ঢাকা, শনিবার   ১৭ অক্টোবর ২০২৬

সীতাকুণ্ডে গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৩, ১৭ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৮) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় তাফসির আহম্মেদ শাওন (২২) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। 

তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত তারেক হোসেন বাপ্পি অলিনগর মিয়াজি পাড়া এলাকার মৃত আলী আহমদের ছেলে। আহত তাফসির আহম্মেদ শাওন একই এলাকার ইউসুফ নবীর ছেলে।

স্থানীয়রা জানান, দুই পক্ষের মধ্যে ব্যবসায়িক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত বাপ্পি আসলাম চৌধুরীর অনুসারী। সে যুবদলের সক্রিয় কর্মী ছিল।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিবে বলে নিশ্চিত করেন।

এদিকে, বিএনপি কার্যালয়ের সামনে গুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি