চুয়াডাঙ্গায় সামাজিক সহিংসতা রোধ কল্পে মতবিনিময় সভা
প্রকাশিত : ১৭:৫৩, ৪ ডিসেম্বর ২০১৯
চুয়াডাঙ্গায় সামাজিক সহিংসতারোধ ও ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনের আলোচনা সভায় ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক এ বি এম রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন, ইসলাম ধর্মের ধমীয় নেতা ও জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা শফিকুল ইসলাম,হিন্দু ধর্মের ধর্মীয় নেতা ও বাংলাদেশ ব্রাহ্মণ পুরোহিত ঐক্য পরিয়দের সভাপতি বাবু লাল দোবে। পীরপন্থী ধর্মীয় নেতা ও তরিকত নকসবন্দীর সভাপতি মো. হাবিবুর রহমান ও স্থানীয় পত্রিকার সহ-সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন সকল ধর্মে শান্তির কথা বলা আছে। তাই শান্তির জন্য সকল ধর্মের মানুষের সঙ্গে মিলে-মিশে কাজ করার আহবান জানান।
কেআই/আরকে
আরও পড়ুন










