ঢাকা, শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬

ত্রিশালে ট্রাকচাপায় নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪২, ৯ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাকের নিচে চাপা পড়ে দুই পথচারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।  

সোমবার সকাল ৬টার দিকে উপজেলার বগারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম আলাউদ্দিন (৫৫) ও ফজলু হক (৫০)। তারা উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা।

ত্রিশাল থানার ওসি মো. আজিজুর রহমান জানান, সকালে ঢাকা থেকে ময়মনসিংহগামী ট্রাকচাপায় ঘটনাস্থলেই দুই পথচারীর মৃত্যু হয়। এসময় আহত হন একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

আই/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি