুলাই) বিকেলে তারা মিন্নির বরগুনার বাসায় এসে পৌঁছান।
০৯:১৩ পিএম, ২০ জুলাই ২০১৯ শনিবার
সরল বিশ্বাসের ব্যাখ্যায় দুর্নীতি শব্দটি ছিল না: দুদক চেয়ারম্যান
দুর্নীতি দমন নিয়ে নিজ সংস্থার সীমাবদ্ধতার কথা স্বীকার করে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, অদক্ষ কর্মকর্তাদের জন্য প্রতিটি মামলার চার্জশিট এবং এফআইআরএ ভুল থাকে। সুতরাং ব্যবস্থা নিতে হলে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে। সম্প্রতি সরকারি কর্মকর্তাদের সরল বিশ্বাসের ব্যাখ্যায় তিনি দুর্নীতি শব্দটি উচ্চারণ করেননি বলেও দাবি করেন।
০৮:৫৮ পিএম, ২০ জুলাই ২০১৯ শনিবার
জবি’র সম্মেলনে ছাত্রলীগ কর্মীর মৃত্যু
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দ্বিতীয় সম্মেলনে সুলতান মো. ওয়াসি নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। প্রচন্ড গরমে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
০৮:৪২ পিএম, ২০ জুলাই ২০১৯ শনিবার
পাখিভ্যান কেড়ে নিলো মাদরাসা ছাত্রীর প্রাণ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় 'পাখিভ্যান'র চাকায় ওড়না পেঁচিয়ে আলেয়া খাতুন (১২) নামের এক মাদরাসা ছাত্রী নিহত হয়েছে। শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার তালসারি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
০৮:৩১ পিএম, ২০ জুলাই ২০১৯ শনিবার
আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
০৮:০৯ পিএম, ২০ জুলাই ২০১৯ শনিবার
হাসপাতালে ৭ মাসের শিশু রেখে নিরুদ্দেশ মা
সাত মাসের অসুস্থ শিশুকে হাসপাতালে রেখে নিরুদ্দেশ হয়েছেন হতভাগী মা! হতভাগ্য শিশুটিকে আপন করে নিতে কয়েকজন আসলেও তাতে বাঁধ সেধেছে অসুস্থতা। আপাতত চিকিৎসার খরচ মেটালেও অবুঝ শিশুটির দেখভাল নিয়ে বিপাকে পড়েছে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
০৮:০১ পিএম, ২০ জুলাই ২০১৯ শনিবার
গণপিটুনিতে জড়িতদের আইনের আওতায় আনা হবে
গুজবে কান দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা রাষ্ট্রবিরোধী কাজের শামিল। এছাড়া গণপিটুনি দিয়ে মানুষ মারাকে বড় ধরনের অপরাধ হিসেবে উল্লেখ করে এগুলো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর।
০৭:৪৪ পিএম, ২০ জুলাই ২০১৯ শনিবার
রাজশাহীতে পদ্মা থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
রাজশাহীর পবা উপজেলার সোনাইকান্দি বালুমহাল থেকে বালু উত্তোলনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। শনিবার দুপুরে পানি উন্নয়ন বোর্ড, জেলা ও পবা উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা পরিদর্শন করে পদ্মা নদীর তীররক্ষা প্রকল্প এলাকায় সব ধরণের বালু উত্তোলনের উপর নিষেধাজ্ঞা জারি করেন।
০৭:৪৩ পিএম, ২০ জুলাই ২০১৯ শনিবার
ভালুকায় ৮ মাসের শিশুর গলা কাটলো ছেলেধরা!
ভালুকার হবিরবাড়ীতে ৮ মাসের এক শিশুকে ছেলেধরা কর্তৃক গলাকাটার অভিযোগ উঠেছে। আহত শাওন (৮ মাস) নামের ওই শিশুকে ভালুকা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহত শিশু শাওন উপজেলার হবিরবাড়ীর রাসেদের পুত্র।
০৭:২১ পিএম, ২০ জুলাই ২০১৯ শনিবার
‘সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ’ ৭ বছরে পদার্পণ
সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ ৭ বছরে পদার্পণ উপলক্ষে ‘শিক্ষার গুণগত মানোন্নয়নে সন্দ্বীপ’ শীর্ষক একটি সেমিনার শুক্রবার (১৯ জুলাই) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্চে অনুষ্ঠিত হয়েছে।
০৭:০১ পিএম, ২০ জুলাই ২০১৯ শনিবার
টানা দু`বছর ৮ ভাইয়ের লালসায় পুড়ল মেয়ে দুটি
টানা ২ বছর ধরে আট ভাইয়ের যৌন লালসার শিকার হয়েছে বোনের দুই নাবালিকা মেয়ে। যৌন অত্যাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ফুফাত ও চাচাত আট ভাইকে। এই লোমহর্ষক ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুর ভিল্লুপুরম জেলার ব্রাম্মাদেশম গ্রামে।
০৬:৩৯ পিএম, ২০ জুলাই ২০১৯ শনিবার
ধোনি এখন মিলিটারি ট্রেনিংয়ে!
সেমিতে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় ভারত। এর পরই মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে জল্পনা শুরু হয় ক্রিকেট বিশ্বে। অনেকে তো বলেই ফেলেন, ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে কিউইদের বিরুদ্ধেই জীবনের শেষ ম্যাচ খেলে ফেলেছেন মাহি। আবার শোনা যায়, আগস্টের ওয়েস্ট ইন্ডিজ সফরেই ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি। আর এসব জল্পনার মধ্যেই শনিবার ভারতীয় বোর্ডকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন সাবেক এই ক্যাপ্টেন কুল।
০৬:২০ পিএম, ২০ জুলাই ২০১৯ শনিবার
প্রিয়া সাহার অভিযোগ ভয়ঙ্কর মিথ্যাচার: পররাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী নির্যাতিত হচ্ছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশি নাগরিক প্রিয়া সাহা যে অভিযোগ করেছেন সেটাকে সাজানো গল্প ও ভয়ঙ্কর মিথ্যাচার হিসেবে দেখছে সরকার। এর পেছনে অশুভ উদ্দেশ্য আছে বলে মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
০৬:০৬ পিএম, ২০ জুলাই ২০১৯ শনিবার
কাস্টমস কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ
বাতিল করা লাইন্সেস চালু করার কথা বলে কাস্টমস কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে দুই লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে মোংলা বন্দর কাস্টমস ভেন্ডর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। অভিযুক্ত মুন্সি আব্দুল মোতালেব ওরফে এমএ মোতালেব মেসার্স কেয়া এন্টারপ্রাইজেরও সত্ত্বাধিকারী। আত্মসাৎয়ের বিষয়ে বিভিন্ন দফতরে অভিযোগ দিয়েছে ভুক্তভোগী।
০৫:৫৫ পিএম, ২০ জুলাই ২০১৯ শনিবার
ঢাকা ছাড়ার আগে যা বলে গেলেন তামিম
বিশ্বসেরা অলরাউণ্ডার সাকিব আল হাসান ও লিটন দাস যে শ্রীলঙ্কায় যাচ্ছেন না সেটা আগেই জানা ছিল। শুক্রবার সেই তালিকায় নতুন করে যোগ হয়েছেন অধিনায়ক মাশরাফি ও মোহাম্মদ সাইফউদ্দিন। তবে এ দুজনে ছিটকে গেছেন চোটের কারণে। দলের এ চার নিয়মিত সদস্যকে ছাড়াই তামিমের নেতৃত্বে আজ ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল।
০৫:৩৫ পিএম, ২০ জুলাই ২০১৯ শনিবার
- ১৭ বছর পর ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি সার্বক্ষণিক কাজ করছে:তথ্যমন্ত্রী
- মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
- নাশকতার আশঙ্কায় ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
- পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
- নিখোঁজের ২ দিন পর শিশু শিক্ষার্থী সেঁজুতির লাশ মিললো পুকুরে
- সব খবর »
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- শিশু আতিকা হত্যায় প্রধান অভিযুক্ত নাঈম গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- মাদারীপুরে বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যানকে অব্যাহতি
- রাজবাড়ীতে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় গ্রেপ্তার ২
- পদ্মার ২৫ কেজির কাতল সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি
- সংসদে ৩৬ নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- কৃষক কার্ড বিতরণ করতে আসছেন প্রধানমন্ত্রী, সাজ সাজ রব টাঙ্গাইলে
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- ছাগল চুরির অভিযোগে নারীসহ ২ জনকে গণপিটুনি, থানায় সোপর্দ
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপার নিহত
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা























