ঢাকা, বুধবার   ০৪ মার্চ ২০২৬

বরিশাল কেন্দ্রীয় কারাগারে হাজতির আত্মহত্যা

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৩৫, ১৪ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

বরিশাল কেন্দ্রীয় কারাগারে হাসপাতালের শৌচাগারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক আসামি। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। মৃত হানিফ খলিফা (৪০) ধর্ষণ মামলার আসামি বলে কারাগার সূত্রে জানা গেছে।  

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, ‘বাক প্রতিবন্ধী এক মেয়েকে ধর্ষণের অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় হানিফ খলিফা গত ১ অক্টোবর কারাগারে আসেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে হানিফ খলিফা কারাগারের হাসপাতালের শৌচাগারে মশারির দঁড়ির সাহায্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।’ 

মৃত হানিফ নগরীর কাশিপুরে ভাড়া বাসায় থাকতেন। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মধুকাঠি এলাকার আলী মোহাম্মদ খলিফার ছেলে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এআই//আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি