টঙ্গীতে কাভার্ডভ্যানের চাপায় মা-ছেলে নিহত
প্রকাশিত : ২০:৪৬, ২৭ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরের টঙ্গীতে কাভার্ডভ্যানের চাপায় মা-ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
রোববার বিকেল সাড়ে ৪ দিকে টঙ্গীর বিআরটি প্রকল্পের উড়াল সেতুর স্টেশন রোড অংশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আয়েশা খাতুন ও তার ছেলে ইয়াছিন। এ ঘটনায় ইয়াছিনের স্ত্রী আহত হয়েছেন।
মৃত আয়েশা খাতুন ও ইয়াছিন ময়মনসিংহের মুক্তাগাছা থানার বাদাম মাছিয়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, বিকেলে গ্রামের বাড়িতে ময়মনসিংহের মুক্তাগাছা এলাকা থেকে বাসযোগে টঙ্গীতে পৌঁছান তারা। এসময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মা আয়েশা খাতুন, ছেলে ইয়াসিন ও তার স্ত্রী আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘাতক কাভার্ডভানটি জব্দ ও চালককে আটক করেছে।
টঙ্গী পূর্ব থানা অফিসার ইনচাজ মোহাম্মদ মাকসুদুল আলম জানান, এই দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এএইচ
আরও পড়ুন










