ঢাকা, বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৫, ২৪ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনব্যাপী কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত। 

রোববার কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা- ৬ (সদর) আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার। 

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রুহুল আমিন ইয়ার সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান, সাবেক মন্ত্রীপরিষদ সচিব আবদুল আজিজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী প্রমুখ। 

এর আগে সকালে একটি র‌্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন, গুনীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। এছাড়া বিজয়ফুল প্রতিযোগিতা, বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

উল্লেখ্য, ১৮৯৯ সালের ২৪ নভেম্বর দক্ষিণ-পূর্ব বাংলার অন্যতম সেরা বিদ্যাপীঠ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রতিষ্ঠা করেন রায় বাহাদুর আনন্দ্র চন্দ্র রায়। এ কলেজটির নামকরণ করা হয়েছিল ব্রিটেনের তৎকালীন রানী ভিক্টোরিয়ার নামানুসারে। এরপরই ব্রিটিশ সরকার প্রতিষ্ঠাতাকে ‘রায় বাহাদুর’ উপাধিতে ভূষিত করে।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি