ঢাকা, বুধবার   ১২ আগস্ট ২০২৬

এক যুগ পর স্ত্রী হত্যা মামলা থেকে খালাস পেলেন স্বামী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪১, ১১ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

এক যুগ আগে মোহাম্মদপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে করা মামলা থেকে খালাস পেয়েছেন স্বামী মো. আব্দুর রহিম।

মঙ্গলবার ঢাকার ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ এলিনা আক্তার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

রায় ঘোষণার আগে আব্দুর রহিমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে বিচারক তাকে খালাসের রায় দেন। 

খালাসের রায় শুনে কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন তিনি। পরে পুলিশ প্রহরায় তাকে আদালত থেকে বের করা হয়। 

আসামির খালাসের রায়ে অসন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শরীফুল ইসলাম লিটন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৯ নভেম্বর রাত ৯টার দিকে মোহাম্মদপুরের বাসায় ফেরেন আব্দুর রহিম। স্ত্রী মেরীর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন রহিম। ঝগড়ার একপর্যায়ে মেরী তার স্বামী আব্দুর রহিমকে ধমক দেন। তখন আব্দুর রহিম রেগে গিয়ে ফেরদৌসীকে গলা টিপে ধরেন এবং ঘরের ওয়ালের সঙ্গে চেপে ধরেন। 

পরে লাথি মেরে ফেলে দেন। এতে স্ত্রী মেরীর মৃত্যু হয় বলে অভিযোগ করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি