ঢাকা, বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬

দামুড়হুদায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৯, ২২ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার দামুড়হুদায় দ্রুতগামী ট্রেনে কাটা পড়ে দেলোয়ার হোসেন (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত দেলোয়ার হোসেন জীবননগর উপজেলার ধানখোলা গ্রামের মৃত আদিল হোসেনের ছেলে। 

শুক্রবার দুপুরে উপজেলার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির জৈব সার কারখানার অদূরে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা স্বীকার করে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জালাল উদ্দিন জানান, শুক্রবার দুপুরের দিকে দেলোয়ার হোসেন দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির জৈব সার কারখানার অদূরে রেললাইন পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। 

কেআই/এসি
 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি