ঢাকা, বুধবার   ১৮ নভেম্বর ২০২৬

কুমিল্লায় নিউ হাজী বিরিয়ানিতে কাপড়ের রং, ৫০ হাজার টাকা জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৩, ১৭ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

কুমিল্লায় বিরিয়ানি, তেহারি, মোরগপোলাও ও কাচ্চিতে আকর্ষণীয় রং আনতে কাপড়ের রং ব্যবহারের অভিযোগে নিউ হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা ৪০ মিনিট পর্যন্ত নগরীর কাটাবিল ও তেলিলোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নিউ হাজী বিরিয়ানি হাউজে খাবার তৈরিতে কাপড়ের রং, নিষিদ্ধ গোলাপজল ও কেওড়াজল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে অভিযানে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আবুল কালাম আজাদ এবং সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর মেজবাহ উদ্দিন সহযোগিতা করেন। এ সময় জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে। অভিযানে একটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি