সুনামগঞ্জে নারী কৃষকদের নিয়ে মাঠ দিবস পালিত
প্রকাশিত : ১৫:২৮, ১১ মার্চ ২০২১
‘এবার নরম হাতেই বাড়বে সবজী চাষ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে বেসরকারি বীজ উৎপাদন ও বিপনন প্রতিষ্ঠান লালতীর সীডের উদ্যোগে নারী কৃষকদের নিয়ে মাঠ দিবস পালিত হয়েছে।
বুধবার (১০ মার্চ) বিকালে জামালগঞ্জ সদর ইউনিয়নের নয়াহালট গ্রামে শতাধিক পুরুষ কৃষক ও দু্ই শতাধিক নারী কৃষক এ অনুষ্ঠানে অংশ নেন।
নয়াহালট গ্রামের সফল কৃষক মো. জয়নুল ইসলামের সভাপতিত্বে ও লালতীর সীডের সুনামগঞ্জ জেলার ব্যবস্থাপন রবিউল ইসলামের সঞ্চালনায় কৃষক মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. ফরিদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালতীর সীডের পণ্য উন্নয়ন সেবা বিভাগের প্রধান নাসিম আকবর, সিলেট বিভাগীয় আঞ্চলিক ব্যবস্থাপক তাপস চত্রবর্তী, জামালগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাশরেফুল ইসলাম, জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক কামরুল ইসলাম ও লালতীর সীডের সিলেটের আঞ্চলিক ব্যবস্থাপক মাহবুবুর রহমান।
উচ্চ ফলনশীন মরিচ ও বেগুন চাষাবাদ করে সফলতা নিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন নয়াহালট গ্রামের সফলচাষী মহিবুর রহমান, স্বপ্না বেগম, নুরজাহান বেগম, আমেনা খাতুন প্রমুখ।
আলোচনা সভার পর নয়াহালট গ্রামের কৃষক মহিবুর রহমানের চাষ করা উচ্চ ফলনশীন মরিচসুপার ও পার্পলকিং বেগুন চাষের প্রদর্শনী পরিদর্শন করেন জেলা-উপজেলা কৃষি কর্মকর্তা ও লালতীর সীডের কর্মকর্তাগণ। এ সময় তারা ভালো ফলন দেখে অভিভূত হন এবং এ জাত চাষে সবাইকে উদ্বুদ্ধ করেন।
এএইচ/এসএ/
আরও পড়ুন










