নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের হামলায় র্যাবের তিন সদস্য আহত
প্রকাশিত : ১৮:২৯, ৫ মে ২০২৬
নারায়ণগঞ্জ শহরের বোয়ালিয়া খাল এলাকায় অভিযান চালাতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর সদস্যরা।
মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টার দিকে শহরের ১৪ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় র্যাবের তিন সদস্যকে কুপিয়ে আহত করা হয়েছে। আহতদের মধ্যে মাহী ও ইব্রাহীম নামে র্যাবের দুই সদস্যকে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া গুরুতর আহত এস আই নজিবুলকে ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে র্যাব-১১-এর গোয়েন্দা শাখার পাঁচ থেকে ছয়জন সদস্য ওই এলাকায় অভিযান চালাতে যান। এ সময় স্থানীয় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
র্যাব-১১-এর সিও সাজ্জাদ হোসেন জানান, আমরা ঘটনাস্থলে কাজ করছি। অভিযান চলমান রয়েছে। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
এমআর//
আরও পড়ুন










