ঢাকা, সোমবার   ০২ নভেম্বর ২০২৬

বেশি দামে পণ্য বিক্রির দায়ে ৩ দোকানিকে জরিমানা

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৪, ২ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

মাদারীপুরের কালকিনিতে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে তিন দোকানিকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২ নভেম্বর) দুপুরে কালকিনি পৌর মাছ বাজার, কাঁচাবাজার ও মাংস বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গরু, ছাগল ও মুরগির মাংসের দোকানগুলোতে তদারকি করা হয়। এ সময় ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়ার দায়ে তিন দোকানিকে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন মাদারীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল। ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি।

অভিযানে কালকিনি সেনেটারী ইন্সপেক্টর ইকরাম হোসেনসহ কালকিনি থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি