‘অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছর, প্রধান উপদেষ্টা এমন বক্তব্য দেননি’
কাতারভিত্তিক টেলিভিশন আল জাজিরাকে দেওয়া প্রধান উপদেষ্টার এক সাক্ষাৎকার উদ্ধৃত করে ‘এই সরকারের মেয়াদ চার বছর হওয়া উচিত’ বলে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এমনটি বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।
১০:১০ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
শীতের আগমন নিয়ে আবহাওয়া অফিসে বার্তা
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও আগামী বুধবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে আগামী বৃহস্পতিবার থেকে দিন ও রাতের তাপমাত্রা কমতে থাকবে।
০৯:৪৮ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
অশান্ত মণিপুরে আরও সেনা পাঠাচ্ছে দিল্লি
ভারতের মণিপুর রাজ্য অশান্ত। পরিস্থিতি সামাল দিতে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) পাঠাচ্ছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই রাজ্যের পরিস্থিতি নিয়ে সোমবার (১৮ নভেম্বর) নিজের মন্ত্রণালয় শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন অমিত শাহ।
০৯:৪২ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
মিয়ানমার থেকে আরও ৫৬ নাগরিকের অনুপ্রবেশ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের আদিবাসী সম্প্রদায়ের ৫৬ নাগরিক অনুপ্রবেশ করেছে। তারা বর্তমানে উখিয়ার কুতুপালংস্থ হিন্দু রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় জড়ো হয়ে আছেন।
০৯:৩৭ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
‘তিতুমীর কলেজের বিষয়ে সিন্ধান্ত আসছে’
০৯:১৩ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
৪৬তম বিসিএসের ফল পুনরায় দেয়ার সিদ্ধান্ত
৪৬তম বিসিএসের ফল আবার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এছাড়া ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার সব উত্তরপত্র তৃতীয় পরীক্ষক দিয়ে মূল্যায়ন করা হবে। একসঙ্গে ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীর আবারও মৌখিক পরীক্ষা (ভাইবা) নেয়া হবে।
০৯:০৭ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
যুক্তরাষ্ট্রে রেকর্ড উচ্চতায় বাংলাদেশি শিক্ষার্থী সংখ্যা
বর্তমানে বাংলাদেশের ১৭,০০০ জনেরও বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি রয়েছেন। ২০২৪ সালের "ওপেন ডোর্স রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ"-এর তথ্য অনুযায়ী, (২০২২-২০২৩) শিক্ষাবর্ষের তুলনায় চলতি শির্ক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
০৯:০৪ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
বিএনপি ক্ষমতায় গেলে শহীদদের নামে যা করবে
বিএনপি ভবিষ্যতে জনগণের সমর্থণে সরকার গঠনে সক্ষম হলে সারাদেশে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের নামে স্থান ও প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব করবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
০৮:৫৪ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
পথের পাঁচালীর ‘দুর্গা’ আর নেই
কিংবদন্তী সত্যজিৎ রায়ের কালজয়ী সৃষ্টি ‘পথের পাঁচালী’। এই একটি মাত্র সিনেমায় অভিনয় করেই বিশ্বজোড়া খ্যাতি পেয়েছেন উমা দাশগুপ্ত। ‘পথের পাঁচালী’ চলচ্চিত্রে কিশোরী দুর্গা চরিত্রকে পর্দায় জীবন্ত করেছিলেন উমা। এরপর তাকে আর পর্দায় দেখা যায়নি। পেশাগত জীবনে তিনি ছিলেন শিক্ষক।
০৮:৪৭ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
৪৪তম বিসিএসে ৪ হাজার জনের মৌখিক পরীক্ষা বাতিল
৪৪তম বিসিএসের ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বাকি ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার বিষয়ে শিগগিরই জানানো হবে।
০৮:২৪ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
৩৭ সিনিয়র সাংবাদিকের প্রেসক্লাবের সদস্যপদ স্থগিত
জুলাই বিপ্লবে ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যায় উসকানি প্রদান এবং পতিত সরকারের দোসর হিসেবে কাজ করার দায়ে ৩৭ জন জ্যেষ্ঠ সাংবাদিকের জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ স্থগিত করা হয়েছে।
০৮:১৬ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
স্বাস্থ্যসহ ৫ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ
দেশের স্বাস্থ্য খাত ও গণমাধ্যম সংস্কার কমিশনসহ পাঁচ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে সরকার। অন্য কমিশনগুলো হলো, শ্রম সংস্কার কমিশন, নারী বিষয়ক সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশন।
০৮:০৬ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
আবারও সড়কে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা
অসহনীয় যানজটে ভোগান্তির মধ্যে রাজধানীর মহাখালী থেকে অবরোধ তুলে নেয়ার কয়েক ঘণ্টা পর আবারও সড়কে আন্দোলন শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
০৭:৫৯ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ১০ জেলায় স্মারকলিপি ও মানববন্ধন
কোল্ড স্টোরেজে আলুর পর্যাপ্ত মজুদ থাকার পরও সিন্ডিকেট করে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ১০ জেলায় মানববন্ধন করেছে বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস) ও এর যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি)। একই দাবিতে ওইসব জেলায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
০৭:০১ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
চলতি মাসে ডেঙ্গুতে ১০৬ জনের প্রাণহানি
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৩ জন। এর আগের দিন রোববার ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছিলেন এক হাজার ৩৮৯ জন। এই নিয়ে চলতি মাসের ১৮ দিনে ডেঙ্গুতে মোট ১০৬ জনের মৃত্যু এবং ১৯ হাজার ২৫১ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া সব মিলিয়ে এ বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪২১ জনে এবং মোট আক্রান্ত হলো ৮১ হাজার ৬৮ জন।
০৬:৫৮ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
শাহজালাল বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত ঘোষণা করা হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি জরুরি সার্কুলার জারি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
০৬:৪৭ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
শুধু নির্বাচন দেয়াটাই বিপ্লবী সরকারের কাজ নয়: নাহিদ
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কোনো কেয়ারটেকার সরকার নয়, এটি বিপ্লবী সরকার। ‘অন্তর্বর্তী সরকার সারা পৃথিবী থেকে সমর্থন পেয়েছে, যা এখনো অব্যাহত আছে। বর্তমান অন্তর্বর্তী সরকার কেয়ারটেকার সরকার নয়। তাই শুধুমাত্র নির্বাচন দেয়াটাই এ সরকারের একমাত্র কাজ নয়।
০৬:৩৯ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
ট্রাম্প ও তার প্রশাসনকে নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মনে করেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিলেও বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে বড় কোনো পরিবর্তন আসবে না। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ব্যক্তিগত কোনো সমস্যা নেই বলেও জানিয়েছেন তিনি।
০৬:৩১ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
৪৬তম বিসিএস পরীক্ষা বাতিলে হাইকোর্টের রুল
প্রশ্নফাঁস ও জালিয়াতির অভিযোগ ওঠায় গত এপ্রিলে অনুষ্ঠিত ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে প্রশ্নফাঁস ও জালিয়াতি চক্রের বিষয়ে তদন্ত করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।
০৬:২৩ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
১, ২ ও ৫ টাকার কয়েন নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
দেশের তফসিলি ব্যাংকের প্রতিটি শাখায় ১, ২ ও ৫ টাকা মূল্যমানের ন্যূনতম নির্দিষ্ট সংখ্যক ধাতব মুদ্রা বা কয়েন সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
০৬:১৯ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
ফুটবলার জাকারিয়া পিন্টুর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
স্বাধীন বাংলা ফুটবল দল ও স্বাধীন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়ক জাকারিয়া পিন্টুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
০৫:৫৩ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় না দেখার সুপারিশ
চাকরির পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় না দেখার সুপারিশ করবে পুলিশ সংস্কার কমিশন। এক্ষেত্রে এনআইডি কার্ড হবে ভেরিফিকেশনের মানদণ্ড বলে জানান পুলিশ সংস্কার কমিশনের চেয়ারম্যান সফর রাজ হোসেন।
০৫:৩৫ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
শেয়ার বিক্রি করে এস আলমের ১০ হাজার কোটি টাকা আদায় করা হবে
ইসলামী ব্যাংক বাংলাদেশে থাকা বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের জব্দকৃত শেয়ার বিক্রি করে ১০ হাজার কোটি টাকা আদায় করা হবে বলে জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
০৫:২৮ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
৫ ঘণ্টা পর সড়ক-রেললাইন ছাড়ল তিতুমীরের শিক্ষার্থীরা
অবরোধের ৫ ঘণ্টা পর রাজধানীর মহাখালী এলাকার রেলপথ ও সড়কপথ ছেড়েছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় করার দাবিতে সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে মহাখালী এলাকার রেলপথ ও সড়ক আটকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে দুপাশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়।
০৫:০৪ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
- অটোপাস দাবিতে ফের হামলার শিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
- ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন মঞ্জুর
- মাভাবিপ্রবির প্রক্টরের পদত্যাগের দাবিতে উপাচার্য কার্যালয়ে তালা
- মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী
- সাড়ে পাঁচ বছর কোনো ক্যাম্পেইন না হওয়ায় হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী
- মোবাইল ফাইন্যান্স ও ইন্টারনেট ব্যাংকিং প্রতারণা রোধে ৭ পদক্ষেপ
- শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল, উৎসব ভাতা বাড়ছে ১০ শতাংশ
- সব খবর »
- গফরগাঁওয়ে নির্বাচনী সহিংসতায় বিএনপি প্রার্থীর অনুসারী জখম ২
- চাঞ্চল্যকর তথ্য দিলেন রাষ্ট্রপতি, যেভাবে ব্যর্থ হয় অপসারণের চেষ্টা
- পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
- সাজাপ্রাপ্ত আসামি ধরতে গিয়ে মারধরের শিকার ২ পুলিশ সদস্য
- কেমন হচ্ছে নতুন মন্ত্রিসভা, আলোচনায় যারা
- টঙ্গীতে জাল টাকার কারখানায় র্যাবের অভিযান, আটক ৩
- বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কী হবে, স্পষ্ট করলেন নাহিদ
- মেয়েকে হত্যার পর ট্রাংকে লুকিয়ে রেখে প্রেমিকের সঙ্গে চলে যান মা
- পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা
- চাঁদা না পেয়ে তাণ্ডব, একুশের প্রতিবেদনে নড়েচড়ে বসলো প্রশাসন
- সংরক্ষিত আসনে জামায়াতের প্রার্থী প্রায় চূড়ান্ত, তালিকায় ১২ নেত্রী
- টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে মা-ছেলে নিহত
- গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয় নিজের অধীনে রেখেছেন প্রধানমন্ত্রী
- নরসিংদীর সেই কিশোরীকে হত্যা করেছিল সৎপিতা, আদালতে জবানবন্দি
- পদ হারানোর পর ঢাবি ছাত্রদলের হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল
- বাড়ল সহকারী শিক্ষকদের বেতন সুবিধা, কে কত পাবেন?
- মাদারীপুরে বিএনপি প্রার্থীকে সমর্থন আওয়ামী লীগের নেতাকর্মীদের
- মানুষের হাতের মুঠোয় ব্যাংকিং পৌঁছে দেয়া এক স্বপ্নদ্রষ্টা
- রাজবাড়ীতে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
- ফরিদপুরে মাদক দ্বন্দ্বে দুই ভাই জখম, রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা
- সংসদে সরকারি চাকরি বিল পাস, নতুন বয়সসীমা নিধারণ
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার
- কৃষকের ক্ষতিগ্রস্ত পেঁয়াজ ক্ষেত পরিদর্শন করলেন এমপি হারুন
- ভৈরবে বগি লাইনচ্যুত, ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ
- নতুন মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
- বিনোদন শাখায় তিন পদে জনবল নিয়োগ দিচ্ছে একুশে টেলিভিশন
- ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন পাচারের শিকার ৩৩ বাংলাদেশি
- আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারী ছাত্রলীগ নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা
- ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
- সৌদিতে ঈদ কবে, জানা যাবে আজ























