চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ
প্রকাশিত : ১৫:২০, ১ জুন ২০২৬
পুলিশের বাধায় মানববন্ধন ভণ্ডুল হওয়ার পর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন হাজার হাজার গ্রাহক ও শেয়ারহোল্ডার।
আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করলেও তারা পিছু হটেননি। পুনরায় সংগঠিত হয়ে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নেন তারা। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে গ্রাহক ও পুলিশ মুখোমুখি অবস্থানে রয়েছে।
এর আগে সোমবার (১ জুন) সকালে ইসলামী ব্যাংক ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদের ব্যানারে মতিঝিলের ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে গ্রাহক ও শেয়ারহোল্ডাররা জড়ো হতে থাকেন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ বিষয়ে পুলিশের মতিঝিল জোনের ডিসি হারুনুর রশীদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।
এমআর//
আরও পড়ুন










