ঢাকা, বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০০, ৩১ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনার কাজীরহাট রেলগেটে কমিউটার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ট্রেনটি কাকিনা স্টেশন অতিক্রম করার পর অজ্ঞাত পরিচয় ওই যুবকের ক্ষত-বিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

কাকিনা রেলওয়ে স্টেশন মাস্টার এরশাদ আলম জানান, মরদেহটি উদ্ধার করতে লালমনিরহাট রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। তার পরনে ছিল নীল রঙয়ের টি শার্ট ও জিন্স প্যান্ট।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি