ঢাকা, রবিবার   ০৬ সেপ্টেম্বর ২০২৬

বাড্ডায় ফার্নিচার গোডাউনে আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৩, ৬ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় একটি ফার্নিচারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার সকাল ৮টা ৫৫ মিনিটে সাতারকুলের ওই ফার্নিচার গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সকাল ৯টা ১৯ মিনিটে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 

পরে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতার জন্য পূর্বাচল ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসায় পূর্বাচল থেকে আসা দুটি ইউনিটের আর প্রয়োজন হয়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি