আশুগঞ্জে ৯ মাদকসেবীকে কারাদন্ড
প্রকাশিত : ১৯:২৯, ২৪ নভেম্বর ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নয় মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাজিমুল হায়দার তাদেরকে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন।
এদের মধ্যে ৫ জনকে মাদক সেবনের দায়ে এবং ৪ জনকে জুয়াখেলার অপরাধে দন্ড দেয়া হয়। এদের মধ্যে মাদকসেবনের অপরাধে উপজেলার চর-চারতলার মো. কবির মিয়া (৪০), একই এলাকার মাজহারুল ইসলাম ওরফে কোয়েল (৩৬), উপজেলার শরীয়তনগরের রাব্বানী মিয়া (৩৩), একই এলাকার আবদুল মতিন চৌধুরী ওরফে পলাশ চৌধুরী (৩৫) এবং ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামের মো. আবুল কালাম আজাদ-(৫০) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত জুয়া খেলার অপরাধে আশুগঞ্জ উপজেলার চর-চারতলা গ্রামের মো. রয়েল মিয়া (২৭), একই এলাকার ইউসুফ মিয়া (৩৩), জাহাঙ্গীর সরকার (৩৩) এবং মো. সোহেল (৩২) কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১টায় এর আগে র্যাব-১৪ এর কম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে র্যাব সদস্যরা আশুগঞ্জ ফেরিঘাট এলাকার ‘হোটেল শান্তনীড়’ থেকে তাদেরকে আটক করে।
কেআই/আরকে
আরও পড়ুন










