ঢাকা, বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬

কোনো ইঞ্জিনিয়ারিংয়ের ফলাফল মেনে নেওয়া হবে না: মির্জা আব্বাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:৩০, ১২ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, কোনো ইঞ্জিনিয়ারিংয়ের ফলাফল মেনে নেওয়া হবে না। 

আজ বৃহস্পতিবার দুপুরে মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজে ভোট দেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেছেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘এখন ১২টা ২৫ মিনিট। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ শান্ত এবং ভালো আছে। তবে ভোটারের টার্ন আউট কম। আরও বেশি হওয়া উচিত ছিল।’

জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী- এমন প্রশ্নের উত্তরে মির্জা আব্বাস বলেন, ‘ইনশাআল্লাহ আমি ১০০ ভাগ আশাবাদী। তবে কোনো ইঞ্জিনিয়ারিংয়ের ফলাফল মেনে নেওয়া হবে না। ইঞ্জিনিয়ারিং যদি হয়, মানা হবে না। আমি ভোট কারচুপির, ইঞ্জিনিয়ারিংয়ের সমস্যা– বরাবরই আশঙ্কা করেছি, এখনও করছি।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি