ঢাকা, বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬

নাটোরে মাছচাষিকে গলা কেটে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ৭ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৭:৩৭, ৭ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

নাটোরের সালামত মোল্লা (৪৫) নামের এক মাছচাষিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে জেলার সিংড়া উপজেলায় একশিং তারাই গ্রাম থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যায় বাড়ির পাশের পুকুর দেখার কথা বলে বের হন সালামত। পরে তিনি আর ফিরে আসেননি। বৃহস্পতিবার সকালে গ্রামের একটি রাস্তার পাশে তাঁর গলাকাটা মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি