সাজেকে সড়ক অবরোধ, পথে আটকে পড়েছেন আড়াই হাজার পর্যটক
প্রকাশিত : ১২:৫৭, ২২ অক্টোবর ২০২৬
তিন দফা দাবিতে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকা আজ বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেক সড়ক অবরোধ চলছে। তবে গঙ্গারামের উজো বাজার এলাকার সড়কের ওপর অবরোধকারীরা অবস্থানের কারণে প্রায় আড়াই হাজার পর্যটক আটকে পড়েছেন।
বৃহস্পতিবার সকাল থেকে অবরোধ চলাকালে সাজেক সড়কে কোন প্রকার যানবাহন চলাচল করতে দেখা যায়নি।
আইন-শৃখলাবাহিনী মুখোমুখি অবস্থানে রয়েছেন। সড়কের বিভিন্ন স্থানে আইন-শৃংখলাবাহিনী তৎপরতা রয়েছে।
জেএসএসের সন্তু গ্রুপের সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবিতে তৃতীয় দফা এ কর্মসূচি ডাকা হয়।
তবে সকাল পৌনে নয়টার দিকে পর্যটকবাহী গাড়ী নিয়ে আড়াই হাজার পর্যটক সাজেক পর্যটন কেন্দ্র ত্যাগ করেন। সড়কের গঙ্গারামের উজো বাজার এলাকার পৌঁছার পর সেখানে সড়কের ওপর অবরোধকারীরা অবস্থান করায় আড়াই হাজার পর্যটক আটকে পড়েন।
উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে গেল ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল। এর আগে গেল ১১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ শুরু করা হয়।
এএইচ
আরও পড়ুন










