ঢাকা, শনিবার   ১৫ আগস্ট ২০২৬

ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৭, ১৫ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:৫০, ১৫ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

ইউনিটি গ্রুপের ১৪ বছরের সফলতায় অনুষ্ঠিত হল ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬। 

রাজধানীর এক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এই আয়োজনে ইউনিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথীসহ প্রায় ৫ হাজারেরও বেশি অতিথী অংশ নেন। 

অনুষ্ঠানে গ্রুপের বিভিন্ন অঙ্গ-প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, ব্যবসায়িক সম্প্রসারণ ও ভিশন ২০৩০ বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরা হয়। একইসঙ্গে প্রতিষ্ঠানের ধারাবাহিক অগ্রযাত্রায় যারা বিশেষ অবদান রেখেছেন তাদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়।

বর্তমানে ইউনিটি গ্রুপ ভূমি উন্নয়ন, আবাসন, পর্যটন, কৃষি, স্থাপন্য ও নির্মঅণ, প্রপার্টি সলিউশন এবং ইভেন্ট ম্যানেজমেন্টসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে সফলভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। উদ্ভাবনী প্রযুক্তি, আধুনিক ব্যবস্থাপনা ও নতুন বিনিয়োগের মাধ্যমে গ্রুপের ব্যবসায়িক পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা তুলে ধরা হয়।

ইউনিটি গ্রুপের চেয়ারম্যান রেজাউল করিম জুয়েল বলেন, ১৪ বছরের অর্জন আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল। পারস্পরিক আস্থা, ঐক্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে ইউনিটি গ্রুপকে আরও শক্তিশালী ও বহুমাত্রিক প্রতিষ্ঠানে পরিণত করতে আমরা অঙ্গীকারবদ্ধ।

ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান সুমন বলেন, ইউনিটি শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়- এটি বিশ্বাস, আস্থা, অংশীদারিত্ব ও সম্মিলিত স্বপ্নের একটি পরিবার। গ্রুপের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের সদস্যদের পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি