জাতীয় ঈদগাহ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার
প্রকাশিত : ১৫:৫০, ১২ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী শাহবাগ এলাকার জাতীয় ঈদগাহ এলাকার দুটি জায়গা থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিরা ভবঘুরে ছিলেন বলে ধারণা করছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে জাতীয় ঈদগাহর প্রধান ফটকের সামনের ফুটপাত এবং কদম ফোয়ারা মোড় থেকে তাদের মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।
তাদের বয়স আনুমানিক (৬৫) ও (৪৫) বছর। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
জাতীয় ঈদগাহের পাশের ফুটপাতে দুজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁদের পরিচয় জানার চেষ্টা চলছে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তৌফিক হাসান জানান, খবর পেয়ে সুপ্রিম কোর্ট সংলগ্ন ফুটপাত ও জাতীয় ঈদগাহের পাশ থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। তাদের বয়স হবে আনুমানিক (৬৫) ও (৪৫) বছর।
তাদের পরিচয় শনাক্তের জন্য সিআইডির ফরেনসিক টিম কাজ করছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি ওই দুই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিল। অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এএইচ
আরও পড়ুন










