ঢাকা, মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬

খুলনায় একের পর এক যুবদল নেতা গুলিবিদ্ধ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৪, ২৭ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

খুলনায় গত কয়েক দিনে পৃথক ঘটনায় একাধিক যুবদল নেতা ও কর্মী দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে বটিয়াঘাটায় ওহিদুল ইসলাম বাদল নামের এক সাবেক যুবদল নেতা এবং একই দিন শেষ রাতে সোহেল শেখ নামের আরেক যুবদল কর্মীকে গুলি করা হয়েছে। এর আগে গত ২৪ অক্টোবর তেরখাদায় রামিম বিশ্বাস নামের আরেক যুবদল নেতা গুলিবিদ্ধ হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে খুলনা থেকে ফেরার পথে চক্রাখালীতে তিনি গুলিবিদ্ধ হন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে ওয়াহিদুল ইসলাম বাদল বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী মোড় থেকে যাচ্ছিলেন। এসময় দুটি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি করে। 

এতে মাটিতে লুটিয়ে পড়েন বাদল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বটিয়াঘাটা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক খন্দকার বলেন, একটি গুলি বুকে ও অন্যটি পিঠে বিদ্ধ হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

এ বিষয়ে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হলেন মো. মেহেদী হাসান বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অভিযান চলছে।

এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি