ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৬

মিঠাপুকুরে চা দোকানদারকে কুপিয়ে হত্যা 

রংপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১১:৩৪, ১৩ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

রংপুরের মিঠাপুকুরে গুলশান মিয়া নামে এক চা দোকানদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার জায়গীরহাটের দুর্গাপুরে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, গুলশান জাযগীরহাট বাস স্ট্যান্ডে চায়ের দোকান করতো। সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে ফেরার পথে দুর্গাপুর রাস্তায় হেলমেটধারী দুই ব্যক্তি তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক গুলশানকে মৃত ঘোষণা করেন। 

খুনীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি