ঢাকা, বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬

ধানমণ্ডির বহুতল ভবনে ও মহাখালীতে লাগা আগুন নিয়ন্ত্রণে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৫, ১০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৫৮, ১০ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বরে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। এদিকে মহাখালীতে পুরনো ভবনে লাগা আগুনও নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এ তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ওই ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে তাদের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

সংস্থার সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ধানমন্ডি ২৭ নম্বরে রাস্তার উত্তর দিকে মীনা বাজার থেকে দক্ষিণ দিকে অ্যাপেক্স ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। 

এখন পর্যন্ত আগুনের ঘটনায় কোনও ব্যক্তি আহত বা আটকে পড়ার সংবাদ পাওয়া যায়নি।

এদিকে, মহাখালীর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, মহাখালীর ভবনে লাগা আগুন বেলা ১২টা ৪০ মিনিটে নিয়ন্ত্রণে আনা হয়েছে। আমাদের ৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। 

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

এর আগে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১২ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি