ঢাকা, বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬

কুষ্টিয়ায় পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৪২ জন

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৩, ৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:১৪, ৮ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

কুষ্টিয়ার কুমারখালীতে পাগলা কুকুরের কামড়ে নারী, বৃদ্ধ ও শিশুসহ অন্তত ৪২ জন  আহত হয়েছেন। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় তাণ্ডব চালায় পাগলা কুকুরটি।

ইতোমধ্যে আহত ২১ জনকে জলাতঙ্কের টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন  হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক।

কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নাভিদ সারওয়ার মুঠোফোনে জানান, হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং কুকুরটিকে আটকের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি