ঢাকা, মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬

১৪ মামলার আসামি ইউপি চেয়ারম্যান মজনু গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪০, ২৭ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

ফরিদপুরে বাস পোড়ানো, নাশকতা ও সরকারি কাজে বাঁধাসহ ১৪ মামলার আসামি ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মজনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

রাতে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, আসামি মজনু দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সর্বশেষ একটি যাত্রীবাহী বাস পোড়ানোর মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থতা বোধ করায় চিকিৎসার জন্য তাকে পিজি হাসপাতালে নেওয়া হয়েছে। সুস্থ হলে তাকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হবে।

উল্লেখ্য, শহিদুল ইসলাম মজনু টানা দুই মেয়াদে ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে থেকে কার্যক্রম পরিচালনা করছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি