দলে থেকে মুনাফিকি করলে তাদের ক্ষমা নেই: আইনমন্ত্রী
প্রকাশিত : ১৫:১০, ২০ অক্টোবর ২০২৬
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পিছনে কাজ করতে হবে। এই পথে কেউ অন্তরায় হয়ে থাকলে সে দল থেকে ছিটকে পড়বে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী একটা ফর্মুলা দেবেন কিভাবে কাজ করতে হবে। দলের মধ্য থেকে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না।
আজ মঙ্গলবার সকালে ঝিনাইদহের শৈলকুপ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির সকল ইউনিয়ন, পৌরসভার ওয়ার্ড ও অংগসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
তিনি মন্ত্রী বলেন, প্রত্যেকটা ইউনিয়নের একটা রিপোর্ট প্রধানমন্ত্রীর কম্পিউটার সিষ্টেমে থাকবে। আগামী স্থানীয় নির্বাচনে দল চাচ্ছে উইননিং ক্যান্ডিডেট। দলের বড় নেতা মনোনয়ন পেয়ে যদি ভোটে পরাজয়ের শঙ্কা থাকে, তাহলে যত বড় নেতাই হোক, তাকে দল সুযোগ দেবে না।
ইউনিয়ন নির্বাচনে কেমন প্রার্থী দেবে বিএনপি এমন ইঙ্গিত দিয়ে আইনমন্ত্রী বলেন, দল আমার কাছে সবচেয়ে বড় আমানত। আপনার পছন্দের প্রার্থীকে প্রার্থী দিলেন কিন্তু সে যদি না জেতে তাহলে হবে না। আমরা সব নজরে রাখছি। যদি দেখি আপনি দলের সাথে বেইমানী করছেন দলের ঊর্ধ্বে উঠে বিকল্প কিছু করছেন, তাহলে কিন্তু আমারও অধিকার আছে আপনাকে ধরার।
মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তৃতা করেন।
এএইচ
আরও পড়ুন










