৫ ঘণ্টা পর সড়ক-রেললাইন ছাড়ল তিতুমীরের শিক্ষার্থীরা
অবরোধের ৫ ঘণ্টা পর রাজধানীর মহাখালী এলাকার রেলপথ ও সড়কপথ ছেড়েছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় করার দাবিতে সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে মহাখালী এলাকার রেলপথ ও সড়ক আটকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে দুপাশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়।
০৫:০৪ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
নতুন প্রেমে মজেছেন পরীমণি
পেশাগত জীবন ছাপিয়ে বরাবরই ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় থাকেন পরীমণি। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, উদ্যাপন—সবকিছুতেই আলোচিত একটি নাম পরীমণি। চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর বছরখানেক একাকী জীবনযাপন করেছেন ঢালিউডের এই তারকা। মাঝে তিনি বলেছিলেন, ‘এখন আর প্রেম করতেই ইচ্ছে হয় না।’ এমন ঘোষণার ছয় মাসের মাথায় নতুন প্রেমের কথা জানালেন পরী। তবে রহস্য রেখে দিয়ে প্রেমিকের নাম প্রকাশ করেননি এই আলোচিত নায়িকা।
০৪:৫০ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করছেন ওবায়দুল কাদের
জুলাই-আগস্টের গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড ধরা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে। সরকার পতনের আগে যিনি প্রায় প্রতিদিন বক্তব্য-বিবৃতি দিতেন। তবে, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারে পতনের পর থেকে ওবায়দুল কাদের কোথায়, তার কোনো হদিস নেই। এমনকি নেই ভার্চ্যুয়াল দুনিয়াতেও। তবে সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছে ওবায়দুল কাদের ভারতের গোহাটিতে অবস্থান করছেন, এবং দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা চালাচ্ছেন তিনি।
০৪:৩৫ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
যানজট নিরসনে ঢাকার সড়কে বসছে স্বয়ংক্রিয় সিস্টেম
রাজধানী ঢাকার যানজট কমাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুই বিশেষজ্ঞের পরামর্শে একটি পাইলট প্রকল্প হাতে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অগ্রাধিকার ভিত্তিক এই উদ্যোগ চলতি বছর শুরু হওয়ার কথা থাকলেও বিভিন্ন দাপ্তরিক প্রস্তুতির কারণে এটি বাস্তবায়নে আরও ছয় মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
০৪:২৯ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
আজাদ খানকে প্রধান করে স্বাস্থ্যখাত সংস্কারে কমিশন গঠন
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক একে আজাদকে প্রধান করে স্বাস্থ্য খাত সংস্কারে ১২ সদস্য বিশিষ্ট কমিশন গঠন করেছে সরকার।
০৪:১৬ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
ব্যাংক বন্ধ হওয়ার আশঙ্কা উড়িয়ে দিলেন গভর্নর
পরিবর্তীত পরিস্থিতেতে বর্তমানে বাংলাদেশের ব্যাংকিং খাত তীব্র তারল্য সংকটে পড়েছে। এতে বেশিরভাগ ব্যাংক তাদের কার্যক্রম চালাতে কল মানি মার্কেট ও কেন্দ্রীয় ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এমন প্রেক্ষাপটে অনেকেই ধারণা করছিলেন হয়তো ব্যাংক বন্ধ হয়ে যেতে পারে। তবে, সেই আশঙ্কা উড়িয়ে দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেছেন কোনো প্রতিষ্ঠান বন্ধ করা হবে না।
০৪:১৫ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
আবারও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হলেন হরিনি আমারাসুরিয়া
০৪:০৪ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
মধ্যরাতে শেখ হাসিনার সমর্থনে আওয়ামী লীগের মিছিল
মধ্যরাতে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ-ছাত্রলীগ কর্মিরা। পরে অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়া একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
০৪:০৩ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
পাকিস্তানের সঙ্গে সম্পর্কে নিষেধাজ্ঞা তুলে নিল ঢাবি
বাংলাদেশে মুক্তিযুদ্ধকালীন গণহত্যা ও যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তানের মিথ্যাচারের প্রতিবাদে ২০১৫ সালে জরুরি সিন্ডিকেট সভা ডেকে দেশটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। সম্প্রতি ১৩ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সিন্ডিকেট সভায় এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
০৩:৫৬ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
৩ ঘণ্টায় ঢাকায় যাবে বেনাপোল এক্সপ্রেস, চলবে সকাল-সন্ধ্যা
আনুষ্ঠানিকতা শেষ পর্যায়ে। ক্ষণগণনা শুরু হয়েছে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন নিয়ে। বেনাপোল থেকে মাত্র ৩ ঘন্টায় ঢাকা যাওয়া যাবে এই আনন্দে ভাসছে বেনাপোল, নাভারন ও ঝিকরগাছাসহ যশোরবাসী।
০৩:৫১ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
নিজের সম্পর্কে সতর্কতা জানালেন সারজিস আলম
নিজের সম্পর্কে কিছু সতর্কতা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনর অন্যতম আহ্বায়ক এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। প্রতারক, ভণ্ড ও সুবাধিবাজদের থেকে দেশবাসীকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
০৩:৪৯ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
আজ জাবিতে যাচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, শিল্পী সেজান ও হান্নান
‘দেশ সংস্কারে অংশ নাও, বিপ্লবী বই বুঝে পাও’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের (৫৩তম ব্যাচ) শিক্ষার্থীদের নিয়ে "নবীন চোখে গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ" নামক আলোচনা সভা ও বিপ্লবী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করতে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
০৩:৪৪ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
ইবি রিপোর্টার্স ইউনিটির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
‘সত্য সন্ধানে মুক্ত কলম সৈনিক’ স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠার অর্ধযুগ পেরিয়ে সপ্তম বছরে পদার্পণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আড়ম্বরপূর্ণ পরিবেশে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সাংবাদিক সংগঠনটি।
০৩:৪২ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
গাজীপুরে শ্রমিক সংঘর্ষ, কারখানায় আগুন
গাজীপুরের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো পার্কের শ্রমিকদের এক মাসের বকেয়া বেতন ও ডরিন গার্মেন্টস বন্ধের প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকেরা চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এক পর্যায়ে শ্রমিকদের মধ্যে সংঘর্ষের পর অ্যামাজন নিটওয়ার কারখানায় আগুন দেয় বিক্ষুব্ধরা।
০৩:২৭ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
হাতজোড় করে কিসের ইঙ্গিত পলকের
আওয়ামী সরকারের সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। ৫ আগস্ট সরকার পতনের পর গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন তিনি। এরমধ্যে আজ সোমবার (১৮ নভেম্বর) জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনের সঙ্গে সাবেক এই প্রতিমন্ত্রীকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে ট্রাইব্যুনাল থেকে কারাগারে নেওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশ্য করে হাত দিয়ে মোনাজাত ইঙ্গিত করে করে দোয়া চান সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক।
০৩:২৭ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত গ্রহণে অ্যাডহক প্রবণতা: টিআইবি
অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত গ্রহণে অ্যাডহক প্রবণতা রয়েছে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সেইসঙ্গে আওয়ামী লীগ সরকার পতনের পর প্রশাসন পরিচালনায় সরকারের দক্ষতা ও কর্মপরিকল্পনায় ঘাটতি আছে বলে মনে করে সংস্থাটি।
০৩:০৮ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
মহাখালীতে শিক্ষার্থীদের ইট-পাটকেলে রক্তাক্ত ট্রেনযাত্রী
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে রেললাইন ও সড়ক অবরোধ করে আছে শিক্ষার্থীরা। এসময় মিছিল থেকে ট্রেনে ছোড়া ঢিলের আঘাতে এক শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
০৩:০৪ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
ময়নামতি সিমেট্রি থেকে ২৪ সেনার দেহাবশেষ ফিরিয়ে নিচ্ছে জাপান
ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে ৮১ বছর পর সরিয়ে নেওয়া হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ২৪ জাপানি সৈনিকের দেহাবশেষ।
০২:৫১ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
১১৩ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবার পিছিয়েছে। আদালত আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন। এ নিয়ে এই দম্পতির হত্যা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ ১১৩ বার পেছাল।
০২:৪৬ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যে আশাহত হয়েছেন । সেইসঙ্গে অনেকেই আশাহত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
০২:৩২ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
বায়ুদূষণে নয়াদিল্লির সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
ভারতের রাজধানীতে নয়াদিল্লিতে মারাত্মক বায়ুদুষণে বিপর্যস্ত জনজীবন। পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অতীশী। তবে অনলাইনে প্রাইমারী স্কুলের শ্রেণির কার্যক্রম অব্যাহত থাকবে।
০২:১৫ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
বিজয় দিবস কোনো দলের নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিজয় দিবস কোনো দলের নয়, এটা সবার জন্য, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আসন্ন বিজয় দিবসকে কেন্দ্র করে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই বলেও জানিয়েছেন তিনি।
০২:০৬ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
ফেসবুক লাইভে বাঁচার আকুতি, যুবকের মৃত্যু ঘিরে রহস্য
নওগাঁর পত্নীতলায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে সে ফেসবুক লাইভে ছাত্র জনতার কাছে বিচার চেয়েছিল। এরপর তার রহস্যজনক মৃত্যু হয়।
০২:০৪ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক না ফেরার দেশে
মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা ফুটবল দল ও স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
০১:৫৩ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
- সংসদে ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস
- অটোপাস দাবিতে ফের হামলার শিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
- ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন মঞ্জুর
- মাভাবিপ্রবির প্রক্টরের পদত্যাগের দাবিতে উপাচার্য কার্যালয়ে তালা
- মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী
- সাড়ে পাঁচ বছর কোনো ক্যাম্পেইন না হওয়ায় হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী
- মোবাইল ফাইন্যান্স ও ইন্টারনেট ব্যাংকিং প্রতারণা রোধে ৭ পদক্ষেপ
- সব খবর »
- গফরগাঁওয়ে নির্বাচনী সহিংসতায় বিএনপি প্রার্থীর অনুসারী জখম ২
- চাঞ্চল্যকর তথ্য দিলেন রাষ্ট্রপতি, যেভাবে ব্যর্থ হয় অপসারণের চেষ্টা
- পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
- সাজাপ্রাপ্ত আসামি ধরতে গিয়ে মারধরের শিকার ২ পুলিশ সদস্য
- কেমন হচ্ছে নতুন মন্ত্রিসভা, আলোচনায় যারা
- টঙ্গীতে জাল টাকার কারখানায় র্যাবের অভিযান, আটক ৩
- বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কী হবে, স্পষ্ট করলেন নাহিদ
- মেয়েকে হত্যার পর ট্রাংকে লুকিয়ে রেখে প্রেমিকের সঙ্গে চলে যান মা
- পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা
- চাঁদা না পেয়ে তাণ্ডব, একুশের প্রতিবেদনে নড়েচড়ে বসলো প্রশাসন
- সংরক্ষিত আসনে জামায়াতের প্রার্থী প্রায় চূড়ান্ত, তালিকায় ১২ নেত্রী
- টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে মা-ছেলে নিহত
- গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয় নিজের অধীনে রেখেছেন প্রধানমন্ত্রী
- নরসিংদীর সেই কিশোরীকে হত্যা করেছিল সৎপিতা, আদালতে জবানবন্দি
- পদ হারানোর পর ঢাবি ছাত্রদলের হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল
- বাড়ল সহকারী শিক্ষকদের বেতন সুবিধা, কে কত পাবেন?
- মাদারীপুরে বিএনপি প্রার্থীকে সমর্থন আওয়ামী লীগের নেতাকর্মীদের
- মানুষের হাতের মুঠোয় ব্যাংকিং পৌঁছে দেয়া এক স্বপ্নদ্রষ্টা
- রাজবাড়ীতে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
- ফরিদপুরে মাদক দ্বন্দ্বে দুই ভাই জখম, রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা
- সংসদে সরকারি চাকরি বিল পাস, নতুন বয়সসীমা নিধারণ
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার
- কৃষকের ক্ষতিগ্রস্ত পেঁয়াজ ক্ষেত পরিদর্শন করলেন এমপি হারুন
- ভৈরবে বগি লাইনচ্যুত, ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ
- নতুন মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
- বিনোদন শাখায় তিন পদে জনবল নিয়োগ দিচ্ছে একুশে টেলিভিশন
- ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন পাচারের শিকার ৩৩ বাংলাদেশি
- আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারী ছাত্রলীগ নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা
- ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
- সৌদিতে ঈদ কবে, জানা যাবে আজ























