ঢাকা, শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪৯, ৪ এপ্রিল ২০২১ | আপডেট: ২৩:৫১, ৪ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খসরু (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টায় ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের বীর ঘাটাইল পুর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত খসরু ওই এলাকার  রোস্তুম আলীর ছেলে। স্থানীয়রা জানায়, খসরু পার্শ্ববর্তী বিল থেকে বিদ্যুতের লাইন দিয়ে পানি আনার সময়  হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে পরলে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে স্থানীয় লোকজন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি