ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

ইসলামী ব্যাংক টাওয়ারে ফায়ার ড্রিল

জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি জোরদার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১২, ৫ মে ২০২৬

Ekushey Television Ltd.

অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরি বহির্গমন বিষয়ে সচেতনতা বাড়াতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ফায়ার ড্রিল (মহড়া)।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে এ মহড়া আয়োজন করা হয় বলে ব্যাংকটির সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ সুলতান উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

মহড়ায় উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ আলতাফ হুসাইন, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আমিনুর রহমান এবং সেফটি অ্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের প্রধান লেফটেনেন্ট কর্ণেল (অব.) কে এফ এ সোহেল।

এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোঃ এনামুল হক, সিনিয়র স্টেশন অফিসার মোঃ রুহুল আমিন ও আশেক আল মারুফসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সমন্বিতভাবে সাড়া দেওয়ার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই মহড়ার আয়োজন করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি