ঢাকা, বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬

ফের যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৭, ৮ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

জামালপুরের সরিষাবাড়িতে চালু হওয়ার দুই দিনের মাথায় যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে যমুনা সার কারখানার উৎপাদন। 

বুধবার রাতে কারখানার বয়লার প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে সার উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। 

যমুনা সার কারখানার উপ মহাব্যাবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন জানান, বয়লার প্ল্যান্টের ত্রুটি মেরামতে কাজ চলছে। ত্রুটি সারিয়ে দুই দিনের মধ্যে উৎপাদন শুরু হতে পারে। 

দৈনিক ১৭শ’ মেট্টিক টন ইউরিয়া সার উৎপাদন ক্ষমতাসম্পন্ন যমুনা সার কারখানা দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২০ সেপ্টেম্বর দুপুরে গ্যাস সংযোগ দেয়া হয়। সকল প্রস্তুতি শেষে গত সোমবার (০৫ অক্টোবর) ভোররাতে আবারও সার উৎপাদনে যায় কারখানাটি। 

২ দিন যেতে না যেতেই আবারও বন্ধ হয়ে গেলো যমুনা সার কারখানা।

উল্লেখ্য, গ্যাস সংকট ও বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত দীর্ঘ ২৩ মাস বন্ধ থাকে যমুনা সার কারখানা। পরে গ্যাসের চাপ বৃদ্ধি পাওয়ায় উৎপাদন শুরু হয়। তবে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি থেকে গ্যাস সংকটের কারণে আবারো যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। 

 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি