ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬

সিরাজগঞ্জের সরিষা ক্ষেতে তাঁত শ্রমিকের লাশ

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:০১, ৭ জানুয়ারি ২০২০

সিরাজগঞ্জের সরিষা ক্ষেতে তাঁত শ্রমিকের লাশ

সিরাজগঞ্জের সরিষা ক্ষেতে তাঁত শ্রমিকের লাশ

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের এনায়েতপুরে ইয়াকুব আলী (২০) নামে এক তাঁত শ্রমিককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ইয়াকুব আলী রুপনাই গাছপাড়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে তার লাশ খুকনী আটারদাগ টাকিমারা বিলের সরিষা ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। 

এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার ইয়াকুব কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। মঙ্গলবার দুপুরে তার লাশ টাকিমারা বিলের সরিষা ক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

ইয়াকুবের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পরিকল্পিতভাবেই কেউ তাকে ডেকে নিয়ে হত্যা করেছে বলে নিহতের পরিবারের অভিযোগ। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি